প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রত্যাশার চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে। আমি এতটা আশা করিনি। রোববার (৭ জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহ ও বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, আমরা সেটিসফাইড কী সেটিসফাইড না সেটা বলছি না। শুধু বলছি কোনো সহিংসতা হয়নি এ জন্য আমরা সেটিসফাইড। আল্লাহর রহমতে একজনও মারা যাননি। আর মারামারির যে সহিংসতা সেটা খুব একটা হয়নি। দ্যাট ইজ অ্যা গুড নিউজ। তিনি বলেন, নির্বাচনে বিরোধিতা ছিল। দ্যাট ওয়াজ অ্যা বিগ চ্যালেঞ্জ। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ ভোট পড়েছে, সহিংসতা তেমন হয়নি, মৃত্যু হয়নি এবং যেখানে কিছু…
Author: নিউজ ডেস্ক :
ভোট পর্যবেক্ষণ শেষে রাশিয়ার নির্বাচন কমিশনার আন্দ্রে ওয়াই শুটব বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাভুটি অবাধ ও স্বচ্ছ হয়েছে। বিশ্বাসযোগ্য উপায়েই নির্বাচনটি সম্পন্ন হয়েছে। ভোটের পরিবেশ এবং আয়োজন চমৎকার ছিল বলেও মন্তব্য করেন তিনি। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এভাবেই ভোট পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করেন মস্কোর ওই প্রতিনিধি। রাজসিক আয়োজনে ভোট পর্যবেক্ষণ করেন আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকরা। তারকা হোটেলে তাদের থাকা-খাওয়া এবং যাতায়াতের সমুদয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাহ করা হচ্ছে। পর্যবেক্ষকদের সেবায় নিয়োজিত রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ করা হোস্ট অফিসাররা। রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করে রুশ নির্বাচন…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে ট্রাক প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ। হেরেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান। নৌকা নিয়েও জয়ের স্বাদ পায়নি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান হেলাল। জানা যায়, উক্ত আসনে বেসরকারিভাবেপ্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭,৬৩৮ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান পেয়েছেন ৩৭,৪৩৩ ও আরেক স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মো. আব্দুর রশিদ পেয়েছেন ৫০,৬৭৮ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নির্বাচনে অংশ…
শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে সারা দেশে শুরু হয়েছে গণনার কাজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বন্ধ রাখা হয়েছে। ভোটগ্রহণ চলাকালে যশোর, লালমনিরহাট, বগুড়া, রাজধানীর হাজারীবাগসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, জামালপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ২২ জন। এদিকে ময়মনসিংহ-১০ আসনে প্রকাশ্যে নৌকায় সিল মারা ও ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগে প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।…
পবিত্র শহর মক্কা ও মদিনায় ৩৩০টি হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে সৌদি আরব। অনিয়মের অভিযোগে দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রণালয় এসব হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত মক্কা ও মদিনায় আইন লঙ্ঘনের অভিযোগে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সেবার মান উন্নত করতেও পদক্ষেপ নিয়েছে দেশটি। সৌদি আরবের পর্যটনবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রতিষ্ঠান বন্ধ করার আগে দুই শহরেই তদন্ত দল পরিদর্শন করেছে। পরিদর্শনে মক্কা নগরীতে ২ হাজারের বেশি আইন লঙ্ঘন হয়েছে। এছাড়া ২৮০ প্রতিষ্ঠান লাইসেন্স পাওয়ার আগেই কার্যক্রম শুরু করেছে। সেগুলোকে অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে,…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, নির্বাচনের আগে ও নির্বাচনের মধ্যে আতঙ্ক ছিল। আমরা বলেছিলাম আতঙ্কের তেমন কিছু নেই। আমার দেখা ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের চেয়ে এবার সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে। মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন এবং কেন্দ্রসমূহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাদি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এম খুরশীদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরলাম। অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে চূড়ান্তভাবে সেটি বাড়তে বা কমতে পারে বলে জানান তিনি। রোববার (০৭ জানুয়ারি) বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, সকালে আমরা শান্তিপূর্ণ অবস্থা দেখেছি। পরে টিভিতে তথ্য থেকে মনে হয়েছে সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেনি। তারপরও যা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা গ্রেফতার করেছি, মামলা করেছি। শেষ মুহু দুজন নির্বচনী কর্মকর্তা মারা গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করেছেন। সেজন্য তাদের প্রতি সমবেদনা জানাই। নির্বাচনী সহিংতায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। কিছু কিছু অভিযোগ এসেছি, ব্যালটে সিল মারার। আমাদের…
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত একদলীয় নির্বাচন ও জাতির ভবিষ্যত শীর্ষক আলোচনা সভায় সমমনা ইসলামী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন,আগামী ৭ জানুয়ারীর নির্বাচন জাতির সাথে প্রহসন ও উপহাস করার নির্বাচন। ভোটাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবিকে উপেক্ষা করে সাজানো ও পাতানো এই নির্বাচনের ফলে বর্তমান সঙ্কট আরো তীব্রতর হবে এবং দেশ ভয়াবহ ঝুঁকিতে পড়বে। এই সরকার দেশ জনগণ ও ইসলামের শত্রু। ৭ জানুয়ারির ভাগবাটোয়ারার নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। আমরা দেশের জনসাধারণকে তামাশা,প্রহসন ও একদলীয় এই নির্বাচন বর্জন করার আহবান জানাচ্ছি। আজ বৃহস্পতিবার বিকেলে পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়…
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোন উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না এবং ইন্ধন যোগাবেন না। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি হিসেবে তিনি এ ভাষণ দেন। শেখ হাসিনা বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি। এই প্রথম বাংলাদেশে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনকে আর্থিকভাবে স্বাধীনতা দেয়া হয়েছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী…
ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া ৫ জানুয়ারি শুক্রবার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করবে।