Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ছয় দফা না মানলে সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ঘোষিত ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারকে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম লংমার্চে ফেনীতে আয়োজিত পথসভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘আপনারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন। মনে রাখবেন, এর মাধ্যমে যদি গণভোটের রায়কে বানচাল করতে চান, জনগণের হাতে লাল কার্ড আছে, তারা লাল কার্ড দেখিয়ে দেবে।’

তিনি বলেন, ‘জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করে সংসদে বসে দেশ পরিচালনা করলে জনগণ তা কখনো মেনে নেবে না। আমরা দেশের মানুষের সঙ্গে আছি।’

তিনি আরও বলেন, ‘এই দেশের মানুষ একই দিন দুটি ভোট দিয়েছে। একই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত একটি ভোটকে বৈধ এবং অন্য ভোটকে অবৈধ বলছেন আপনারা।’

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতী আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জামায়াতের ফেনী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিন।

ফেনীতে পথসভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি: শফিকুর রহমান

সেপ্টেম্বর ৫, ২০২৬

বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

সেপ্টেম্বর ৫, ২০২৬

জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমীর

সেপ্টেম্বর ৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.