যুবকণ্ঠ ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধ বাঙালির অস্তিত্ব আর জাতীয়তাবোধের প্রতীক। বাঙালির ইতিহাসের স্মারক। আর এটিই মুক্তিযুদ্ধের প্রথম স্মৃতিসৌধ। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের ফলাফল আজকের স্বাধীন বাংলাদেশ। আর সেই রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মরণে জাতির শ্রদ্ধা নিবেদনের চিরন্তন প্রতীক হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহিদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা হলো জাতীয় স্মৃতিসৌধ। এখানে রয়েছে মুক্তিযুদ্ধে শহিদদের ১০টি গণকবর। স্মৃতিসৌধটির উচ্চতা ১৫০ ফুট। স্মৃতিসৌধটি সাত জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে। এই সাত জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক…
Author: নিউজ ডেস্ক :
আগামী সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি। শনিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে গত মঙ্গলবার ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। অবরোধ কর্মসূচি শেষে এবার হরতালের ডাক দিল দলটি। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবিতে, মির্জা ফখরুলসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে মুক্তির দাবিতে চলমান যে আন্দোলন তারই ধারাবাহিকতায় আগামী ১৮ ডিসেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করছি। রিজভী বলেন, প্রকাশ্যে দরকষাকষি করে সিট ভাগাভাগির একটা নির্বাচন নিয়ে প্রতিদিন নাটক দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত হয়ে…
সদ্য প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এছাড়া দেশটিতে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে মৃত্যু হয় শেখ নওয়াফের। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়সী মিশাল এর আগে দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন। কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে আবারও সরকারি অফিসের কার্যক্রম শুরু হবে। এছাড়া আগামী ৪০ দিন রাষ্ট্রীয় শোক চলার সময় দেশের সব প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকবে।