Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

লংমার্চে যাওয়ার পথে বিকেএম নেতাদের মাইক্রোবাসে লরির ধাক্কা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৫, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

১১ দলীয় ঐক্যের ঢাকা–চট্টগ্রাম লং মার্চে অংশ নিতে যাওয়ার পথে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দকে বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িতে থাকা নেতৃবৃন্দ বড় ধরনের শারীরিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন।

জানা যায়, চট্টগ্রামের প্রবেশমুখ নাটোরদিঘী এলাকায় মাইক্রোবাসটি অপেক্ষমাণ অবস্থায় ছিল। এ সময় পেছন থেকে একটি ওভারলোড লরি দ্রুতগতিতে এসে মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে গাড়িতে থাকা নেতৃবৃন্দ বড় ধরনের শারীরিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। তবে দুর্ঘটনার ধরন ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কেউ কেউ ঘটনাটিকে পরিকল্পিত হামলা কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার সময় মাইক্রোবাসে উপস্থিত ছিলেন বিকেএম ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা শামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মিসবাহ, নির্বাহী সদস্য মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, নির্বাহী সদস্য মাওলানা গাজী মাসউদুর রহমান এবং বিশিষ্ট সংগঠক জনাব সাদিকুর রহমান।

ঘটনার পর সংশ্লিষ্টরা দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে লং মার্চে অংশগ্রহণকারী নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্টদের শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা মহান আল্লাহর কাছে দুর্ঘটনায় আক্রান্ত সবাইকে নিরাপদ ও সুস্থ রাখার জন্য দোয়া করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কয়েক মাসেই চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

সেপ্টেম্বর ৫, ২০২৬

এমন কোনো কার্ড থাকলে দেন, যে কার্ড দিলে বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে: আসিফ মাহমুদ

সেপ্টেম্বর ৫, ২০২৬

বিরোধী দলের লংমার্চে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে: রাশেদ খান

সেপ্টেম্বর ৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.