আগামী শনিবার ফের প্রকাশ্যে গণনা হবে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা। এনিয়ে চতুর্থবারের মাজারের টাকা প্রকাশ্যে গণনা হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ গণনা শুরু হবে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ২২ জুন থেকে ৩ দফায় গণনা করে ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া গেছে। যা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালু করা ব্যাংক একাউন্টে জমা রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী জানান, জেলা প্রশাসন থেকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং নির্ধারিত সময়েই গণনার কাজ শুরু হবে।…
Author: নিউজ ডেস্ক :
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনের নৌবাহিনী জাহাজ ‘থাং শান’ ‘দা ছিং’এবং ‘থাই হু’ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজসমূহ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল-এর পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। এছাড়াও জাহাজসমূহকে স্বাগত জানাতে বাংলাদেশস্থ চীন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ চীনের নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজসমূহ বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজসমূহের অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার…
সৌদি আরবের তায়েফে আকাশে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীর উৎক্ষেপণ করা একটি ড্রোন আকাশে প্রতিহত ও ধ্বংস করা হয়। পরে সেটির ধ্বংসাবশেষ তায়েফের একটি এলাকায় পতিত হলে হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সৌদি আরবে বসবাসরত একজন ইয়েমেনি নাগরিক। আহত হয়েছেন একজন সৌদি নারী ও একজন পাকিস্তানি নাগরিক। আহত পাকিস্তানি নাগরিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে…
দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ আখ্যা দিলেই দায়িত্ব শেষ হয় না; তাদের অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। মালয়েশিয়ার শ্রমবাজারে চতুর্থবার অচলাবস্থা যেন তৈরি না হয়, সে জন্য শ্রমবাজার সিন্ডিকেট ভাঙতে হবে। বিরোধী দল ক্ষমতার নয়, জনগণের বিজয় চায়। সংসদ ও সংসদের বাইরে অন্যায় ও জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা…
আগামী ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশ সফল করতে মহানগরের আওতাধীন ১৬ থানার সিনিয়র দায়িত্বশীলদের নিয়ে পরামর্শ সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব চট্টগ্রামের প্রাচীন এদারা ঝাউতলা মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আলী ওসমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা নাসিরউদ্দীন মুনির। সভায় ২৫ সেপ্টেম্বরের নাগরিক সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের বিষয়ে দায়িত্বশীলদের মতামত ও পরামর্শ নেওয়া হয়। সাধারণ নাগরিকের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং গণভোটের…
ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটশাসিত ২১টি রাজ্যে ২০২৯ সালের আগে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের ঘোষণার সমালোচনা করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী। তিনি বলেছেন, মুসলমানরা অনেক বিষয়ে আপস করতে পারে, তবে ধর্ম ও ঈমানের বিষয়ে আপস করতে পারে না। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এর আগে ১৩ সেপ্টেম্বর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এনডিএশাসিত ২১টি রাজ্যে ইউসিসি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে কয়েকটি রাজ্যে ইউসিসি চালু হয়েছে বলেও জানান তিনি। এ ঘোষণার পর এনডিএর শরিকরা সমর্থন জানালেও বিরোধী দল ও কয়েকটি মুসলিম সংগঠন এর সমালোচনা করেছে। অমিত শাহের…
সরকারিভাবে নিবন্ধনের পর মানবসেবামূলক কার্যক্রমের প্রথম প্রকল্প হিসেবে ‘পথশিশু সুরক্ষা কেন্দ্র’ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাবুস সালাম ফাউন্ডেশন। এর অংশ হিসেবে প্রকল্পের জন্য নির্ধারিত এক বিঘা জমি পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা আনিছুর রহমান। সম্প্রতি গাজীপুরের কালীগঞ্জের বাঘের পাড়া, উত্তরগাঁও এলাকার ৭ নম্বর ওয়ার্ডে নির্ধারিত ওই জমি পরিদর্শন করা হয়। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অসহায় ও পথশিশুদের জন্য নিরাপদ আশ্রয়, সুরক্ষা ও শিক্ষার ব্যবস্থা করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। পাশাপাশি তাদের সুন্দর ও স্বাবলম্বী ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বাবুস সালাম ফাউন্ডেশন সম্প্রতি সরকারি নিবন্ধন লাভ করেছে। নিবন্ধনের পর মানবসেবামূলক কার্যক্রমের প্রথম উদ্যোগ হিসেবে পথশিশু সুরক্ষা কেন্দ্র প্রকল্পটি…
লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক সামরিক হামলা চালিয়েছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল। টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা ও আল-মানসুরি এলাকাতেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ ও কম্পন পার্শ্ববর্তী এলাকাগুলোতেও অনুভূত হয়েছে। পাশাপাশি হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণ এবং শহরটিতে তীব্র কামান হামলা চালানো হয়েছে। বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছাকাছিও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া বিন্ত জুবাইল জেলার বেইত লিফের কাছে ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলেও একাধিক বিস্ফোরণের…
গাজ্জা সিটির পশ্চিমাঞ্চলের শিল্প এলাকায় দখলদার ইসরাইলের হামলায় আগে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০০ জন আটকা বা নিখোঁজ রয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ভবনটি ধসে পড়ে। ভবনটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা। তবে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও সরঞ্জামের তীব্র সংকটে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা নিখোঁজদের সন্ধান এবং নিহতদের মরদেহ উদ্ধারে কাজ চলছে। উদ্ধারকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাতে…
ট্টগ্রামের নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নগরের কোতোয়ালী থানার নিউ মার্কেট বি ব্লকের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।