Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জ্বালানির দাম কমানো ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জ্বালানি তেলের দাম কমানো এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব দাবি জানান।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, একদিকে পেট্রোল, কেরোসিনসহ জ্বালানি তেলের দাম বারবার বাড়ায় সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে। অন্যদিকে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিনতাইকারীসহ চিহ্নিত অপরাধীদের তালিকা থাকার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন, তা বোধগম্য নয়। রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় দিন-রাত বিভিন্ন সড়ক, মহাসড়ক ও অলিগলিতে পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, নারীদের অলংকারসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি।

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাধারণ পথচারীসহ পুলিশ সদস্যরাও আহত হচ্ছেন উল্লেখ করে খেলাফত আন্দোলনের আমির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে নিশ্চিত করবে—এ প্রশ্ন জনগণের।

তিনি আরও বলেন, কিছু অপরাধীকে গ্রেপ্তার করে আদালত বা কারাগারে পাঠানো হলেও তারা পরে জামিনে বেরিয়ে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাং, চোর-ছিনতাইকারী, ডাকাত ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব নয়। জনরোষ তৈরি হলে সরকারের জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি অবিলম্বে পেট্রোল, কেরোসিনসহ জ্বালানি তেলের দাম কমানো, কিশোর গ্যাং দমন, চুরি-ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সম্প্রতি কুমিল্লায় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২৬, ২০২৬

জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

সেপ্টেম্বর ২২, ২০২৬

১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী

সেপ্টেম্বর ২২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.