Author: নিউজ ডেস্ক :

পবিত্র নগরী মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে কঠোর নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পবিত্র দুই মসজিদের নিরাপত্তা ও পবিত্রতার জন্য হুমকি সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য অপরাধ। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায়। বিবৃতিতে বলা হয়, মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী সমগ্র মুসলিম উম্মাহর অভিন্ন পবিত্র স্থান। মুসলমানদের কাছে এই দুই মসজিদের সর্বোচ্চ মর্যাদা রয়েছে। যেকোনো সংঘাত, সহিংসতা ও সামরিক তৎপরতার প্রভাব থেকে পবিত্র স্থান দুটির নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষা করতে হবে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, পবিত্র দুই মসজিদের…

Read More

মালয়েশিয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিশিষ্ট আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এ সময় তিনি ডা. জাকির নায়েককে নিজের সংকলিত ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ উপহার দেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান শায়খ আহমাদুল্লাহ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ডা. জাকির নায়েকের সঙ্গে। তার হাতে তুলে দিচ্ছি সকাল-সন্ধ্যা দুআ বইয়ের ইংরেজি ভার্সন।’ প্রকাশিত ছবিতে দুই ইসলামি ব্যক্তিত্বকে পাশাপাশি বসে বইটি হাতে নিয়ে ছবি তুলতে দেখা যায়।

Read More

গত ফেব্রুয়ারিতে ইরানের একটি স্কুল ও একটি ক্রীড়া স্থাপনায় চালানো দুটি সামরিক হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার জোড়ালো প্রমাণ ‘যৌক্তিক ভিত্তি’ পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশন। এসব হামলা যুদ্ধাপরাধের শামিল বলেও জানিয়েছে মিশনটি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধানী মিশনের নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করা হবে। ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড এবং ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দেশব্যাপি বিক্ষোভের বিরুদ্ধে ইরান সরকারের দমনপীড়ন এই দুই বিষয়ই তদন্ত করেছে মিশনটি। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, তারা ‘যৌক্তিক ভিত্তি’ পেয়েছেন যে মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ প্রাথমিক বিদ্যালয়ে হামলার…

Read More

রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমটিসিএল। ডিএমটিসিএল জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ও মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। অভিযানে মেট্রোরেল স্টেশনের নিচে থাকা অবৈধ দখল ও ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন অননুমোদিত স্থাপনাও উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্টদের ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি মেট্রোরেলের যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল…

Read More

সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে মারিব প্রদেশে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয় বলে জানান তিনি। এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে নৃশংস আগ্রাসনের মুখে ইয়েমেনের সশস্ত্র বাহিনী—আল্লাহর সাহায্য ও অনুগ্রহে—মারিব প্রদেশের আকাশসীমায় সামরিক তৎপরতা চালানোর সময় একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’ তিনি আরো দাবি করেন, দেশীয়ভাবে তৈরি একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, মারিবের…

Read More

গাজায় একটি ভবন ধসে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটির পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া একটি ভবন ধসে পড়লে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। ভবনটির নিচে এখনো অন্তত ১০০ জন ফিলিস্তিনি আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আটকাপড়াদের মধ্যে ৫০ জনই শিশু। উদ্ধারকারীদের তথ্যমতে, তারা ধ্বংসস্তূপ থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ১২ জনকে জীবিত বের করে আনতে সক্ষম হয়েছেন তারা। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনির আবাসস্থল হিসেবে ব্যবহৃত ভবনটি এর আগে ইসরাইলি গোলাবর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মঙ্গলবার মধ্যরাতে ভবনটি ধসে পড়ে। সেসময় বাসিন্দারা সবাই ঘুমাচ্ছিলেন। সূত্র: আল জাজিরা

Read More

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির দিলকুশার প্রধান কার্যালয় ও শাপলা চত্বর এলাকায় পৃথকভাবে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন দুই পক্ষ। পাল্টাপাল্টি স্লোগান ও বিক্ষোভে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সচেতন গ্রাহক ফোরামের নেতাকর্মীরা দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেখানে তারা বিক্ষোভ সমাবেশও করছেন। এর আগে টানা চার দিন ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা শাপলা চত্বরের পাশে অবস্থান নিয়েছেন। ‘দফা এক, দাবি এক, চাকরি ফেরত চাই’ স্লোগান দিচ্ছেন তারা। চট্টগ্রামের পটিয়া থেকেও…

Read More

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেড কমান্ডার নায়েল আবু উবাইদ দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় শহীদ হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলে চালানো এক হামলায় তিনি শহীদ হন। ফিলিস্তিনি সূত্রের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। পরে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলও তাকে হত্যার কথা স্বীকার করে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় নায়েল আবু উবাইদকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। নায়েল আবু উবাইদ আল-কাসসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। এর আগে ব্রিগেডটির কমান্ডার ছিলেন মুহাম্মাদ শাবানা। যুদ্ধ চলাকালে তার পর রাফাহ অঞ্চলে কাসসামের গুরুত্বপূর্ণ এই সামরিক ইউনিটের নেতৃত্ব…

Read More

উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক অধিকার আদায়ের নেতা হিসেবেই মুহাম্মাদ আলী জিন্নাহ সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে আছে আশেকে রাসূল গাজী ইলমুদ্দীন শহীদের সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী বইয়ের প্রকাশক রাজপালকে হত্যার দায়ে যখন গাজী ইলমুদ্দীন শহীদ ব্রিটিশদের ফাঁসির মুখোমুখি, তখন তার জীবন বাঁচাতে ঔপনিবেশিক আদালতে ঐতিহাসিক আইনি লড়াইয়ে নেমেছিলেন জিন্নাহ। ঘটনার শুরু ‘রঙ্গিলা রাসূল’ নামের চরম অবমাননাকর একটি পুস্তিকাকে কেন্দ্র করে। আর্য সমাজপন্থী পণ্ডিত চমুপতি মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র পরিবারকে নিয়ে বইটি লেখে। লাহোরের হিন্দু প্রকাশক মহাশে রাজপাল সেটি প্রকাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন জঘন্য অবমাননায় উপমহাদেশের মুসলমানদের…

Read More

দেশে পাচারের অভিযোগে আলোচিত ১১ হাজার কোটি টাকা দ্রুত দেশে ফিরিয়ে এনে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে ব্যবহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ দাবি জানান। আসিফ মাহমুদ লেখেন, “১১ হাজার কোটি টাকা দ্রুত ফিরিয়ে এনে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি জানাচ্ছি।” সম্প্রতি আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটি তার বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে…

Read More