Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»সিসিইসিসি’র মতবিনিময় সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সিসিইসিসি’র মতবিনিময় সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২০, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সিসিইসিসি’র মতবিনিময় সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

বাংলাদেশ থেকে আগত ইয়ুথ লিডার ডেলিগেট দলের সঙ্গে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (CCECC)-এর উদ্যোগে আজ ১৯ জুন’২৫ বৃহস্পতিবার বিকাল ৫টায় চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সদর দপ্তরের কনফারেন্স রুমে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে দেশের অবকাঠামো উন্নয়নে CCECC-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং পরামর্শ দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের গতি, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে। CCECC বাংলাদেশ এর অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদার। তবে আমরা মনে করি শুধু অবকাঠামোগত উন্নয়ন‌ই একটি জাতির প্রকৃত উন্নয়ন নয়। বরং এরসাথে সামাজিক দায়বদ্ধতা, নিরাপত্তা, নৈতিকতা ও শুদ্ধতা যুক্ত হলেই কেবল তা প্রকৃত অর্থে উন্নতি হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি CCECC-এর প্রজেক্ট সমূহে কর্মচারীদের নিরাপত্তা ও অসহায়দের সহযোগিতা কার্যক্রমের প্রশংসা করেন। এবং কোম্পানির ঢাকা অফিস উদ্বোধন ও মোংলা পোর্ট সংলগ্ন ইকোনমিক জোন তৈরিতে বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানান। তিনি বলেন এতে আমাদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ দৃঢ় হবে এবং দেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সহযোগি ভূমিকা পালন করবে।

সভায় উপস্থিত ছিলেন CCECC-এর ভাইস প্রেসিডেন্ট জনাব ওয়াং শিয়াংডং, অ্যাকাডেমি অব কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ-এর বিজ্ঞান গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ঝাং জিয়ান এবং একই বিভাগের কর্মকর্তা গুয়ো জিয়াওয়ে, সেন্টার ফর চাইনিজ স্টাডিজ (বাংলাদেশ)-এর এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ঝু শিচেং।

বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গ্রুপ লিডার ড. মো. রাকিবুল হক, সহকারী অধ্যাপক এম. আলী সিদ্দিকী, ন্যাশনাল সিটিজেন পার্টি-এর যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. এ. এম. ইয়াহিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাওসিফ এহসান ও মেহনাজ সাদিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর যুগ্ম সম্পাদক মো. রাসেল মিয়া, চায়না মিডিয়া গ্রুপ-এর ফিচার এডিটর ফয়সাল মো. আবদুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হাসান, ন্যাশনাল সিটিজেন পার্টি-এর উত্তরাঞ্চলীয় যুগ্ম প্রধান সংগঠক মো. আসাদুল্লাহ আল গালিব, ডেইলি স্টার-এর প্রতিবেদক মো. আব্বাস, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল করিম ও সাজ্জাদুল করিম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এডিটিং অ্যাসোসিয়েট মো. নাসিমুল হুদা, বিআইআইএসএস-এর গবেষণা কর্মকর্তা নুর আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর প্রোগ্রাম অ্যাসোসিয়েট প্রীতিলতা খন্দকার হক, দ্য ডেইলি ক্যাম্পাস-এর সহ-প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম, সবুজ খাম-এর সহ-প্রতিষ্ঠাতা প্রমি দেওয়ান, বাংলাদেশ ডেমোক্রেটিক স্টুডেন্ট কাউন্সিল-এর যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং সাইনো-বাংলা ইমপ্যাক্ট-এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. সাইব।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

জুন ২৩, ২০২৬

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জুন ২৩, ২০২৬

মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.