Author: নিউজ ডেস্ক :

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলটি অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। সিনেমা হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে ইদরিসিয়া দারুল কোরআন মাদরাসা নামে একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। ইতোমধ্যে বিক্রির প্রক্রিয়া শেষ বলে জানিয়েছেন মালিকপক্ষ ও মাদরাসার জিম্মাদার মাওলানা মোকাররম হোসেন। সিনেমা হলের জমিটি ক্রয় করার জন্য ২০ লাখ টাকা বায়নাও করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সিনেমা হলের সামনের রাস্তার পাশে প্রচারে ধর্মপ্রাণ মুসল্লিরা নামে একটি ব্যানার সাঁটানো রয়েছে। ব্যানারে লেখা রয়েছে, “আলহামদুলিল্লাহ ছন্দা সিনেমা হলটি মাদরাসার জন্য বায়না করা হয়েছে। চুক্তিমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা, বায়না মূল্য ২০ লাখ টাকা। সদকায়ে জারিয়ার এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও…

Read More

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হুসাইন খামেনি রোববার এক অ্যাক্সবার্তায় বলেন, ‘পবিত্র আল-কুদস মুসলমানদের হাতেই থাকবে। অচিরেই মুসলিম বিশ্ব ফিলিস্তিনের মুক্তি উদযাপন করবে।’ তিনি হিব্রু ভাষায় ওই অ্যাক্সবার্তাটি লিখেছেন। এটি ছিল একটি ছবির ক্যাপশন। জেরুজালেমের টেম্পল মাউন্টের উপর আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ফুটেজের উপর ইরানের সর্বোচ্চ নেতা ওই ক্যাপশনটি লিখেছেন। গত রাতে ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রের কয়েক ডজন বাধা দেখা হয়। পটভূমিতে একটি অ্যালার্ম শব্দ শোনা যায়। ইসরাইলের বিরুদ্ধে ইরানের ঐতিহাসিক ব্যারাজের পর তিনি এই টুইটটি করেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চার দশকের প্রক্সি যুদ্ধের অবসান ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যারেজে প্রায় ৩৫০টি ড্রোন এবং মিসাইল…

Read More

জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার জন্য ফিলিস্তিনের আবেদনের ব্যাপারে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে শুক্রবার ( ১৯ এপ্রিল )। কূটনীতিকরা বলছেন, এটি এমন এক পদক্ষেপ যাতে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দিতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ ভোটাভুটিতে এ আবেদন পাস হলে তা কার্যকরভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। খবর- রয়টার্স কূটনীতিকরা জানান, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে শুক্রবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে খসড়া প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হবে। এই প্রস্তাবে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে সুপারিশ করা হয়েছে যে, ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়া হোক। নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবের পক্ষে কমপক্ষে ৯টি দেশের ভোট দরকার। তবে যুক্তরাষ্ট্র,…

Read More

আহসান জাইফ প্রেম বিষয়ক প্রবন্ধ লেখার সবচে বড় সংকট হচ্ছে অন্যান্য বিষয়ের মতো একে কাঠামোবদ্ধ আকারে ব্যাখ্যা করা যায় না। বড় কথা হচ্ছে, প্রেম ব্যাখ্যা করার ব্যাপার নয়। সাহিত্যে আমরা প্রেমকে ব্যাখ্যা করার চেয়ে অনুভব ও তার নতুনত্ব খোঁজার চেষ্টাকে বেশি দেখতে পাই। নর–নারীর মধ্যকার এই রসায়ন একটি প্রাকৃতিক তাড়না, স্বভাবজাত।কিন্তু একে নিছক যৌনতা হিসেবে ব্যাখ্যার কিছু সংকট আছে। তার আগে নিশ্চিত হওয়া প্রয়োজন বৈধ যৌনাচার একটি পবিত্র বিষয়, এর দ্বারা পৃথিবীতে প্রাণসঞ্চার হয়, প্রত্যেকেই আসে আল্লাহর খলিফা হওয়ার মহাগৌরব নিয়ে, প্রত্যেকেই এর মাধ্যমে আল্লাহর কালাম তথা আদেশ বহনের ভেতর দিয়ে রুহের সন্ধান পায়। এখন নারী–পুরুষের এই যে পারস্পরিক টান,…

Read More

ঢাকায় বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোথাও এখন দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, প্রতিবছর বর্ষা মৌসুমের আগে সূচি অনুযায়ী বক্স কালভার্ট, খাল ও নর্দমাগুলো পরিষ্কার করে থাকি। কারণ যাতে করে বর্ষার সময় পানি প্রবাহ স্বাভাবিক থাকে। এছাড়া ঢাকা শহরে আমরা ব্যাপকভাবে নর্দমা অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রেখেছি। বুধবার (১৭ এপ্রিল) সকালে পান্থকুঞ্জ পার্কের ভেতর পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা লক্ষ্য করেছি ২০২০ সালের আগে যেখানে অল্প বৃষ্টিতে ৭০ ভাগ ঢাকা প্লাবিত হয়ে…

Read More

ইন্তেকাল করলেন ৪০ বছর যাবত মদিনায় আগত হাজ্বিদের নিজ হাতে চা,কফি, গাওয়া ও খেজুর দিয়ে আপ্যায়ন করানোর জন্য পরিচিত মুখ শায়েখ ইসমাইল আল-জায়ীম আবুস সিবা’। মঙ্গলবার (১৬ এপ্রিল) এই সিরিয়ান শায়েখের ইন্তেকাল হয়। মদিনা মুনাওয়ারায় ৯৬ বছর বয়সে তার ইন্তেকাল হয়। তিনি আরবদের কাছে শায়েখ আবুস সিবা’ আস-সুরী নামে প্রসিদ্ধ ছিলেন। সংবাদমাধ্যমের তথ্যমতে, শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে মসজিদে নববীতে আগত হাজ্বি ও রওজা যিয়ারতকারীদের ৪০ বছর যাবত তিনি চা, কফি, গাওয়া ও খেজুর দিয়ে নিজেই আপ্যায়ন করে আসছিলেন। সূত্র: আল জাজিরা

Read More

দেশের কওমি মাদরাসাগুলোর শিক্ষাবর্ষ শুরু হয় রমজান পরবর্তী মাস শাওয়াল থেকে। শেষ হয় রমজানের আগে শাবান মাসে। আরবি মাসকে প্রাধান্য ধরে চলে কওমি মাদরাসার শিক্ষা কার্যক্রম। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে সারা দেশের লাখ লাখ শিক্ষার্থী কওমি মাদরাসায় ভর্তি হয়। বিশেষ কওমি মাদরাসাগুলোর ভর্তি কখন থেকে শুরু হবে নিম্নে তুলে ধরা হলো:- দেশের শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় ৭ শাওয়াল ১৪৪৫ হিজরী মোতাবেক ১৭ এপ্রিল ২০২৪ইং বুধবার হতে জামিয়ার সকল বিভাগ খোলা হবে। একই দিন থেকে নতুন শিক্ষাবর্ষ ১৪৪৫-৪৬হি. সনের ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানায় মাদরাসা কর্তৃপক্ষ। যোগাযোগ: 01814-472030। মোহাম্মদপুর বছিলায় অবস্থিত জামিয়া রাহমানিয়া…

Read More

রাজধানীর পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আর ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার রাত ৯টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করে বলেন, আজ রাত ৯টা ৩৮ মিনিটে রাজধানীর পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

Read More

দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরা চলা ইসরায়েলি নৃশংস আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি অবরোধের ফলে ওই উপত্যকায় খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। এতদিন পশুখাদ্য খেয়ে জীবন নির্বাহ করলেও এখন তাও ফুরিয়ে গেছে। ফলে বর্তমানে বন্য লতাপাতা খেয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন গাজার মানুষ। গণমাধ্যমের প্রতিবেদেনে উঠে এসেছে গাজাবাসীর দুর্বিসহ জীবনের এই গল্প। জানা গেছে, চলতি মাসের (মার্চ) শুরু থেকে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা হাজেম সাঈদ আল-নাইজির পরিবার পশুপাখির খাবার খেয়ে কোনওমতো জীবন বাঁচিয়ে রাখছিল। কিন্তু দুই সপ্তাহ পর সেই খাবারও শেষ হয়ে গেছে। এখন তার পরিবার বন্য লতাপাতা খেয়ে বেঁচে থাকার সংগ্রাম করছে। গণমাধ্যমকে হাজেম…

Read More

রাজধানীর হাতিরপুলের রাজ কমপ্লেক্স নামের ৬ তলা ভবনে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক। এর আগে সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Read More