Author: নিউজ ডেস্ক :

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ। এর আগে সোমবার (১১ মার্চ) রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।…

Read More

বিশ্বের কোটি কোটি মুসলিমকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, রমজানে গাজাবাসীদের কষ্টের ব্যাপারটি তার মাথায় রয়েছে। গাজায় অন্তত ছয় সপ্তাহের জন্য অবিলম্বে এবং টেকসই যুদ্ধবিরতি কার্যকরের জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। গতকাল রবিবার রমজান মাস উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়কে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, রাষ্ট্র জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় কমপক্ষে ছয় সপ্তাহের জন্য অবিলম্বে এবং টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে। ‘ বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা এবং সমৃদ্ধির সমান পদক্ষেপ নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অন্তর্ভুক্ত আছে। আর ‘এটিই এই অঞ্চলে স্থায়ী শান্তির একমাত্র পথ।’…

Read More

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে অনেক দোকান। সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ২টা ৫ মিনিটে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সেখানে ধাপে ধাপে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। তাদের প্রচেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, এছাড়া হতাহতের সংবাদ পাওয়া যায়নি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে গেছে। আগুন…

Read More

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে।d সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সোমবার থেকেই রোজা শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে। রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।

Read More

গাজায় রমজান। যেন মৃত্যুপুরীর মাঝেই আনন্দের বিচ্ছুরণ। এতো বিভিষিকাময় পরিস্থিতিও ম্লান করতে পারেনি ফিলিস্তিনি শিশুদের রমজান উদযাপন। দুর্ভিক্ষের মাঝেই রোববার সন্ধ্যায় রমজানকে স্বাগত জানিয়েছে গাজার সোনামনিরা। ফিলিস্তিনের পাথর শিশুরা এমন একটি সময় রমজান উদযাপন করেছে, যখন ইসরাইলি আগ্রাসনে পুরো উপত্যকা বিপর্যস্ত। কোথাও তাদের নিরাপদ আশ্রয় নেই। নেই অন্ন-বস্ত্র-বাসস্থানের নিশ্চয়তা। তবুও স্বর্গীয় আবহে উজ্জীবিত হয়ে ওঠেছে সোনামনিরা। যেন জানান দিয়েছে শত্রুদের, তোমরা ভূমি দখল করতে পারো। কিন্তু আমাদের ঈমানি বিভা ম্লান করতে পারবে না। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের রমজান হবে ভিন্ন রকম রমজান। অন্য বছরের মতো এবার রমজান যাপনের সুযোগ নেই। কারণ, শত শত মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে। নগর-ভবন মিসমার…

Read More

দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত সরকার। সরকারের সব মন্ত্রীই পণ্যমূল ঠিক রাখতে ব্যবসায়ীদের হুমকি ধমকি দিয়ে আসছেন। কিন্তু রমজান সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে নেই। এমতাবস্থায় পবিত্র রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিশেষ অভিযান পরিচালনা করবে। এ তথ্য জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘ভেজাল, নকল পণ্য, ওজনে কারসাজি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির সঙ্গে জড়িত অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে বিএসটিআই শাস্তিমূলক ব্যবস্থা নেবে।’ পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে গৃহীত বিশেষ ব্যবস্থা সম্পর্কে জানাতে রোববার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। ভেজালকারীদের সতর্ক করে…

Read More

যুবকণ্ঠ ডেস্ক: বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে মক্কায় অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে পবিত্র কাবা চত্ত্বরে দলীয় সভাপতি মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮মার্চ) সন্ধ্যায় বাইতুল্লাহ চত্ত্বরে দোয়া পরিচালনা করেন বনানী বিটিসিএল জামিয়া মুহাম্মাদিয়া ঢাকার শিক্ষা সচিব মাওলানা ওয়াজেদ আলী। এ সময় বক্তারা বলেন, মাওলানা মামুনুল হক দেশ ও জাতির সম্পদ তিনি একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ শিক্ষাবিদ, বরেন্য শায়খুল হাদীস। এ দেশের সুপরিচিত ওয়ায়েজ ও আদর্শিক রাহবার। দীর্ঘ তিন বছরেরও অধিক সময় তাঁকে সর্ম্পূর্ণ বেআইনিভাবে জেলে আটক করে রাখা হয়েছে। যার ফলে যেমনিভাবে দেশ ও জাতি ক্ষতিগ্রস্থ হচ্ছে ঠিক তেমনিভাবে ছাত্ররাও তার দরস থেকে বঞ্চিত হচ্ছে। তাই জাতির…

Read More

মালদ্বীপের কাছে একটি দ্বীপে সামরিক ঘাঁটি চালু করতে যাচ্ছে ভারত। এই দ্বীপকে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ দাবি করে এ ঘোষণা দিয়েছে ভারতের নৌবাহিনী। এদিকে ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠাতে যাচ্ছে মালে। এর কয়েক দিন আগেই নতুন ঘাঁটি নির্মাণের ঘোষণা দিল ভারত। খবর রয়টার্সের খবরে জানানো হয়, মালদ্বীপের কাছাকাছি অবস্থিত লাক্ষাদ্বীপে ওই ঘাঁটি চালু করছে ভারত। নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৬ মার্চ চালু হচ্ছে এ ঘাঁটি। এটি নৌবাহিনীর একটি স্বাধীন ইউনিট হিসেবে পরিচালিত হবে। মালদ্বীপ থেকে মাত্র ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত হবে এটি। ভারতের যদিও কাভারাতি দ্বীপে একটি সামরিক ঘাঁটি রয়েছে। তবে নতুন ঘাঁটিটি মালদ্বীপের দিকে আরও ২৫৮ কিলোমিটার…

Read More

দেশের অর্থনীতি ভালোর দিকে দাবি করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ ভালো আছে। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি মনে করি ভালো আছে। বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরো কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো এলে দাম আরো কমে যাবে।’ এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খান। অর্থমন্ত্রী বলেন, ‘নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরো বাড়বে।’

Read More

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে আলেম-ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কাবির। পাশাপাশি প্রতিটি দেশের সাথেই সুসম্পর্ক গড়ে তুলতে চায় আফগানিস্তান বলেও জানান তিনি। এছাড়াও আফগান ভূখন্ড কোন দেশের জন্যই হুমকিস্বরূপ নয় বলেও আশ্বাস দিয়েছেন মাওলানা কাবির। বুধবার (২৮ ফেব্রুয়ারি) জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের অন্যতম নেতা মাওলানা হামিদ উল হকের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। আর্গের একটি বিবৃতি অনুযায়ী এই বৈঠকে মাওলানা কাবির বলেন, দেশের মধ্যে যে কাউকে ধংসাত্মক কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয় না আফগানিস্তান। আর্গের বিবৃতি অনুযায়ী, এই বৈঠকে কাবুল ও ইসলামাবাদের মধ্যে বৃহত্তর সহযোগিতার উপর জোর দিয়েছেন…

Read More