Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ৬, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে আগামী ৯ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পল্টনে দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দায়িত্বশীল এবং ছাত্র জমিয়তের নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় ৯ অক্টোবরের বিক্ষোভ মিছিল সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া নিম্নবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম: নাহিদ ইসলাম

অক্টোবর ৬, ২০২৬

জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর ৬, ২০২৬

নির্দিষ্ট নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.