Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

লালমোহনে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

‘‘করব কাজ, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’’ স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে লালমোহন উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের হাতে কৃষক কার্ডের পাশাপাশি বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি তাদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষে বর্তমান সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ২,২১৮ জন কৃষককে কৃষক কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ কার্ড বিতরণ করা হবে।

লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খাইরুল ইসলাম মল্লিক, ট্রেনিং অফিসার ড. শামীম আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক এবং লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত

অক্টোবর ৬, ২০২৬

একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া নিম্নবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম: নাহিদ ইসলাম

অক্টোবর ৬, ২০২৬

জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.