Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আগামী ৭আগষ্ট দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, আগামী ৭ আগষ্ট বৃহস্পতিবার দলের সকল সাংগঠনিক জেলার পক্ষ থেকে ঢাকায় জাতি*সংঘের মান*বাধিকার কমিশনের কার্যালয় স্থাপন ইস্যুতে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। গত ২৫ জুলাই ঢাকার বি*ক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচী ঘোষণা করা হয়। শান্তিপূর্ণ ভাবে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচী সফল করতে সাংগঠনিক জেলাগুলোর সংশ্লিষ্ট দায়িত্বশীলগণকে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে জমিয়ত নেতৃবৃন্দ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে দেশবি*রোধী এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ জনতা বর্তমান সরকারের আত্মঘাতী এই চুক্তি কোন ভাবেই মেনে নিতে পারছেন না।
গতকাল আরজাবাদ মাদ্রাসায় বাদ আসর অনুষ্ঠিত দলের খাস কমিটির মিটিংয়ে উপস্থিত নেতৃবৃন্দ এ সব কথা বলেন।

মিটিংয়ে এই ইস্যুসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২৬, ২০২৬

জ্বালানির দাম কমানো ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন: খেলাফত আন্দোলন

সেপ্টেম্বর ২২, ২০২৬

জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

সেপ্টেম্বর ২২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.