Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় মুসাদ্দিককে জামায়াত আমিরের ফোন, জানালেন সমবেদনা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফোন করে সার্বিক খোঁজখবর ও সমবেদনা জানিয়েছেন। এতে তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ঢাকা ডায়েরির পাঠকদের সুবিধার জন্য মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পোস্টটি তুলে ধরা হলো:

“জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান ফোন করে আমার সার্বিক খোঁজখবর নিয়েছেন।

আমার গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। তিনি আমাকে ও আমার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন এবং মহান আল্লাহর সাহায্য ও সহযোগিতা কামনা করে আমার জন্য দোয়া করেছেন। এ সময় তিনি আমার বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।

তিনি দেশের সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির হেফাজত কামনা করেন। আমার সার্বিক খোঁজখবর নেওয়া, আমার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সাহস জোগানোর জন্য জামায়াতের সম্মানিত আমীরের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছি। একই সঙ্গে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং অব্যাহতভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ফেনীতে পেট্রোলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নভেম্বর ১৯, ২০২৬

ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে: রেলমন্ত্রী

নভেম্বর ১৯, ২০২৬

আইসিজের রায় ঘোষণা, রোহিঙ্গা ক্যাম্পে চোখের জলে ঘরে ফেরার প্রার্থনা

নভেম্বর ১৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.