নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘কোন এক সাদা চামড়ার লোক প্রস্তাব দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ও মিয়ানমারের অংশ নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করতে চায়। এই সাদা চামড়ার লোকের বাড়ি কোথায়? এর নাম কী? আমরা এর জবাব চাই।’ আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন উদ্যোগে আব্দুস সালামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘জনগণের মুক্তির সংগ্রাম এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার লড়াই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কোন এক সাদা চামড়ার লোক নাকি প্রস্তাব দিয়েছে পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের অংশ নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করতে চায়। এই সাদা চামড়ার লোকের বাড়ি কোথায় তা স্পষ্ট…
Author: নিউজ ডেস্ক :
কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস (১৬ মে—১৫ জুন) এর অংশ হিসেবে ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬মে’২৪, রবিবার) বাদ আসর মিছিলটি আল্লাহ করিম জামে মসজিদ থেকে শুরু হয়ে নুরজাহান রোড ও ঈদগাহ মাঠ হয়ে টাউন হল জামে মসজিদে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামাল উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রাকিবুল ইসলাম বলেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নেতৃত্ব গ্রহণের…
মুন্সীগঞ্জের শ্রীনগরের বেলতলী জান্নাতুন নুর মসজিদের কবরস্থান থেকে এক রাতেই ৯টি কঙ্কাল চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের বিভিন্ন পুরোনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। রোববার (২৬ মে) সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, রোববার সকালে তারা অন্তত ৯টি কবর খনন করা অবস্থায় দেখতে পায়। এর মধ্যে ৬-৭ মাস আগে ক্যান্সারে মারা যাওয়া মন্জুর (৪০) কবরের কঙ্কালও খুঁজে পাননি তারা। কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে যাদু-টোনা ও কুফরি করার জন্য একটি চক্র কঙ্কালগুলো চুরি করেছে বলে ধারণা স্থানীয়দের। কবরস্থানটির সহকারী কোষাধ্যক্ষ মো. শহিদুল জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি…
মারধর করে প্রায় দুই লাখ টাকা ডাকাতির মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী নাফিজ ফুয়াদ এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহিদুর রহমান বাঁধনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং পরেরদিন আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন দেন। এদের মধ্যে নাফিজ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও বাঁধন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক। জানা গেছে, নাফিজ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন ও বাঁধন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত। এর আগে, গত ২১ এপ্রিল মো. রুবেল নামের এক ব্যবসায়ী তিনজনের নাম উল্লেখ করে আরও ৫-৬…
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে দেবরের বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর ইউনিয়ন এর হোগলা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে দেবর কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, দীর্ঘদিন যাবত হোগলা গ্রামের মৃত গফুর শেখের দুই ছেলে জালাল শেখ ও হেলাল শেখের মধ্যে বাড়ির জমির রাস্তা নিয়ে বিরোধ চলছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একই বিষয় নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হলে জালাল শেখ ও তার স্ত্রী উভয় মিলে ছোট ভাই হেলালকে মারপিট করে। মারপিটের একপর্যায়ে জালাল শেখের স্ত্রী রোজিনা ধারালো অস্ত্র দিয়ে তার দেবর হেলাল শেখের গোপনাঙ্গ কেটে দেন। এতে হেলাল অসুস্থ…
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর এর উদ্যোগে দিনব্যাপী “কর্মী তালীমি মজলিস” ২৪ মে বাদ জুমআ পল্টন দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান এর সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকিরের পরিচালনায় বিষয়ভিত্তিক ও হেদায়াতি আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ ও বাইতুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, বাইতুন নূর ইসলামীয়া ঢাকার প্রিন্সিপাল মুফতি আমীর আহমাদ, যুব মজলিস ঢাকা মহানগর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম…
দেশের কওমি মাদরাসাগুলোর নতুন শিক্ষাবর্ষের শুরুতেই একঝাঁক মেধাবী শিক্ষার্থী আদর্শিক ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশে যোগদান করেছেন। শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন একঝাঁক তরুণ শিক্ষার্থী। এসময় তাঁরা জমিয়ত ও ছাত্র জমিয়ত সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চাইলে একে একে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর তারা ছাত্র জমিয়তের আদর্শের প্রতি উদ্বুদ্ধ হয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন। যোগদানকারী কাফেলা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দকে বলেন, আমরা দীর্ঘদিনযাবত ছাত্র জমিয়তের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছি। তাদের নীতি-আদর্শ ও কর্মপদ্ধতি আমাদের ভালো লেগেছে, তাই আমরা ছাত্র জমিয়তে যোগদান করার লক্ষ্যে আজ কেন্দ্রীয় কার্যালয়ে এসেছি। আমরা আশ্বাস দিচ্ছি, আগামীতে…
ঢাকার মাটিতে পা রেখেছেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট। শুক্রবার (২৪ মে) ঢাকায় পৌঁছান জনপ্রিয় এ অভিনেতা। ঢাকায় পৌঁছানোর আগে বৃহস্পতিবার (২৩ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজেই বুরাক জানান, তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে। এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা। জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট। আগামী ২৬ মে বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজড় কেড়েছেন তিনি। ঢাকায় রয়েছে তার অনেক ভক্ত। তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায়…
গরু নাকি চঞ্চল প্রকৃতির, কথায় কথায় ডিগবাজি দিতে চায়। তাই মালিক এর নাম রেখেছেন জায়েদ খান। বিশালদেহী এই গরুর ওজন ৩০ মণ। তাই প্রতিনিয়ত মানুষ গরুটিকে এক নজর দেখতে আসছেন। গরুর মালিক আক্তার হোসেন বলেন, যেহেতু গরুটা খুব পাগলামি করে, লাফালাফি করে, তাই আমার ছেলে ক্লাস নাইনেও পড়ে মোবাইলে ভিডিও দেখে এর নাম রেখেছে জায়েদ খান। সে নাকি ভিডিওতে দেখেছে জায়েদ খান লাফ দেয়। এই গরুটাও লাফ দেয়, তাই গরুর নাম জায়েদ খান রেখেছি। ‘ওই ঘটনার পর সারারাত ঘুমাতে পারিনি’‘ওই ঘটনার পর সারারাত ঘুমাতে পারিনি’ যারা গরুটিকে দেখে আসছেন অদের কেউ কেউ বলছেন, আমরাও দেখলাম বিশাল এই গরু খুব পাগলামি…
রাজবাড়ীতে পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে রাব্বি ফকির (১১) নামে এক মাদ্রাসা ছাত্র। এতে উৎকণ্ঠা বিরাজ করছে শিশুটির পরিবারের মাঝে। নিখোঁজ রাব্বি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মো. ওয়াসিম ফকিরের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। শুক্রবার (২৪ মে) বিকালে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাব্বির বাবা ওয়াসিম ফকির। ওয়াসিম ফকির জানান, রাব্বি মানসিকভাবে কিছুটা অসুস্থ। গত ২০ মে (সোমবার) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে বসন্তপুর স্টেশন বাজারে বিস্কুট আনতে যাওয়ার জন্য বের হয় সে। এরপর সে আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি…