Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»গুরুত্বপুর্ণ নিউজ»অভিনেতা জীবনের ফেসবুক পেজ গায়েব
    গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    অভিনেতা জীবনের ফেসবুক পেজ গায়েব

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৯, ২০২৪No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কোমলপানীয় কোকাকোলার একটি বিজ্ঞাপনে অভিনয় করে সম্প্রতি তোপের মুখে পড়েন অভিনেতা শরাফ আহমেদ জীবন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ওঠে বয়কটের ডাক। এবার সেই বিজ্ঞাপন বিতর্কের জেরে সাইবার হামলায় নিজের ফেসবুক পেজ হারিয়েছেন এই অভিনেতা।

    শনিবার (২৯ জুন) সকালে ফেসবুকে জীবনের পেজটির খোঁজ করা হলে তা পাওয়া যায়নি।

    যদিও অভিনেতা জীবনের ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তবে হ্যাকিং গ্রুপ ‘সাইবার ৭১ -We Hack to Protect Bangladesh’ এর দাবি, পেজ হ্যাক করা হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে।

    এছাড়া এই বিজ্ঞাপনের কাজে বিতর্কিত আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে হ্যাকাররা।

    প্রসঙ্গত, কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তখন অভিনেতা শরাফ আহমেদ জীবন এক পোস্টে লেখেন, ‘আমি কোথাও ইসরাইলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরাইলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

    এরপরও থামেনি বিতর্ক। যার জেরে এবার পেজ হারালেন এই অভিনেতা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    প্রতিটি মসজিদে মক্তব শিক্ষা চালুর দাবি এমপি মুফতি মোহাম্মাদুল্লাহর

    এপ্রিল ২৭, ২০২৬

    জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ: আসিফ মাহমুদ

    এপ্রিল ২, ২০২৬

    অধরাই থেকে যাচ্ছে কওমি ছাত্রদের দেওবন্দে যাবার স্বপ্ন

    এপ্রিল ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.