Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»গওহরডাঙ্গার মাওলানা শামছুল হক আর নেই
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গওহরডাঙ্গার মাওলানা শামছুল হক আর নেই

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৮, ২০২৪No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গওহরডাঙ্গা কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের  মহাসচিব মাওলানা শামছুল হক আর নেই। আজ মঙ্গলবার ২৮ মে ২০২৪ দুপুর ২.৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য ছাত্র, ভক্ত, গুনগ্রাহী রেখে গেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন বোর্ডটির যুগ্ম মহাসচিব মুফতি মোহাম্মদ তাসনীম।

হজরতের জানাযা প্রসঙ্গে তিনি জানান, হযরতের জানাযা আগামীকাল আগামীকাল ২৯ মে বুধবার সকাল ৮.৩০ টায় ঐতিহ্যবাহী গ‌ওহরডাঙ্গা মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মাওলানা শামছুল হকের মৃত্যুতে গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, মাওলানা শামছুল হক ছিলেন আমার বিশ্বস্ত, প্রজ্ঞাবান, চৌকস সহকারী। যে কোন কাজে তার উপর আস্থা রাখা যেত। তিনি একজন শক্তিশালী মেধাবী  সংগঠক ছিলেন। তাঁর মৃত্যুতে আমি একজন আস্থাবান সহকারীকে হারালাম।

তার মৃত্যুতে শোক জানিয়ে গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমীন বলেন, তিনি ছিলেন আমাদের বোর্ডের অন্যতম মুরব্বি। তিনি মেধা এবং সামাজিক প্রজ্ঞা দিয়ে যে কোন সমস্যা খুব সহজেই সমাধান করতে পারতেন। তিনি হযরত ছদর ছাহেব হুজুর রহ. এর মিশনের একজন নিবেদিত প্রান অভিভাবক ছিলেন। তিনি যেমন যোগ্য সংগঠক ছিলেন তেমনি হাদীসের দরসেও ছিলেন অসাধারণ। তার হাদিসের তাকরির ছিল মুগ্ধ করার মতো। নাহু, ছরফ, বালাগাত, মান্তেক সব বিষয়য়ের কিতাব ছিল তার মুখস্থ। তার ইন্তেকালে আমরা একজন দরদী অভিভাবক হারালাম।

আরো শোকপ্রকাশ করছেন, গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, মুফতি নুরুল ইসলাম, মাওলানা আব্দুচ্ছালাম, বোর্ডের সহ সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা কবিরুল ইসলাম, খাদেমুল ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ঝিনাত আলী, যুগ্ম মহাসচিব মুফতি মোহাম্মদ তাসনীম, তানজীমুল মুদাররিছিন বাংলাদেশের মাওলানা আতাউর রহমানসহ প্রমুখ শীর্ষ উলামায়ে কেরাম।

বোর্ড সূত্রে জানা যায়, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের  দীর্ঘদিনের মহাসচিব মাওলানা শামছুল হক। কর্মজীবনের শুরু থেকেই তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে মৃত্যু পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা শামছুল হক গওহরডাঙ্গা মাদরাসায় পড়া লেখা শুরু করেন। এবং গওহরডাঙ্গা মাদরাসা থেকে তিনি ১৯৬৯ দাওরায় হাদিস শেষ করেন। তিনি লালবাগ মাদরাসায়ও বেশ কিছু দিন হযরত ছদর ছাহেব হুজুর রহ. এর সুহবতে কাটান ও আত্মশুদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ইলম অর্জন করেন।

শিক্ষা জীবন শেষ করে তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার বড়গুনি মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নিজ গ্রামে পুরুষ ও মহিলা মা প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও তিনি ২০১৭ সালের ১৫ মে অনুষ্ঠিত আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের প্রথম পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। এবং হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি কওমি মাদরাসা শিক্ষকদের বৃহৎ সংগঠন তানজিমুল মুদ্দাররিসিল কওমিয়া বাংলাদেশের সভাপতি, খাদেমুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.