Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হবে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৯, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিবাদী পরাজিত অপশক্তি জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। যেকোনো মূল্যে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাওলানা মামুনুল হক বলেন, দেশে জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি দেশ-বিদেশের মানুষের কাছে তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করছে। ফ্যাসিবাদীদের মোকাবিলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণ করতেই তাঁরা বৈঠকে বসেছেন।

তিনি বলেন, আমাদের জাতির কাছে যে বার্তা দেওয়ার রয়েছে, তা হলো আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক এই পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তিকে যেকোনো মূল্যে রুখতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে অবস্থান করে আমরা এই অপশক্তিকে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।

জুলাই বিপ্লবের সময় রাজপথে গড়ে ওঠা ঐক্যকে বাংলাদেশের রক্ষাকবচ উল্লেখ করে তিনি বলেন, সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে তা দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। জুলাই সনদ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এই ঐক্যের প্রধান ভিত্তি। গণভোটের মাধ্যমে জনগণের রায়ও এতে প্রতিফলিত হয়েছে।

মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের রায় কার্যকর না করাই বর্তমান পরিস্থিতি সৃষ্টির অন্যতম প্রধান কারণ। এ কারণে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং জুলাইয়ের শক্তিগুলোর ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ অতীতে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী অপশক্তিকে বিতাড়িত করেছে। জনগণ আবারও সেই ঐক্যের পরিচয় দেবে বলে তাঁরা আশা করেন। নৈরাজ্যবাদী শক্তির উদ্দেশে তিনি বলেন, জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে কোনো দেশ বা জাতিকে পরাস্ত করা যাবে না। এসব নৈরাজ্যের বিরুদ্ধে তাঁরা দ্ব্যর্থহীন প্রতিবাদ জানাচ্ছেন।

নৈরাজ্য ও সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বাংলাদেশি নাগরিক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন। অনেকের জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বাড়িঘর ও রাস্তায় থাকা যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করা হচ্ছে।

তিনি সরকারের প্রতি কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। জনগণের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে এসব অপতৎপরতা প্রতিহত করতে হবে। ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে দেশবিরোধী অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য মোকাবিলা করবে।

প্রধানমন্ত্রীর ডাকে বিরোধীদলীয় নেতার সাড়া দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা মামুনুল হক বলেন, বিরোধীদলীয় নেতা সরকারপ্রধানের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন। এতে বোঝা যায়, জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা সরকারও অনুভব করছে। তাঁদের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করা।

তিনি আশা প্রকাশ করেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ সরকার নতুন করে বিবেচনা করবে এবং গণরায় উপেক্ষা করার অবস্থান থেকে সরে আসবে। জনগণকে সঙ্গে নিয়ে সরকারও নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে বলে প্রত্যাশা করেন তিনি।

প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আরও সচেতন ও কার্যকর ভূমিকা প্রয়োজন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে বলেও তিনি মনে করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় মুসাদ্দিককে জামায়াত আমিরের ফোন, জানালেন সমবেদনা

নভেম্বর ১৯, ২০২৬

ফেনীতে পেট্রোলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নভেম্বর ১৯, ২০২৬

ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে: রেলমন্ত্রী

নভেম্বর ১৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.