Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৪, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নারী নির্যাতন প্রতিরোধে সরকার, দায়িত্বশীল ব্যক্তি ও দেশবাসীকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নারীরা বর্তমানে সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখছেন। সামাজিক অগ্রযাত্রায় তাদের অবদানের যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি। তবে বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, মৌলিক মানবিক অধিকার ও প্রত্যেক নারীর আত্মমর্যাদা নিয়ে সমাজে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সব ধরনের নির্যাতন ও নিপীড়ন বন্ধে পরিবার, সমাজ, সরকার ও দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশে নারীদের ওপর সহিংসতা, নির্যাতন, হত্যা ও নিপীড়নের ঘটনা বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দেশের সরকার ও সামাজিক সংগঠনগুলো নারীদের সহায়তায় এগিয়ে এলেও তা পর্যাপ্ত নয়। ইসলামে নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, তার যথাযথ প্রতিফলন না হওয়ায় এসব নির্যাতন বন্ধ হচ্ছে না। নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা গেলে শুধু নারী নির্যাতনই বন্ধ হবে না, বরং সামাজিক স্থিতিশীলতা, শৃঙ্খলা ও শান্তিও প্রতিষ্ঠিত হবে।

নারী নির্যাতন বন্ধে নৈতিক শিক্ষা, সামাজিক আন্দোলন ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদানের পাশাপাশি গণপরিবহনসহ জনপরিসরে কর্মজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার নারীদের জন্য সম্মানজনক পরিবেশ গড়ে তুলতে রাষ্ট্র ও সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এমন সামাজিক পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে, যেখানে নারীরা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সহিংসতা কিংবা নির্যাতনের শিকার হবেন না। এ বিষয়ে সমাজ ও রাষ্ট্রের অংশীজনরা কার্যকর ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ইতিহাস তুলে ধরে বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলনের কারণে প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামের তিন বোনকে হত্যা করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি পায়। পরে ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ দিবসটি আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি দেয়। বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন করে আসছে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখনো নারীদের বড় একটি অংশ ধর্ষণ, হত্যা ও অন্যান্য নিপীড়ন থেকে মুক্তি পাননি। দেশের বিভিন্ন কলকারখানায় কর্মরত নারীরাও নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের খবরে উঠে আসছে। এসব নিপীড়ন ও নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে।

বিবৃতিতে নারী নির্যাতন প্রতিরোধে সরকার, দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও দেশবাসীর প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

নভেম্বর ২৪, ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও শেখ হাসিনা দিল্লির দাসত্ব করতেন: রিজভী

নভেম্বর ২৪, ২০২৬

শেখ হাসিনা ও দিল্লির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে: হুমায়ুন কবির

নভেম্বর ২৪, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.