Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থার বিকল্প নেই —মাওলানা আতাউল্লাহ আমিন
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থার বিকল্প নেই —মাওলানা আতাউল্লাহ আমিন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থার বিকল্প নেই —মাওলানা আতাউল্লাহ আমিন

সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে খেলাফতভিত্তিক শাসনব্যবস্থার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। তিনি বলেন, বিগত ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এলেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, বরং দুর্নীতিতে বারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। খেলাফত আলা-মিনহাজুন নুবুওয়াহ ভিত্তিক শাসনই একমাত্র সমাধান।

তিনি গতকাল শনিবার বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর-এর দক্ষিণখান থানার আয়োজনে “দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েমে খেলাফতের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় পবিত্র মক্কা নগরী থেকে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

দক্ষিণখান থানার সভাপতি মাওলানা গাজী মাসুদুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি মুফতি মুজাম্মেল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদের সিরাজী ও পবিত্র মক্কা নগরী থেকে অনলাইনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর-এর সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন। তিনি বলেন, “১৩৪৬ বছর পৃথিবী শাসন করেছে মুসলমানরা, কিন্তু গত ১০১ বছর মুসলিম উম্মাহ ক্ষমতা থেকে ছিটকে পড়েছে। খেলাফত পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই।”

মুফতি মুজাম্মেল হককে সভাপতি ও মুফতি আবুল কাশেমকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট ৫০ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস উত্তরা পূর্ব থানার সভাপতি মাওলানা ফজলুল হক, সহ-সভাপতি মুফতি সুলাইমান সাদ, দক্ষিণখান থানার সভাপতি মুফতি আল আমিন, এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা মাহদী, তাইফুর রহমান, মুহা. মোস্তফা, এ বি সিদ্দিক, হারুনুর রশিদ, মাফিজুর রহমান, মুফতি ইমরান আহসান, আলমগীর হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মাইনুল ইসলাম, মুফতি আব্দুল কাইয়ুম, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, মুহাম্মাদ সবুজ ও হাফেজ রাকিবুল ইসলাম।

সভায় নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং দ্বীনের বিজয়ের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

জুন ২৩, ২০২৬

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জুন ২৩, ২০২৬

মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.