Author: নিউজ ডেস্ক :

‘ভোটের প্রতি মানুষের আস্থা নেই, বিশ্বাস উঠে গেছে। সারা দিন দুই-তিনটা ভোট পড়ছে। বিকালে তা বানানো হচ্ছে ৩শ থেকে ৩ হাজার। এ কারণে ভোটের ওপর মানুষের আস্থা নেই।’ মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসানের (খোকন) একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কামরুল হাসান এক সময় কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদকও ছিলেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। ওই বক্তব্যে মন্তব্য করে তিনি বলেছেন, ‘সারা দিন দু-চারটা লোক ভোট দিতে যায়। সারা দিনে ভোট পড়ে আড়াই শ থেকে তিন শ। কিন্তু বিকেল বেলা গণনার পর তা হয়ে যায় তিন হাজার…

Read More

ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনী প্রচারে অভিনব সব পন্থা ও প্রতিশ্রুতি দিয়ে ভোট চান রাজনৈতিক নেতারা। এবার ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে এক প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এলেন দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় কংগ্রেসের এক নেতা। তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে আপনার যদি দুজন স্ত্রী থাকে, তাহলে আপনি ভাতা পাবেন দুই লাখ রুপি।’ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গতকাল বৃহস্পতিবার (৯ মে) মধ্যপ্রদেশে এক নির্বাচনী র‍্যালিতে এই মন্তব্য করেন কংগ্রেস নেতা কান্তিলাল ভুরিয়া। তিনি বলেন, সবার ভোটে জিতে দল ক্ষমতায় গেলে দলীয় ইশতেহার অনুযায়ী প্রত্যেক নারী ১ লাখ রুপি করে ভাতা পাবেন। সে হিসেবে কোনো ব্যক্তির দুজন স্ত্রী থাকলে তিনি ভাতা পাবেন…

Read More

ব্যাটারিচালিত কোনো রিকশা ঢাকা শহরে চলতে পারবে না বলে জনিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বিআরটিএর সদর কার্যালয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, ২০১৭ এর অধীনে গঠিত উপদেষ্ঠা পরিষদের ১ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, ব্যাটারিচালিত কোনো গাড়ি (তিন চাকার) যেন ঢাকা সিটিতে না চলে। আমরা ২২টি রিকশা মহাসড়কে নিষিদ্ধ করেছি। শুধু নিষেধাজ্ঞা নয়, চালাতে যেন না পারে সে ব্যবস্থা নিতে হবে। এর আগে, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে সম্মতি জানান।এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ভয়াবহ ব্যাপার যখন…

Read More

‌মুসলমানদের ‘‘অনুপ্রবেশকারী’’ আর ‘‘তাদের বেশি সন্তান’’ নিয়ে করা মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দেশটির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে মোদি বলেছেন, তিনি কেবল মুসলমানদের নিয়ে কথা বলেননি। বরং প্রত্যেক দরিদ্র পরিবার নিয়ে কথা বলেছেন তিনি। ভারতের এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘‘তিনি হিন্দু-মুসলমান রাজনীতি করেন না। যেদিন করবেন, সেদিনই জনজীবনে থাকার অযোগ্য হবেন তিনি।’’ ওই সাক্ষাৎকারে মোদি বলেছেন, তিনি মুসলমানদের প্রতি ভালোবাসা নিয়ে বাজার করেন না। আমি ভোট ব্যাংকের জন্য কাজ করি না। আমি সবকা সাথ, সবকা বিকাশে বিশ্বাস করি। ‘‘আমি অবাক। আপনাকে কে বলেছে, যখনই কেউ বেশি সন্তান নিয়ে কথা বলে, তখন তার…

Read More

বিশ্বনবী সা. কে নিয়ে কটূক্তির দায়ে ফেনীতে বাদল বণিক (৪০) নামে এক যুবকেকে গণধোলাই দিয়েছে জনতা। মঙ্গলবার (১৪ মে) বিকেলে শহরের সবজি আড়তে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধারপূর্বক আটক করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণধোলাইয়ের শিকার বাদল বনিক ফেনী পৌরসভার মাষ্টার পাড়া এলাকার মৃত নগেন্দ্র দেব নাথের ছেলে। সে ওই বাজারের হারুন সওদাগর এর সবজির আড়তে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। দুপুরের দিকে তুচ্ছ বিষয় নিয়ে আড়তের সাধারণ লেবারদের সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে আশেপাশের থাকা সাধারণ জনতা তাকে…

Read More

মানিকগঞ্জের ঘিওরে গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সামছুল হক মোল্লা রওশন এই বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল মজিদ মিয়া কলিয়া গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। চেয়ারম্যন সামছুল হক মোল্লা রওশন জানান, মঙ্গলবার বিকেলে নিহত আব্দুল মজিদ মিয়া তার নিজ বাড়িতে লিচু খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান চিকিৎসক তাকে মৃত ঘোষণা…

Read More

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রেখে দিয়েছিল। কারোর অভিযোগ না থাকায় (সোমবার) সকালে লাশ আমাদের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। স্ত্রীর মৃত্যুর কথা বলতে বলতে অশ্রুসিক্ত হয়ে মো. রানা বলেন, ওতো মারা গিয়ে বেঁচে গেল। এখন আমার আর আমার অসুস্থ সন্তানটার কী হবে? কে আমাদের আগলে রাখবে? কে আমার পাশে দাঁড়াবে? কার সঙ্গে আমি সুখ-দুঃখের আলাপ করবো? আমার সংসারটা ভেসে গেল, সব শেষ হয়ে গেল। আমি এখন কাকে নিয়ে বাঁচবো? রানা-আফরোজা যেই বাসায় ভাড়া থাকতেন ওই বাসার মালিকের মেয়ে মলি আক্তার বলেন, নিহত আফরোজাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার কুরুকচর গ্রামে। গত…

Read More

নতুন ছাত্রদের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর গত ১১ মে থেকে উপমহাদেশের বিশ্ববিখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দে আনুষ্ঠানিক শিক্ষাবর্ষ শুরু হয়েছে। সেই মোতাবেক জামে রশিদে একটি গুরুত্বপূর্ণ ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন মাওলানা সালমান বাজনুরী। এদিকে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানী তার মূল বক্তব্যে ছাত্রদেরকে মূল্যবান উপদেশ দিয়ে দোয়া করেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করে পূর্ণ মনোযোগ ও পরিশ্রমের সাথে জ্ঞান অর্জনের আহ্বান জানান। মাওলানা মাদানী তার বক্তৃতায় দারুল উলূম দেওবন্দের খেদমতের কথা তুলে ধরে বলেন, বর্তমানে বিশ্বে যেখানেই…

Read More

শিরোনাম : খাগড়াছড়ি কওমি মাদরাসা-ওলামা ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাঁপায় যুবকের মর্মান্তিক মৃত্যু মন্দিরে অগ্নিসংযোগের সাথে দুই ভাইয়ের সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই আন্দ্রেই হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে মুসলিমদের সংখ্যাবৃদ্ধি নিয়ে বিতর্কিত প্রতিবেদন ওজন কমাতে যে কারণে নারিকেল খাবেন ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি: ওবায়দুল কাদের আধুনিক যুগে পায়ে হেটে হজে যাওয়ার বিধান এসএসসির খাতা চ্যালেঞ্জ শুরু, যেভাবে করবেন সারাদেশ মন্দিরে অগ্নিসংযোগের সাথে দুই ভাইয়ের সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি প্রকাশ: ১৩ মে, ২০২৪, ০৫:৩৩ বিকাল মন্দিরে অগ্নিসংযোগের সাথে দুই ভাইয়ের সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি নিউজ ডেস্ক ছবি: সংগৃহীত…

Read More

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। বিচারক রায়ে উল্লেখ করেন, তিথি সরকারের আগের ২১ মাসের কারাভোগ বর্তমান সাজা থেকে বাদ যাবে। এ ছাড়া তাকে এক বছরের জন্য প্রবেশনে রাখার আদেশ দেওয়া হয়। এই সময়ে নিয়মিত প্রবেশন কর্মকর্তার কাছে হাজিরা দিতে হবে তাকে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ…

Read More