Author: নিউজ ডেস্ক :

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। আগুন দিয়ে মানুষ পোড়ানোই ওদের কাজ। এ দেশে ওদের রাজনীতি করার অধিকার নাই। শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা ৭ জানুয়ারি নির্বাচনে ভোট প্রার্থনা করে বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে একটি মানুষও হতদরিদ্র থাকবে না। প্রধানমন্ত্রীর তার বক্তব্যে স্বাধীনতা পরবর্তী তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাসনামল উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু যখন ক্ষমতায় বসেছিলেন, তখন বাংলাদেশ ছিল ক্ষুধা নিপীড়িত একটি দেশ, যেখানে মানুষের গড় আয় ছিল মাত্র ৯১ ডলার। ৩ বছর ৭ মাসের শাসনামলে বঙ্গবন্ধু সেই আয় ২৭৭…

Read More

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এস‌এসসি,এইচএসসি/ সমমান পরীক্ষায় A+ ও ক‌ওমী মাদ্রাসাসমূহের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে” কৃতি শিক্ষার্থী সংবর্ধনা” অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ সেপ্টেম্বর, শুক্রবার) সকাল ১০.০০ থেকে রাজধানীর উত্তরাস্থ বিএম মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী। তিনি তার বক্তব্যে বলেন, মেধাবীদের জন্য আবশ্যিক হলো ক্লাসের পড়ার পাশাপাশি ভৌগোলিক জ্ঞানসহ বিভিন্ন জ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। এজন্য কমপক্ষে তিনটি ভাষা আয়ত্ত করতে হবে। বাংলা, আরবি ও ইংরেজি ভাষা। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের জেনারেল…

Read More

বর্তমান সরকার প্রহসনের নির্বাচনের আয়োজন করে জনগনের সাথে তামাশা করছে মন্তব্য করে ভোটকেন্দ্রে না গিয়ে এই অবৈধ নির্বাচন বর্জনের আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান। আজ (২৯ ডিসেম্বর) পল্টনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর কর্মী বৈঠকে তিনি এ আহবান জানান। তিনি বলেন, বিরোধী দলবিহীন ভাগবাটোয়ারার নির্বাচন নিয়ে দেশ-বিদেশে নানা আপত্তির পরেও সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আজ্ঞাবহ প্রশাসন ও নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনের নামে জনগনের অর্থের অপচয় ছাড়া আর কিছু হবেনা। এসময় তিনি নির্বাচনের পূর্বে মাওলানা মামুনুল হকের মুক্তি দাবি করেন। ঢাকা মহানগরীর সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদুল আলমের পরচালনায় ও…

Read More

‘এখন ঘুম থেকে উঠেই অন্যের এচিভমেন্টে তালি দেওয়ার তাড়া নেই। প্রতিমুহূর্তে জীবনের প্রতিযোগিতা নিয়ে সচেতন থাকতে হচ্ছে না। অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে নেগেটিভিটি, কাঁদা ছোঁড়াছুড়ি থেকেও একদম দূরে থাকছি।  ফেসবুকে থাকলে এসব নিয়ে নিজেকে প্রায়ই ছোট মনে হত। অযাচিত চাওয়া-পাওয়ার হাহাকার বাড়ত।’ করোনা মহামারীতে সবাই যখন যোগাযোগের জন্য অনলাইন মাধ্যমে ঝুঁকছিলেন তখনই সোশ্যাল মিডিয়া ছাড়ার ‘কঠিন’ সিদ্ধান্তটি নেন জুলকার নাইন মাহফুজ। তখন পর্যন্ত ফেসবুকে রোজ প্রায় ছয়-সাত ঘণ্টা ব্যয় হতো তার। নিজের লেখা গল্প-কবিতা শেয়ার করার বাইরে বাকি সময়ের বেশিরভাগই কাটত অকারণে নিউজফিড স্ক্রল করে। এতে করে তার একাডেমিক পড়ালেখা বা সৃজনশীল কাজের সময় যেমন ব্যহত হচ্ছিল তেমনি ভুগতে শুরু করেছিলেন…

Read More

২০২৪ সালে হজে যেতে নিবন্ধনের সময় আরো ১৮ দিন বাড়ানো হয়েছে। হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে আজ বৃহস্পতিবার  বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর হজ নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা। কিন্তু আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৫ হাজার ৪৭৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২২ হাজার ৫৪৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৯ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গণবিচ্ছিন্ন ফ্যাসিবাদী সরকারের পাতানো নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যাবে না। সরকার নির্বাচনের নামে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তামাশার নির্বাচনে ভোট দিতে ভাতাভোগীদের জিম্মি করার সংবাদ গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একতরফা ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট, পল্টন মোড়, দৈনিকবাংলায় গণসংযোগপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, নজরুল ইসলাম…

Read More

বিশেষ প্রতিবেদক ট্রান্সজেন্ডার মতবাদকে ‘অভিশপ্ত’ আখ্যা দিয়ে “হারাম” ঘোষণা করে ফতোয়া ‍দিয়েছে চট্টগ্রামের আল- জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদরাসা। আজ বুধবার (২৭ ডিসেম্বর) হাটহাজারী মাদরাসার ফতোয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগ থেকে পাঁচ জন মুফতি স্বাক্ষরিত এক ফতোয়ায় ট্রান্সজেন্ডার মতবাদকে ‘অভিশপ্ত’ আখ্যা দিয়ে “হারাম” ঘোষণা করা হয়েছে। ফতোয়ায় স্বাক্ষরকারী পাঁচজন আলেম হলেন- মাদরাসার সিনিয়র উস্তাদ ও মুহাদ্দিস- মুফতি কিফায়াতুল্লাহ, মুফতি জসীমুদ্দীন, মুফতি আবু সাঈদ, মুফতি হুমায়ুন কবীর, মুফতি মো. রাশেদ। ট্রান্সজেন্ডার এক ধরনের মানসিক বিকৃতি। সম্প্রতি ‘ট্রান্সজেন্ডার’ নামে অভিশপ্ত একটি অদ্ভূত মতবাদ প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন মাধ্যমে এ মতবাদের অধিকারীদের উপস্থিতি জানান দিতে দেখা যাচ্ছে। সরকারের কাছে নানারকম…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোটারদের ভোট কেন্দ্রে আহ্বানের কর্মসূচি ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইনকে ২০১৪ সালে ভারতের শাসকদল বিজেপি’র অন্যতম শীর্ষনেতা অমিত শাহের ‘বুথ লেভেল ম্যানেজমেন্ট’ তত্ত্বের সঙ্গে তুলনা করেছে কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা। পত্রিকাটির অনলাইন সংস্করণে ‘শাহের কৌশলেই হাসিনার ‘বুথ লেভেল ম্যানেজমেন্ট’?’ শীর্ষক এক প্রতিবেদনে এই তুলনা করা হয়েছে। প্রতিবেদনে দৈনিকটি উল্লেখ করে, ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ এই কর্মসূচির মাধ্যমে ৩০০টি আসনে প্রায় আড়াই লক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা হয়েছে। যাঁরা ভোটের দিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে বুথে যাওয়ার অনুরোধ জানাবেন এবং বুথে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি, আওয়ামী লীগের…

Read More

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা কোনো নেতাকর্মীদের অ্যারেস্ট করিনি, যারা সন্ত্রাসের সাথে যুক্ত, যাদের চেহারা সিসিটিভির ফুটেজে উঠেছে তাদেরকে অ্যারেস্ট করেছি। যারা ক্রিমিনাল, তাদেরকে অ্যারেস্ট করেছি। রাজনৈতিক কারণে কেউ অ্যারেস্ট হয়নি। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ের বাসভবন হাফিজ কমপ্লেক্সে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে আমাদের কী পরিকল্পনা, আওয়ামী লীগের আজকের নির্বাচনী ইশতেহারে কী কী আছে সেই সব বিষয়ে জানতে চেয়েছেন ইইউর নির্বাচন পর্যবেক্ষকরা। সেগুলো তাদের কাছে তুলে ধরেছি। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে চাই। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে…

Read More

জাহিদ মেহজাদ গওহরডাঙ্গা মাদরাসার হেফজখানার পাশে দাফন করা হয়েছে ‘ছদর সাহেব হুজুর’ খ্যাত আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ.-কে। তাঁর তো এখন নিরিবিলি শুয়ে থাকার কথা। কিন্তু না, তিনি এখনও খুশবু ছড়িয়ে যাচ্ছেন—যার যা অভ্যাস আর কী! ‘খুশবুওয়ালা তো খুশবুওয়ালাই!’ ইহলোকে থাকতে দীনের ফুল বাগিচার কোকিল হয়ে মানুষকে বসন্তের পয়গাম শুনিয়েছেন। জুঁই, চামেলী, রজনীগন্ধা হয়ে ফুলের সৌরভ ছড়িয়েছেন। পরলোকে গিয়ে এখন জান্নাতী খুশবুতে সবাইকে মাতোয়ারা করে দিচ্ছেন। কবরের মাটি আর থাকছে না। থাকে কী করে! ‘দীনহীন দীনদরদী’ এই ব-দ্বীপের মানুষগুলো তো ‘শামছুল হক ফরিদপুরী’ বলতে এমনিতেই পাগল! তাঁরা ইতিমধ্যে এই মাটিকে আবার রোগের প্রতিষেধক হিসেবেও আবিষ্কার করে ফেলেছে। হিন্দুদের কাছে তিনি…

Read More