Author: নিউজ ডেস্ক :

বাবা-মা ও ভাই মারা যাওয়ার পর থেকেই ৬৫ বছর ধরে মরুভূমিতে বসবাস করছেন সৌদি আরবের এক নাগরিক। সম্প্রতি মরুভূমিতে বসে এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ তথ্য জানান। মরুভূমিতে বসবাসকারী ওই সৌদি নাগরিক হলেন মাজেদ আল সাইবানি। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৫০০ কিলোমিটার দূরে আফিফ মরুভূমিতে তিনি এতদিন ধরে বসবাস করছেন। আফিফ থেকে পূর্বে ৩০ কিলোমিটার দূরে তার আবাসস্থল ছিল। সৌদি টেলিভিশন আল একবারিয়াকে দেওয়া সাক্ষাতকারে ওই বৃদ্ধ বলেন, ১০০ বছর আগে আমার বাবা আমাদের এখানে নিয়ে আসে। এরপর থেকেই এখানে বসবাস করছি। মরুরভূমির কঠিন পরিবেশে মাজেদের জন্ম। তার দেহের বৈশিষ্ট্য দেখে সেরকমই মনে হচ্ছে বলে ওই প্রতিবেদনে বলা…

Read More

রাজধানীর গুলিস্তান জিপিওর সামনে মালঞ্চ পরিবহন নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আমরা মাত্র আগুনের খবর পেয়েছি। খবর পাওয়া মাত্র দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে আজ মঙ্গলবার ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছে।

Read More

মোনোয়ার হোসেন আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। এ আমি কী দেখলাম! তানিয়া ! হুম, তানিয়াই তো ! ওই তো ডান ফর্সা গালে একটা কালো তিল। আয়ত চোখ। বাঁশির মতো নাক। কিন্তু সে এখানে কেন? তানিয়া ছিল আমার সহপাঠী। আমরা একসাথে হাইস্কুলে পড়েছি। তুখোড় মেধাবী ছাত্রী ছিল সে। ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি মডেল টেস্ট পর্যন্ত দাপটের সাথে এক রোল ধরে রেখেছিল। এসএসসি রেজাল্ট ভালো করলে বাবা তাকে শহরে সরকারি কলেজে ভর্তি করে দিলেন। শহরের এক মেয়েমেসে রেখে দিলেন। যোগাযোগ করার জন্য একটা এনড্রয়েড ফোন কিনে দিলেন। আমি ভর্তি হলাম বাড়ির পাশে এক মফস্বল…

Read More

৬২ বছর বয়সে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছেন এক নওমুসলিম নারী। বুলগেরিয়ান বংশোদ্ভূত এই নারীর নাম লিলিয়ানা মুহাম্মদ। গত ২ ডিসেম্বর নাইজেরিয়ার কানো শহরের বানবাইর রহমান ইসলামিক স্কুলে অন্য শিক্ষার্থীর সঙ্গে তিনিও হেফজ সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে সনদ গ্রহণ করেন। তিন দশক আগে ইবরাহিম সামবোর সঙ্গে লিলিয়ানা মুহাম্মদের বিবাহ হয়। এরপর নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো শহরে এসে বসবাস শুরু করেন লিলিয়ানা। এক দশক আগে তার স্বামী মারা যান। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর থেকেই কোরআনে কারিমের সঙ্গে তার গভীর সম্পর্ক তৈরি হয়। স্থানীয় মাদ্রাসার এক শিক্ষিকার কাছে কোরআন মাজিদ পড়া শুরু করেন এবং হেফজ সম্পন্ন করেন। লিলিয়ানা বলেন,…

Read More

স্বামী-স্ত্রীর সম্পর্ক খুবই মজবুত। দুজনেই একে অপরের দুঃখ-কষ্টের অংশীদার। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তারা তোমাদের পোষাকস্বরুপ এবং তোমরাও তাদের পোষাকস্বরুপ।’ (সূরা বাকারা, আয়াত, ১৮৭) এই অর্থে একে অপরের সবচেয়ে বেশি কাছের। মুফাসসিরদের মতে, আয়াতে স্বামী-স্ত্রীকে একে অপরের পোশাক বলার মাধ্যমে বোঝানো হয়েছে যে, তারা পরস্পরের সম্মান রক্ষাকারী, আশ্রয়স্থল এবং পরস্পরের হৃদয়ের প্রশান্তি লাভের মাধ্যম। পোশাক পরার পর মানুষ যেভাবে স্বস্তি লাভ করে, ঠিক তেমনি স্বামী-স্ত্রী একে অপরের মাধ্যমে আত্মিক ও দৈহিক প্রশান্তি লাভ করেন। তবে এই মধুর সম্পর্কের মাঝেও স্বামী-স্ত্রীর ব্যক্তিগত জিনিসের উপর সবার আলাদা আলাদা অধিকার রয়েছে। একজনের ব্যক্তিগত জিনিস অনুমতি ছাড়া আরেকজন ব্যবহার না করা উচিত। তবে…

Read More

টানা তৃতীয়বারের মতো মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল ফাত্তাহ আল-সিসি। সোমবার (১৮ ডিসেম্বর) মিশরের নির্বাচন কমিশন ন্যাশনাল ইলেকশনস অথোরিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করে। এর আগে ১০ ডিসেম্বর থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিশরে তিন দিনের নির্বাচনের পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষ হয়। সোমবার এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মিশরের নির্বাচন কমিশন ন্যাশনাল ইলেকশনস অথোরিটি বলেছে, মোট ভোটের ৮৯ দশমিক ৬ শতাংশই পড়েছে আল-সিসির ঝুলিতে। কমিশন আরও জানিয়েছে, তিন দিনব্যাপী নির্বাচনে ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর প্রেসিডেন্ট হন সিসি। ২০১৮ সালে তিনি পুনরায়…

Read More

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমা মাঠে প্যান্ডেলের খুঁটি পুঁতে এই কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বলেন, ‘আগামী বছর ফেব্রুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা সম্পন্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, নির্ধারিত সময়ে সব কাজ শেষ করতে এখন থেকেই প্যান্ডেলের কাজ শুরু হলো।

Read More

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগির বেড়াজালে বিপাকে পড়েছেন কতিপয় ইসলামী দলের প্রার্থীরা। আসন ভাগাভাগি নিয়ে দফায় দফায় বৈঠকের পর জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ অবশেষে জাতীয় পার্টির সঙ্গে ২৬টি আসনে সমঝোতা করেছে। এ ২৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ১৪ দলের শরীকদের সর্বশেষ ৬টি আসনে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। সর্বমোট ৩২টি আসন ছাড় দিয়ে আওয়ামী লীগ সারাদেশে ২৬৩টি সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। জাতীয় পার্টি (জাপা) ২৮৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। ইসির রিটার্নিং কর্মকর্তারা গতকাল সোমবার বিভিন্ন দলের প্রতীক বরাদ্দ করেছে। আজ মঙ্গলবার থেকে সারা দেশে নির্বাচনী প্রচারনা শুরু হয়ে আগামী…

Read More

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৬ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় কুয়েতের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬। দেশটির আমিরি দিওয়ান এ তথ্য নিশ্চিত করেছে। শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুর পর শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কুয়েতের আমির নিযুক্ত হন। দেশটির আমিরি দিওয়ানবিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মুবারক আল সাবাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত…

Read More

যুবকণ্ঠ ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধ বাঙালির অস্তিত্ব আর জাতীয়তাবোধের প্রতীক। বাঙালির ইতিহাসের স্মারক। আর এটিই মুক্তিযুদ্ধের প্রথম স্মৃতিসৌধ। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের ফলাফল আজকের স্বাধীন বাংলাদেশ। আর সেই রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মরণে জাতির শ্রদ্ধা নিবেদনের চিরন্তন প্রতীক হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহিদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা হলো জাতীয় স্মৃতিসৌধ। এখানে রয়েছে মুক্তিযুদ্ধে শহিদদের ১০টি গণকবর। স্মৃতিসৌধটির উচ্চতা ১৫০ ফুট। স্মৃতিসৌধটি সাত জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে। এই সাত জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক…

Read More