Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। একইভাবে মাদরাসা শিক্ষাব্যবস্থাকেও অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে কওমি মাদরাসা আছে, আলিয়া মাদরাসা আছে। এসব মাদরাসায় কোনো ত্রুটি থাকলে ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে বেশি আছে’ এমন কথা বলে সেগুলোর সঙ্গে তুলনা করা যাবে না।

তিনি বলেন, কলেজ-ভার্সিটিগুলো তো ইসলামের নামে কাজ করে না। আর মাদরাসার মূল কনসেপ্ট যেহেতু ইসলাম, তাই এখানে স্বচ্ছ থাকতে হবে। আমাদের তুলনা হবে মদিনার মসজিদে নববীর মাদরাসার সঙ্গে। যে মাদরাসার শিক্ষক ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ছাত্র ছিলেন আসহাবে কুহফার তাইয়্যেব সাহাবিগণ।

আলেমদের সতর্ক করে তিনি আরও বলেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। মাদরাসা শিক্ষাব্যবস্থাকেও অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। সাদা কাপড়ে বেশি দাগ লাগে। তাই আমাদের সতর্ক হতে হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত

অক্টোবর ৬, ২০২৬

একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া নিম্নবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম: নাহিদ ইসলাম

অক্টোবর ৬, ২০২৬

জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.