Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো হুমকি বা আগ্রাসন বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’ সংক্রান্ত মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ছাত্র-জনতাকে দাবিয়ে রাখতে পারেননি, সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকাবুলি ছাড়া আর কিছু নয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর ভারতের নীতিনির্ধারক মহলে উদ্বেগ তৈরি হয়েছে বলে তাঁরা মনে করেন। এ কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যায়ের নেতাদের দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নেতারা আরও বলেন, বাংলাদেশের মানুষ এ ধরনের হুমকি পরোয়া করে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা তৎপরতা বরদাশত করা হবে না।

বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক ও সার্বভৌমত্বের বিষয়ে ভারতের ভূমিকার সমালোচনা করে হেফাজত নেতারা বলেন, অতীতের বিভিন্ন ঘটনা, বিশেষ করে পিলখানার হত্যাকাণ্ড, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা ও প্রভাব নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব দিতে হবে।

তারা আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও বাংলাদেশ প্রসঙ্গে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ নতুন বাস্তবতায় দাঁড়িয়েছে উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার ও আগ্রাসী মনোভাব ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আঘাত এলে পাল্টা প্রতিক্রিয়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো হয়ে দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতা যে সাহসিকতা দেখিয়েছে, তা স্বাধীনতা রক্ষার দৃষ্টান্ত হয়ে আছে। পাশাপাশি সংকটময় পরিস্থিতিতে সামরিকভাবে শক্তিশালী মুসলিম দেশগুলোর সহায়তা ও ভ্রাতৃত্বপূর্ণ সংহতির প্রত্যাশাও ব্যক্ত করেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শেখ হাসিনা ভারতের জন্যও বিরক্তির কারণ হয়ে উঠেছেন: হুমায়ুন কবির

নভেম্বর ২৬, ২০২৬

বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

নভেম্বর ২৪, ২০২৬

নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত

নভেম্বর ২৪, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.