Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»সাহিত্য»জুলুমের রাত
    সাহিত্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    জুলুমের রাত

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১৫, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    • ‎আমাতুল্লাহ ফারহানা

    ভারতের মাটি কাঁদে আজ,
    ‎রক্তে ভেজা পথ
    ‎মাজলুমের আর্তনাদে,
    ‎কাঁপে আসমানের রথ
    ‎
    ‎ভাইয়ের বুকে ছুরি মারে,
    ‎কিসের এত বিদ্বেষ
    ‎একই আলো-বাতাসে বাঁচি,
    ‎তবুও কেন ক্লেশ
    ‎
    ‎মসজিদের ঐ মিনার থেকে,
    ‎আজান ওঠে ভয়ে
    ‎নামাজিরা সিজদা দেয়,
    ‎জানটা হাতে লয়ে।
    ‎
    ‎মায়ের কোল খালি করে,
    ‎নিলে কাহার প্রাণ
    ‎তোমার ঘরও তো কারো মা,
    ‎ভেবেছো একবার
    ‎
    ‎হে মালিক, তুমি দেখো,
    ‎জালিমের এই খেলা
    ‎সবলেরা দুর্বলেরে, করছে অবহেলা
    ‎
    ‎ধৈর্য দাও মাজলুমেরে,
    ‎দাও ঈমানের বল
    ‎জুলুমের এই রাত শেষে,
    ‎আনো শান্তির ফল
    ‎
    ‎বিভেদ ভুলে এক হতে,
    ‎ডাকি তোমায় রব
    ‎হিন্দু-মুসলিম নয় ভাই ভাই,
    ‎এই হোক মোদের সব
    ‎
    ‎রক্ত দিয়ে লেখা নয়,
    ‎প্রেম দিয়ে গড়ি দেশ
    ‎শান্তি ফিরুক ঘরে ঘরে,
    ‎মুছে যাক সব ক্লেশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ছুটিতে তালিবুল ইলমের পদস্খলনের ভয়

    অক্টোবর ৩০, ২০২৫

    বইমেলায় অবমুক্ত হলো মিযানুর রহমান জামীল এর ভোরের আজান  ‎

    অক্টোবর ১৭, ২০২৫

    শাপলার কালো রাত পোড়া মনের গোড়ার স্মৃতি

    মে ৫, ২০২৫
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.