Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»‘বাইতুল মুমিন মাদরাসা’ উত্তরার ইফতেতাহি দারস শুরু
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

‘বাইতুল মুমিন মাদরাসা’ উত্তরার ইফতেতাহি দারস শুরু

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৭, ২০২৪Updated:এপ্রিল ২৭, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আরাফাত নুর :

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর মহাসচিব, জামিয়া রাহমানিয়া আজিজিয়া’র প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মাওলানা মাহফুজুল হক-এর উপস্থিতিতে রাজধানীর দক্ষিণখানে অবস্থিত উত্তরা বাইতুল মুমিন মাদরাসার ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের ইফতেতাহি দারস অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ইফতেতাহি দারস পরিচলানা করেন বাইতুল মুমিন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নেয়ামতুল্লাহ আমিন। অনুষ্ঠানে জামিআর আসাতিযায়ে কেরামগণ ছাত্রদের বিভিন্ন দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন।

সবক প্রদান দরসে মাওলানা মাহফুজুল হক বলেন, কুরআন-হাদীসের চর্চা নির্ভর করে আল্লাহ তাআলার দেয়া তাওফীকের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করেছেন বলেই আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহর তাওফীক না হলে আমাদের এখানে আসা সম্ভব হতো না। এখন আমাদের দায়িত্ব, এই তাওফীককে ধরে রাখা। আল্লাহর সাহায্য না থাকলে তাওফীক ধরে রাখা মুশকিল। আর আল্লাহ তাআলার সাহায্য পেতে হলে আমাদেরকে দুইটি জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে—‘ইখলাস’ ও ‘আদব।’ যদি তোমরা প্রকৃতপক্ষে ইলম হাসিল করতে চাও, তবে অবশ্যই প্রতিষ্ঠানের প্রতিটি আইন-কানুন যথাযথভাবে মেনে চলার পাশাপাশি শিষ্টাচার রক্ষা করে থাকবে।

ইফতেতাহি দারসে আরও উপস্থিত ছিলেন বাইতুল মুমিন মাদরাসার শায়খুল হাদিস মুফতি আলমগীর হুসাইন, মুফতি আল-আমিন সিরাজী, মুফতি মাইনুদ্দিন নোমানী, মুফতি মাহমুদুল হাসান তাওহিদ, মুফতি মাহমুদুল হাসান, মুফতি মাসুম হাসান, মুফতি মুজাম্মেল হক, মুফতি জুনাইদ আহমেদ, মুফতি ইমরুল হাসান, মুফতি আব্দুর রাজ্জাক রাহমানি, মুফতি মাআরিফুল ইসলাম, মুফতি কেফায়েতুল্লাহ, মুফতি আব্দুল কাইয়ুম, মাওলানা ফজলুল হক সিদ্দিকী, হাফেজ মাওলানা মাইনুল ইসলাম, হাফেজ জাহিদ হাসান, হাফেজ মাওলানা হাজি এমদাদুল্লাহ, মাওলানা মাহদি হাসান, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা কারি ইয়াকুব হাসান,মাওলানা কারি মাহবুবুর রহমান, মুফতি সুলাইমান সাদসহ বাইতুল মুমিন মাদরাসার শিক্ষক, ছাত্র ও স্টাফবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.