স্বাধীনতার ৫৫ বছর পরও ‘আটকে পড়া পাকিস্তানি’ পরিচয়ের বদলে সরকারি নথিতে ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন নীলফামারীর সৈয়দপুরের ১৯৭১ সালে আটকে পড়া উর্দুভাষী ক্যাম্পের বাসিন্দারা। একই সঙ্গে মর্যাদাপূর্ণ পুনর্বাসন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ এবং ক্যাম্পগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ চার দফা দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ উর্দুভাষী অধিকার আন্দোলন ও উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি উদ্যোগে মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের নয়টি জেলার ১১৬টি ক্যাম্পে প্রায় চার লাখ উর্দুভাষী মানুষ দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে বাস করছেন। আটকে পড়া এসব পাকিস্তানি ক্যাম্পের পরিবারগুলো মাত্র ৮ ফুট বাই ৮ ফুটের…
Author: নিউজ ডেস্ক :
রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কবার্তা দেয়। রাশিয়ার তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র নতুন পদক্ষেপ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এল। এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে একটি বিস্তৃত নিষেধাজ্ঞা ও শুল্ক বিল পাস হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে মস্কোর ওপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট স্বাক্ষর করলে এটা…
গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সাফা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলে আল-মাসলাখের পূর্বদিকে নাহর আল-বারিদ এলাকায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে মুহাম্মদ নাসের সুলাইমান আল-বিউক শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গাজ্জা উপত্যকার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বদিকে সালাহ আল-দীন সড়কে ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি আহত হয়েছেন। সাফা নিউজ আরও জানিয়েছে, গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের উত্তর-পশ্চিমে হামাদ সিটির উত্তরে ইসরাইলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজ্জা…
নয়াদিল্লিতে আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলটির জ্যেষ্ঠ নেতাদের পূর্বনির্ধারিত উচ্চপর্যায়ের বৈঠক বাতিল করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর ভারতের রাজধানীতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈঠকের জন্য কয়েকজন জ্যেষ্ঠ নেতা ইতোমধ্যে নয়াদিল্লিতে পৌঁছালেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বৃহস্পতিবার সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে হোয়াটসঅ্যাপে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠক বাতিলের সিদ্ধান্তের কথা নির্ধারিত সময়ের এক দিন আগে জানানো হয়। তবে বৈঠক বাতিলের কোনো কারণ তিনি জানাননি। নয়াদিল্লিতে অবস্থানরত অন্তত দুজনের সঙ্গেও পৃথকভাবে কথা বলে বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে ওয়াদা। তাদের মধ্যে একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং অন্যজন সংশ্লিষ্ট বিষয়ে…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহনসেবায় শৃঙ্খলা বজায় রাখতে বাসে সিট দখল, র্যাগিং, শিক্ষার্থীকে হয়রানি, ধূমপান ও মাদকদ্রব্য বহন বা সেবন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা, দ্বিতল ও বিআরটিসি থেকে ভাড়া করা বাসে শিক্ষার্থীদের বসার সিট পূর্বেই খাতা, কলম, পানির বোতল, ব্যাগ, মানিব্যাগ কিংবা কাগজ রেখে দখল করার অসৌজন্যমূলক চর্চা লক্ষ করা যাচ্ছে। পাশাপাশি বাস কমিটির প্রভাব খাটানো এবং নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা সৃষ্টি বা হেনস্তা করার বিষয়ও প্রশাসনের নজরে এসেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ ধরনের…
হুথি হামলার পর সৌদি আরবের অনুরোধে ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রণে রাখতে ইরানের প্রতি ব্যক্তিগতভাবে বার্তা দিয়েছে চীন। বার্তা সম্পর্কে অবগত তিন ইরানি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলেছে, প্রকাশ্যে চীন সংযম, সংলাপ এবং নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। তবে ব্যক্তিগতভাবে ইরানকে দেওয়া বার্তায় আরো নির্দিষ্টভাবে হুথিদের ওপর দেশটির প্রভাব কাজে লাগানোর অনুরোধ করা হয়েছে। চীনের পক্ষ থেকে ইরানকে বলা হয়েছে, হুথিদের সঙ্গে তাদের প্রভাব কাজে লাগিয়ে যেন জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন সৃষ্টি ঠেকাতে সহায়তা করা হয়। এসব জ্বালানি সরবরাহপথের ওপর চীনেরও গুরুত্বপূর্ণ নির্ভরতা রয়েছে। তবে চীনের এই বার্তা কীভাবে ইরানের কাছে পৌঁছানো হয়েছে, সে বিষয়ে…
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে বলা হয়, প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব থাকবে। তবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে গুরুত্বারোপ করেছেন বলে বৈঠকে উল্লেখ করা হয়। বৈঠকে অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা…
পবিত্র নগরী মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ইয়েমেনের শিয়া মতাদর্শী সশস্ত্র হুতি গোষ্ঠীর ড্রোন হামলার অপচেষ্টার তীব্র নিন্দা, ক্ষোভ ও কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেছেন উম্মুল মাদারিস আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী। তিনি পবিত্র হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সৌদি আরবের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রদত্ত এক বিবৃতিতে আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, পবিত্র মক্কা-মুকাররমা সমগ্র বিশ্বের কোটি কোটি মুসলমানের ঈমান, ভালোবাসা ও ইবাদতের কেন্দ্রস্থল। বায়তুল্লাহ ও হারামাইন শরীফাইনের পবিত্রতা, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা মুসলিম…
স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর ৬ জুনের আগে শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর ৬ জুনের আগে শেষ করতে হবে। এজন্য যত দ্রুত সম্ভব ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। তিনি বলেন, স্থানীয়…
কাজের সন্ধানে প্রায় দুই দশক আগে স্বামীর সঙ্গে মুম্বাই পাড়ি দিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার সাহিদা ফকির। সেখানে গৃহপরিচারিকার কাজ করতেন তিনি। গত ১৯ জুলাই স্থানীয় বাজারে রুটি-তরকারি কিনতে গেলে তাকে ‘বাংলাদেশি’ সন্দেহে নাভি মুম্বাই পুলিশ আটক করে বলে অভিযোগ। সাহিদার পরিবারের দাবি, কয়েকদিন একটি হোল্ডিং সেন্টারে রাখার পর কোনো তদন্ত বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই তাকে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ আউট’ করা হয়। মায়ের নাগরিকত্ব যাচাইয়ের সুযোগ দেওয়া হয়নি—এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তার বড় ছেলে সাহিন ফকির। সেই মামলায় বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছেন সুপ্রিম কোর্ট। তবে সাহিদাকে বেআইনিভাবে বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, সে…