Author: নিউজ ডেস্ক :

পাটজাত রপ্তানিপণ্যে সরকারি প্রণোদনার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাট এমন এক পণ্য যার চাহিদা শেষ হওয়ার নয়। দেশের সম্পদ খুবই সীমিত। কাজেই এটিকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার আরও বাড়াতে হবে। পাটশিল্প রপ্তানির জন্য বিশ্বে নতুন নতুন বাজার খুঁজে বের করার উদ্যোগ নিতে হবে। সোনালি আঁশ, সোনালি দিনের হাতছানি দিচ্ছে। তাই রপ্তানিপণ্য বহুমুখীকরণে পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাট থেকে অনেক সম্ভাবনা রয়েছে, সেই সুযোগটা কাজে লাগাতে হবে। পাট থেকে উৎপাদিত রপ্তানিপণ্যে প্রণোদনা দেবে সরকার। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯…

Read More

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেছেন, রমজান মাসের পবিত্রতা নষ্ট করে একদল ইসলামবিরোধী উগ্র শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর পায়তারা চালাচ্ছে। এদের এখনি রুখে দিতে হবে। না হয় দেশের স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি হুমকির মুখে পরবে। আজ সংগঠনের কেন্দ্রীয় খাসের জরুরি বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রীয় খরচে সকল উৎসব নিয়মিত পালন হচ্ছে। কয়েকদিন পূর্বে ঘটা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুজা উদযাপন হলেও রমজান মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিলের বাজেট বন্ধ করা হয়েছে। দায়িত্বশীলদের মাঝে ঘাপটি মেরে থাকা ইসলামবিরোধী অতিউৎসাহি একটি অংশ ভার্সিটি প্রাঙ্গনে একত্রে ইফতার নিষিদ্ধের নোটিস জারি করেছে। গতকাল ঢাবিতে “প্রোডাক্টিভ রমজান”…

Read More

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশে পবিত্র রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেপ্তার করছে দেশটির ইসলামিক পুলিশ। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম সম্প্রদায়ের মানুষ এ সময় রোজা পালন করেন। ইতিমধ্যে নাইজেরিয়া পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের রমজানের রোজার সময় খাবার খেতে দেখা গেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, কানোতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা রয়েছে এবং এখানে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি ইসলামী আইনি ব্যবস্থা অর্থাৎ শরিয়া আইনও কার্যকর রয়েছে। ইসলামিক পুলিশ ‘হিসবাহ’ নামে পরিচিত এবং প্রতিবছর রমজান মাসে তারা খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে। হিসবাহের মুখপাত্র লওয়াল ফাগে বলেছেন, অনুসন্ধান…

Read More

ইফতারে নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথমে বাধা দিয়ে পরে অংশ নেয় ছাত্রলীগ। জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ-ইফতার কর্মসূচির ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে এ কর্মসূচির আহ্বায়ক পরিচয় দিয়ে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান জায়েদ হাসান জোহা। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মনি ফেরদৌস, শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ বিভিন্ন বিভাগের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, কর্মসূচি পালনে শিক্ষার্থীরা আসরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়…

Read More

মুসলিমদের পবিত্র রমজান মাস উদ্‌যাপনের জন্য উৎসবের আলোয় সেজে উঠেছে জার্মান শহর ফ্রাঙ্কফুর্ট। “শুভ রমজান” লেখা একটি বড় সাইনবোর্ড জ্বলজ্বল করছে শহরের কেন্দ্রস্থলে, রেস্তোরাঁ থেকে ক্যাফে সেজে উঠেছে আলোকমালায়। গত রবিবার সন্ধে থেকেই অর্ধচন্দ্র এবং তারা ইত্যাদি নানা আকৃতির আলো, লন্ঠন দিয়ে সাজানো হয়েছে জার্মানির অন্যতম শ্রেষ্ঠ এই শহর। বড়দিনের উৎসবে জার্মানির ছোট-বড় সব শহরে আলোকসজ্জার বিষয়টি নতুন নয়। তবে রমজানে এই প্রথম জার্মানিতে আলোকসজ্জা করা হল! মেয়র নার্গেস এসকান্দারি-গ্রুয়েনবার্গ এটিকে শহরের মানুষের সুন্দর অভিব্যক্তি বলে অভিহিত করেছেন যা “ফ্রাঙ্কফুর্টের সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের চিহ্ন বহন করে।” সঙ্কট এবং যুদ্ধের সময়ে, এই আলো সব মানুষের জন্য আশার চিহ্ন এবং আমাদের…

Read More

দেশের পাঁচটি বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা, বরিশাল, ঢাকা এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার (১৫ মার্চ) নোয়াখালী…

Read More

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়া উপকূলে নিয়ে যাচ্ছে জলদস্যুরা। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জাহাজটি ভারত মহাসাগর থেকে সোমালিয়া নিয়ে যাওয়ার কাজ শুরু করে তারা। এরপর থেকেই জাহাজে অবস্থানরত নাবিকদের ইন্টারনেট কানেকশন বন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি নাবিকদের সবার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে জলদস্যুরা। এরমধ্যে একজন লুকিয়ে রাখা মোবাইলে জানান, ‘আমাদের জাহাজ সোমালিয়ার দিকে যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ৬০০ নটিক্যাল মাইল যেতে তিনদিন লাগবে। সেখানে জলদস্যুদের প্রধানরা আসবে।’ এর আগে, বাংলাদেশ সময় মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে এমভি আবদুল্লাহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। এরপর অন্তত ১০০ জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে সংযুক্ত…

Read More

শ্রেণিকক্ষে নারী শিক্ষার্থীদের হিজাব-নিকাব খুলতে বাধ্য করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমানকে ৫ বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিভাগীয় একাডেমিক কমিটি। মঙ্গলবার (১২ মার্চ) বিকালে বিষয়টা নিশ্চিত করেছেন ওই বিভাগের সভাপতি অধ্যাপক মো. আশরাফ-উজ-জামান। এ বিষয়ে অধ্যাপক মো. আশরাফ-উজ-জামান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটি অ্যাকাডেমিক সভা আহ্বান করি। সেখানে অধ্যাপক হাফিজুর রহমানকে আগামী ৫ বছরের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠাবো। বিভাগের শিক্ষার্থীদেরও আমরা ডেকেছি, তারা মেনে নিয়েছে। আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা যথাসময়ে চলবে।…

Read More

এবার দুর্ভিক্ষের কবলে পড়া ফিলিস্তিনিদের রোযা রাখা নিয়ে মুসলিমদের ফরয বিধান রোযাকে উপহাস করে ব্যঙ্গচিত্র আঁকলো ইসলাম বিদ্বেষী ফরাসি কার্টুনিস্ট ‘ক্যারিন রে’। সম্প্রতি ইসলাম বিদ্বেষী খ্যাত ইউরোপের দেশটির লিবারেশন নামী এক দৈনিক তাদের পত্রিকা ও এক্স একাউন্টে ব্যঙ্গচিত্রটি প্রকাশ করে। ব্যঙ্গচিত্রটির দৃশ্যপটে একটি বিধ্বস্ত নগরী চিত্রিত করা হয়, যেখানে একপাশে ধ্বংসস্তূপ থেকে একটি হাত বেরিয়ে থাকতে দেখা যায়। এছাড়াও দেখা যায় যে, ২টি ইঁদুর তাদের মুখে হাড্ডি ও কাটা নিয়ে দৌড়ে পালাচ্ছে এবং প্রচন্ড ক্ষুধার তাড়নায় লালা ঝড়াতে ঝড়াতে একজন ব্যক্তি ঊর্ধ্বগতিতে তাদের তাড়া করছে। ক্ষুধায় ধুকতে থাকা এক শিশুকে নিয়ে রাস্তার ধারে বসে থাকা এক মহিলা ওই ব্যক্তিটিকে হাত…

Read More

বাংলাদেশসহ ৯ দেশ পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউসের মাধ্যমে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকার বাসিন্দাদের জন্য ত্রাণ হিসেবে ২ হাজার টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। গাজ্জা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ত্রাণের যত চালান গেছে, সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম বলে এক বিবৃতিতে জানিয়েছে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস। বাংলাদেশ ব্যতীত অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে- ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি। মিসরের অনলাইন সংবাদমাধ্যম আরহাম অনলাইনকে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আবদেল-আলীম কাশতা বলেছেন, ত্রাণ পণ্যবাহী ট্রাকগুলো মিসরের উত্তর সিনাই…

Read More