Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সাহিত্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইসলামি বইমেলায় হাবীবুল্লাহ সিরাজ-এর নতুন বই ‘নারীজীবন’

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩০, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, আলেম লেখক ও সংগঠক হাবীবুল্লাহ সিরাজ রচিত নতুন গ্রন্থ ‘নারীজীবন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলমান ইসলামি বইমেলায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা হাবীবুল্লাহ সিরাজের জীবন, কর্ম, সাহিত্যচর্চা ও লেখালেখির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তাঁর নতুন প্রকাশিত গ্রন্থ ‘নারীজীবন’-এর বিষয়বস্তু ও বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিশিষ্ট দায়ী ও সমাজসেবক গাজি ইয়াকুব, ‘যুবকণ্ঠ’ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন, সংগঠক ও শিক্ষক আল আবিদ শাকির, শাপলা স্মৃতি সংসদের সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, মুফতি মাইনুদ্দিন নোমানী, মাওলানা মাহদী হাসান, মাওলানা সুলাইমান সাদ, মাজিদ আহনাফ ও আরাফাত নুর প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বইপ্রেমী, আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দর্শনার্থী ও পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাবীবুল্লাহ সিরাজের নতুন গ্রন্থ ‘নারীজীবন’ চলমান ইসলামি বইমেলায় হসন্ত প্রকাশনীর ৬৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

জুলুমের রাত

মে ১৫, ২০২৬

ছুটিতে তালিবুল ইলমের পদস্খলনের ভয়

অক্টোবর ৩০, ২০২৫

বইমেলায় অবমুক্ত হলো মিযানুর রহমান জামীল এর ভোরের আজান  ‎

অক্টোবর ১৭, ২০২৫
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.