Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আমির হামজা দাঁড়াতেই সংসদে উত্তাপ, হইচই

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৫, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা তারকা চিহ্নিত প্রশ্ন করতে সংসদে দাঁড়াতেই উত্তেজনা তৈরি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। অধিবেশনের সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ডেপুটি স্পিকার আমির হামজাকে প্রশ্ন করতে আহ্বান জানানোর পর তিনি উঠে দাঁড়ান। এ সময় সরকার দলীয় বেশ কিছু এমপি হইচই শুরু করেন। উত্তপ্ত হয়ে সংসদের পরিবেশ। এ সময় সরকার দলীয় অনেক এমপিই আবার তাদের থামতে ইশারা করেন।

পরিস্থিতি শান্ত হলে আমির হামজা খাদ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, কুষ্টিয়া জেলার সদর উপজেলার ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনার পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা?

জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অভ্যন্তরীণ আমন ও বোরো সংগ্রহ মৌসুমে সরকার দেশব্যাপী খাদ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। সেই হিসেবে কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য দেওয়ার লক্ষ্যে বর্তমান আমন সংগ্রহ মৌসুমেও সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে।

তিনি আরও বলেন, ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে, যা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আমাকে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব দেন, সব ঠিক করে দিচ্ছি

নভেম্বর ১৫, ২০২৬

৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি: এমপি মাহমুদা মিতু

নভেম্বর ১৪, ২০২৬

‘বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো কিংবা ষড়যন্ত্র করে কণ্ঠরোধ করা যায় না’

নভেম্বর ১৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.