Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
অন্যান্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

অধিনায়ক শান্তকে শুভেচ্ছা জানানো ছাত্রলীগের পোস্টার ভাইরাল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৭, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ব্যাটার নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক করার পর অভিনন্দন জানিয়ে প্যানা পোস্টার করেছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগ। সেই পোস্টারের ছবি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই পোস্টারে লেখা রয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ওয়ান ডে ও টি-২০ (তিন ফরম্যাট) এ রাজশাহীর কৃতি সন্তান নাজমুল হোসেন শান্ত অধিনায়ক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ, জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামান, আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের ছবি রয়েছে। ছবি রয়েছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, নাজমুল হোসেন শান্ত তিন ফরমেটে অধিনায়ক। এই দায়িত্ব পাওয়া শান্তর অর্জন। তার এই অর্জনে খুশি হয়ে আমরা যে যার জায়গা থেকে অভিনন্দন জানাতেই পারি। শান্ত কৃতি ক্রিকেটার, রাজশাহীর সন্তান সেকারণে মহানগর ছাত্রলীগ তাকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা তাকে উৎসাহ দেব, শুভেচ্ছা জানাব এটাতো স্বাভাবিক।

ফেসবুকে ভাইরাল ও নেটিজেনদের অনেকের নেতিবাচক প্রচারণা নিয়ে নূর মোহাম্মদ সিয়াম বলেন, নোংরা মস্তিষ্কের মানুষজন যদি, এটা নিয়ে নোংরা ভাবে নোংরামি ও প্রচার করলে আমাদের কিছু বলার নেই, কিছু করার নেই।

নূর মোহাম্মদ সিয়াম জানান, গত ১২ ফেব্রুয়ারি মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিটিংয়ে নতুন অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত হয়। সেসময় সবাই শান্তকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তখন সিদ্ধান্ত নিয়ে নগরীর অন্তত ১০টি স্থানে শান্তর শুভেচ্ছা সংক্রান্ত প্যানা পোস্টার সাঁটানো হয়েছিল।

নাজমুল হোসেন শান্ত ১৯৯৮ সালের ২৫ আগস্ট রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। বয়সভিত্তিক ক্রিকেটে ভালো করে তিনি দলে জায়গা পান। গেল বছর ভালো খেলা টপঅর্ডার এ ব্যাটার এ বছর ফর্ম হারিয়ে ব্যর্থ। চলমান টি-২০ বিশ্বকাপে তিনি ভালো করতে পারেননি। টি-২০ বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে ৪১ ও ৪০ রানের দুটি ইনিংস খেললেও তা দলের প্রয়োজনে খুব বেশি কার্যকরী ছিল না। দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার দাবিতে সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়েছেন। অনেকেই ২০২২ ও ২০২৪ টি-২০ বিশ্বকাপের সময় তাকে ‘লর্ড শান্ত’ হিসেবে টিপ্পনী করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অক্টোবর ৬, ২০২৬

মরক্কোয় সাংবাদিকদের ওপর নজরদারির অভিযোগ

অক্টোবর ৬, ২০২৬

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

অক্টোবর ৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.