Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»নির্বাচনী ইশতেহারে ধর্মীয় শিক্ষা নিয়ে প্রতিশ্রুতি না থাকা হতাশাজনক : দেওনা পীর
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নির্বাচনী ইশতেহারে ধর্মীয় শিক্ষা নিয়ে প্রতিশ্রুতি না থাকা হতাশাজনক : দেওনা পীর

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ৩০, ২০২৩No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী
রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ধর্মীয় শিক্ষা বিষয়ে কোনো বক্তব্য ও প্রতিশ্রুতি না আসায় ইসলামপ্রিয় জনতা হতাশ বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসার শিক্ষকদের সংগঠন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ।

শনিবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি দেওনা পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন, দেশের কয়েকটি বড় রাজনৈতিক দল ছাড়া অনেকগুলো রাজনৈতিক দল আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। এ পর্যন্ত বেশ কয়েকটি দল তাদের নির্বাচনী ইশতেহার জাতির সামনে তুলে ধরেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিও নির্বাচনী ইশতেহার পেশ করেছে। ৯০% মুসলমানের দেশ বাংলাদেশ। মুসলমান শিক্ষার্থীর জন্য শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষার বিষয়ে কোনো বক্তব্য বা প্রতিশ্রুতি না দেওয়ায় পুরো জাতি হতাশ। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা মানুষকে আলোর দিশা দেয়। শিক্ষাকে উপেক্ষা করে স্মার্ট বাংলাদেশ গড়া কখনো সম্ভব হবে না।

দেওনার পীর আরও বলেন, বাস্তবধর্মী ও কল্যাণমুখী শিক্ষার মাধ্যমেই জাতিকে আলোকিত সমাজ উপহার দেওয়া সম্ভব। বাস্তবধর্মী ও কল্যাণমুখী শিক্ষা ধর্মীয় শিক্ষা ছাড়া কখনও সম্ভব হবে না।

তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু অন্ধকার আর অন্ধকার। সৃজনশীল শিক্ষার নামে ধর্মীয় শিক্ষাকে সুপরিকল্পিতভাবে পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলাফল শুভ হবে না। অদূর ভবিষ্যতে তার কুফল আমাদের সামনে চলে আসবে।

অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেশের সকল রাজনৈতিক দলের প্রতি নির্বাচনী ইশতেহারে সুস্পষ্টভাবে পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.