ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।< এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েল বিমান হামলা চালানোর পর অন্তত ২৮ জন নিহত হয়েছেন। রোববার (১৯ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, নুসেইরাতের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আল জাজিরা আরও জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এদিকে শনিবার গাজায় ইসরায়েলি হামলায়…
Author: নিউজ ডেস্ক :
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (৫৫) গতকাল শুক্রবার বেলা ৩.৪৫ মি. ঢাকার মিটফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা আজ শনিবার সকাল ৮.২০ মি. মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঝিকরহাটি নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে মাওলানা নূর হুসাইন। জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবর পাশে শায়িত হন তিনি। জানাজায় শরীক হন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ,…
সৌদি আরবে প্রথমবারের মতো সাঁতারের পোশাক পরা মডেলদের একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) সৌদির পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে রেড সি ফ্যাশন সপ্তাহের উদ্বোধনের দ্বিতীয় দিনে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। খবর জিও নিউজের। এই ফ্যাশন শোতে মরোক্কার ডিজাইনার ইয়াসমিনা কানজালের কাজগুলো তুলে ধরা হয়েছে। এতে মডেলদের অধিকাংশের পোশাক ছিল লাল, বাদামি বা নীল রঙের ওয়ান পিস স্যুট। বার্তা সংস্থা এএফপিকে কানজাল বলেছেন, যখন আমরা এখানে আসি, তখনই বুঝতে পারি যে সৌদি আরবে সাঁতারের পোশাক পরা ফ্যাশন শো একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ এই দেশে এই ধরনের আয়োজন এবারই প্রথম। শুক্রবারের এই ঐতিহাসিক ফ্যাশন শোতে…
সৌদি আরবে মো. আসাদুজ্জামান নামে বাংলাদেশি এক হজযাত্রী মারা গেছেন। তিনি ১৫ মে মদিনায় মারা যান। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪। এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। শনিবার (১৮ মে) ভোর ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। জানা যায়, মদিনায় মসজিদে নববীতে থাকা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পরেন মো. আসাদুজ্জামান। পরে তাকে কিং সালমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। মো. আসাদুজ্জামানের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ৭ নম্বর…
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে বের হয়েছেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। শনিবার (১৮ মে) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ডিবি কার্যালয় থেকে বের হয়ে যান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের জানান, তার ব্যক্তিগত মোবাইল ফোন নেওয়ার জন্য তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন। ডিবি সূত্রে জানা যায়, তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। জব্দ করা মোবাইল ফোনটি ফিরে পেতে তিনি ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের কাছে এসেছিলেন। তবে তার মোবাইলটি ডিবি হস্তান্তর করেছে কি না, তা এখনও জানা যায়নি।
ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এসেছেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। তবে তিনি কী কারণে ডিবি কার্যালয়ে এসেছেন তা জানা যায়নি। শনিবার (১৮ মে) নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজত নেতা মাওলানা মামুনুল হক আজ বিকেলে ডিবি কার্যালয়ে এসেছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য কিছুক্ষণ পর জানানো হবে। তবে ডিবির একটি দায়িত্বশীল সূত্র বলছে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতেই ডিবি কার্যালয়ে এসেছেন তিনি। সাক্ষাতে কী বিষয় নিয়ে আলোচনা হবে সেটা এখনও জানা যায়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (৫৫) আজ জুমার পরে ঢাকার মিডফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের শহিদুল ইসলাম কবির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, তিনি ঢাকা জেলা দক্ষিণের কেরাণীগঞ্জে সাংগঠনিক কর্মসূচি সদস্য প্রশিক্ষণ কর্মশালায় আলোচনাকালে অসুস্থবোধ করলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাচলাকালে জুমার নামাজের পর বেলা ৩.৪৫ মি. তিনি ইন্তেকালে করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের ইন্তেকালের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ তার লাশ দেখতে মিডফোর্ড হাসপাতালে ছুঁটে যান। এদিকে অধ্যাপক…
‘হাদিস’ বিষয়ের প্রভাষক হতে পছন্দক্রম দিয়ে বুধবার (১৫ মে) প্রকাশিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন হিন্দু ধর্মের অনুসারী সুধা রানী। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বোথলা চন্দ্রপুর গ্রামের গোবিন্দ্র চন্দ্রের স্ত্রী। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সুধা রানীর হাদিসের প্রভাষক হিসেবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাট্টা-বিদ্রূপ করে পোস্ট দিয়েছেন। তারা বিষয়টি নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দায়ী করছেন। অন্যদিকে, এনটিআরসিএ প্রার্থীকে দায়ী করেছে। প্রার্থী আবেদনের সময় যে বিষয় পছন্দক্রমে দিয়েছেন, সেই বিষয়ই তাকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। জানা গেছে, সুধা রানী রংপুরের একটি কেন্দ্রে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার…
বাংলাদেশে তুমুল জনপ্রিয় পেয়েছে তুরস্কের ইসলামিক বেশ কয়েকটি সিরিজ। যার মধ্যে অন্যতম ‘কুরুলুস উসমান’। সিরিজটির প্রধান চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। কুরুলুস উসমান সিরিজের এই নায়কও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। বৃহস্পতিবার (১৬ মে) নিজের ফেসবুক পেজে বুরাক অ্যাজিভিট নিজেই জানিয়েছেন বাংলাদেশে আসার কথা। দিয়েছেন একটি ভিডিও বার্তাও। সেখানে তিনি বলেন, ‘সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা? খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে।’ জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসবেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট। তবে কবে আসছেন সে বিষয়ে ভিডিওতে কিছু জানাননি তিনি। ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক অ্যাজিভিটের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত…
পবিত্র কোরআনের আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশী শিক্ষার্থীদের সুনাম বিশ্বজুড়ে। সেই ধারাবাহিকতায় এবার উচ্চতর পড়াশোনাতেও বহির্বিশ্বে দারুণ সুখ্যাতি ছড়ালেন নেত্রকোনার তরুণ মুহাম্মাদ আমিনুল ইসলাম। তিনি তুরস্কের কায়সেরি উচ্চতর ইসলামি গবেষণা কেন্দ্রে (Kayseri Dini Yüksek İhtisas Merkezi) ইফতা বিভাগে (উচ্চতর ইসলামী আইন গবেষণা) প্রথম স্থান অর্জন করেছেন। বৃহস্পতিবার তুরস্কে বসবাসকারী বাংলাদেশী এই শিক্ষার্থীর সাথে নয়া দিগন্তের কথা হয়। এ সময় আমিনুল ইসলাম জানান, কায়সেরির উচ্চতর ওই প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত অন্তত ২০ জন শিক্ষার্থীর মধ্যে শীর্ষস্থান লাভ করেছেন তিনি। মুহাম্মাদ আমিনুল ইসলাম বলেন, গত ৯ এপ্রিল আমাদের শিক্ষাবর্ষ সমাপ্ত হয়। তিন বছর মেয়াদি আমাদের এই ব্যাচে তাজিকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে…