Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও শেখ হাসিনা দিল্লির দাসত্ব করতেন: রিজভী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৪, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে এসে দিল্লির দাসত্ব করার জন্য হয়েছিল? মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও শেখ হাসিনা দিল্লির দাসত্ব করতেন।’ এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনাসহ তার পরিবার পাকিস্তানের ভাতা খেয়েছে এবং মুক্তিযুদ্ধে শেখ পরিবারের কোনো অবদান নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুনসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেন রিজভী। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও শেখ হাসিনা লুটের টাকায় কিশোর গ্যাং ব্যবহার করে দেশে আগুনসন্ত্রাস, বোমাবাজি ও হত্যাকাণ্ড চালাচ্ছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ফের রক্তের নেশায় মত্ত হয়েছেন শেখ হাসিনা। লুটের টাকায় কিশোর গ্যাংকে দিয়ে বাসে আগুন, বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভারত সীমান্তে ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাবার তৈরি করা বাকশাল পুনরুজ্জীবিত করেছিলেন শেখ হাসিনা। পিতার পথ অনুসরণ করেই তিনি গুম-খুন শুরু করেছিলেন। ছাত্র-জনতার ধাওয়ার মুখে দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনার সমর্থনে দেশে একটি মিছিলও হয়নি।’

সূত্র: আমার দেশ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

নভেম্বর ২৪, ২০২৬

নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত

নভেম্বর ২৪, ২০২৬

শেখ হাসিনা ও দিল্লির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে: হুমায়ুন কবির

নভেম্বর ২৪, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.