দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমরার(২৮সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এতে জেলা ও উপজেলা পর্যায়ের ১৪ টি ইউনিটের শ্রমিক দল ও তার সহযোগি নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিকদলের সভাপতি হেবজুল বারীর সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহযান মোল্লা কচি, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলী আজম, জেলা যুবদলের সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
