Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’— ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙার পর তৈয়ব

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৪, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভেঙে ফেলেছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থীআবু তৈয়ব হাবিলদার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালায় গিয়ে ফ্রেম ভেঙে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেন তিনি। ছবি ভাঙার কারণ ব্যাখ্যা করে আবু তৈয়ব বলেন, ‘ইতিহাসের খলনায়ক যারা, তাদেরকে ডাকসুতে রাখতে আমরা দেব না। এটা জিন্নাহর বাংলাদেশ নয়। এটা শেখ মুজিবের বাংলাদেশ, ভাসানীর বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘এখানে কোনো খলনায়কের ছবি থাকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে যারা কলঙ্কিত করেছে—তাদেরকে ইতিহাসের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে এবং প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।’

ছবি ভাঙার আগে আবু তৈয়ব বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছিল। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে সে বলেছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র এর প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব, আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।’

জানা যায়, আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অক্টোবর ৬, ২০২৬

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

অক্টোবর ৫, ২০২৬

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

অক্টোবর ৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.