Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»চরফ্যাশনের দাবি করা ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চরফ্যাশনের দাবি করা ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৮, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও রেখে গেছে তার ধ্বংসের চিহ্ন। এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, মা ও শিশুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ভাঙা ঘরের টিনের চাল ভেদ করে অঝোরে বৃষ্টি ঝরছে। নিচে কাদা-মাটির ভেতর শিশু সন্তানকে আগলে শুয়ে আছেন মা!

ছবিটি ভোলার চরফ্যাশনের এক মায়ের বলে দাবি করা হচ্ছে। কিন্তু ছবিটি ভোলার চরফ্যাশনের কোনো মা এবং তার সন্তানের নয়। যা পুরোটাই এআই প্রযুক্তির (কৃত্রিম বুদ্ধিমত্তা) সাহায্যে তৈরি করা একটি দৃশ্য।

জানা গেছে, গত মার্চ-এপ্রিল মাস থেকে ইন্টারনেটে ছবিটি ছড়িয়ে পড়ে। গত মার্চ মাসে ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘নিউজমোবাইল’ও ছবিটিকে এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলে জানিয়েছে। এ ছাড়া রিউমর স্ক্যানারও আজ একটি ফ্যাক্টচেক প্রকাশ করেছে। সেখানেও বলা হয়েছে, এটি এআই প্রযুক্তি দিয়ে বানানো একটি ছবি। এ ছাড়া ছবিতে অন্যান্য অসংগতিগুলো হচ্ছে- নারীর হাতের কনিষ্ঠ আঙুল অন্যসব আঙুলের সমান, পায়ের আঙুল ছয়টি দেখানো হয়েছে।

ভোলা প্রতিনিধি জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভোলার চরফ্যাশনে এমন কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ায় স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের নারীরা
তবে ছবিটি বাস্তব না হলেও মায়ের এমন অকৃত্রিম ভালোবাসা সবার মন ছুঁয়ে গেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

জামায়াতকে খেয়ে হজম করা আ.লীগের পক্ষেই সম্ভব হয়নি, বিএনপি সেখানে নস্যি: মামুনুল হক

জুন ১৩, ২০২৬

বিচারের অপেক্ষায় দেড় লক্ষাধিক ধর্ষণ মামলা, দেড়যুগে সর্বোচ্চ সাজা মাত্র ৫ জনের!

মে ২৪, ২০২৬

প্রতিটি মসজিদে মক্তব শিক্ষা চালুর দাবি এমপি মুফতি মোহাম্মাদুল্লাহর

এপ্রিল ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.