Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ফেনীতে পেট্রোলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ফেনীতে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চারজনকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে পেট্রোলবোমাসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফেনী সদর উপজেলার ফাজিলপুরের শরিয়ত উল্লাহর ছেলে জিয়াউল হক, সিলোনিয়ার আবদুর রাজ্জাকের ছেলে রাকিবুল হাসান, একই এলাকার শাহ আলমের ছেলে জাহিদুল আলম মাহিন, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক তাহফিমুল ইসলাম বাবু হাজারী, ছলিম উল্ল্যাহর ছেলে জাকির হোসেন, নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আলী আল রাজু, দাগনভূঞার সৌরভ হোসেন সাইমুন, ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক আশিক এবং পৌর ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হুজাইফা তামিম।

ফেনী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একাধিক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে পেট্রোলবোমাসহ গ্রেপ্তার চারজন হলেন- ফেনী সদর উপজেলার শর্শদির মৃত জয়নাল আবেদিনের ছেলে রেজাউল করিম, কুমিল্লার মনোহরগঞ্জের আবু জাহেরের ছেলে মনির হোসেন, সদর উপজেলার ধলিয়ার নুরন্নবীর ছেলে শেখ ফরিদ এবং শর্শদির আবুল কাশেমের ছেলে মো. ইমরান।

তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছের বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল কান্তি দাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তাঁরা নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গ্রেপ্তার ১৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় মুসাদ্দিককে জামায়াত আমিরের ফোন, জানালেন সমবেদনা

নভেম্বর ১৯, ২০২৬

ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে: রেলমন্ত্রী

নভেম্বর ১৯, ২০২৬

আইসিজের রায় ঘোষণা, রোহিঙ্গা ক্যাম্পে চোখের জলে ঘরে ফেরার প্রার্থনা

নভেম্বর ১৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.