Author: নিউজ ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন চলবে। তবে বন্ধ থাকবে মোটরসাইকেল, দূরপাল্লার বাস। মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব তথ্য জানান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজার রহমান। তিনি বলেন, নির্বাচনে ভোটারদের যাতায়াত সুবিধার জন্য ভোটের দিন গণপরিবহন, প্রাইভেট কার, সিএনজি ও অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে। তবে আগের মতো এবারো মোটরসাইকেল ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি না দিতে, গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে ও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করার পরামর্শ দেন…

Read More

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেলআবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরাইলের বহু শহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফলে নববর্ষের অনুষ্ঠান পালন বাদ দিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে এসব শহরের ইহুদিবাদী অধিবাসীরা। রোববার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে তেল আবিব ও অ্যাশদোদসহ বহু ইসরাইলি শহরে সাইরেনের ভয়ঙ্কর শব্দ বাজতে শুরু করে। এর ফলে ইহুদিবাদীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। আল-মায়াদিন টিভি জানিয়ছে, জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহর থেকেও গতরাতে তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। গাজা থেকে মধ্যরাতে রকেট উৎক্ষেপণ শুরু হলে গাজাবাসী আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এ হামলাকে স্বাগত…

Read More

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে এক মাসের মধ্যে আপিলের শর্তে জামিন মঞ্জুর করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে একই আদালত আজ বিকেল ৩টার দিকে ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এদিকে রায় ঘোষণার পর ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, তাঁরা ন্যায়বিচার পাননি। গত ২১ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন…

Read More

ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ২০২৩ সালের শেষ দিনের রাতে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে ডিএমপির এই নিষেধাজ্ঞাকে অমান্য করে রাজধানীর বিভিন্ন এলাকায় ফানুস উড়ানো হয় এবং পটকা ফোটানো হয়। রোববার (৩১ ডিসেম্বর) রাতে গুলশান, রামপুরা, মহাখালী, শান্তিনগর এলাকাসহ বিভিন্ন এলাকায় পটকা ও আতশবাজি ফোটাতে থাকেন অনেকে। আবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির ছাদ থেকে ওড়ানো হচ্ছে ফানুসও। কয়েকটি এলাকার বাসা বাড়ি ও ফাঁকা জায়গা থেকে ফানুস ওড়াতে দেখা যায়। তাদের ওড়ানো ফানুস রাজধানীর বিভিন্ন এলাকার ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে। এর ফলে বাসিন্দাদের মধ্যে আগুন লাগার আতঙ্ক তৈরি হয়েছে।…

Read More

দেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নতুন বছরে তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রিয় ভাই, রাত বারোটায় যখন তুমি বাড়ির ছাদ থেকে আকাশে ‘টাকা’ ওড়াচ্ছিলে; বরং পোড়াচ্ছিলে, ঠিক তখন হয়ত তোমার বাড়ির নিচে পথের ধারে শুয়ে থাকা কোনো বনি আদম একটু কাপড়ের অভাবে শীতে কাঁপছিল!নতুন বছরের আগমন যদি আনন্দের উপলক্ষ্য হয়, তবে বছরের বিদায় কি বিষাদের কারণ নয়? তুমি কি কখনো বছরের বিদায়ে কেঁদেছো?নতুন বছরের আগমন যদি আনন্দের উপলক্ষ্য হয়, তবে বছরের বিদায় কি বিষাদের কারণ নয়? তুমি কি কখনো বছরের বিদায়ে কেঁদেছো? সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তরুণদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘‘‌তোমার ওড়ানো ফানুস…

Read More

বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত বিমান হামলায় শাহাদাত বরণ করলেন মুসলিমদের ৩য় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসার সাবেক খতিব ও ফিলিস্তিনের সাবেক ধর্মমন্ত্রী শায়েখ ইউসুফ সালামাহ (৬৯)। রবিবার (৩১ ডিসেম্বর) দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের তথ্যমতে, সেন্ট্রাল গাজ্জায় আকসার সাবেক খতিব ও সাবেক ধর্মমন্ত্রীর বাড়িকে লক্ষ্য করে বিমান যোগে বোমা হামলা চালায় বর্বর ইসরাইলী বাহিনী। এতে ধর্মীয় এই ব্যক্তিত্ব শাহাদাত বরণ করেন। একই সময়ে যাইতুন এলাকা ও মাগাজি শরণার্থী শিবিরেও বিমান হামলা চালায় অবৈধ রাষ্ট্রটির সেনারা। এতে করে সাবেক এই ধর্মমন্ত্রীর পরিবারের বহু সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। সদ্য পরিচালিত বিমান হামলায় সর্বমোট…

Read More

রাকিবুল হাসান নাঈম: যে সময়ে বাংলাদেশে হেফাজতে ইসলামের জন্ম, উপযুক্ততার বিচারে ইসলামের স্বপক্ষে কথা বলার জন্য তখন এমন একটি সংগঠনের বড্ড প্রয়োজন ছিল। শাহবাগে গণজাগরণ মঞ্চের উত্থানের পর এর একটা জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পেয়েছি। ২০১০ সালে জন্ম নেয়া হেফাজতে ইসলাম একটু একটু করে পরিণত হয়েছে। নয়ত নাস্তিকদের বিরুদ্ধে এত বড় আন্দোলন হুট করেই সম্ভব ছিল না। এই লেখায় হেফাজতে ইসলামের সূচনা, বিকাশ এবং বিভক্তির সরল বিবরণ তুলে ধরবো। তুলে ধরবো দলীয় কমিটিতে ভাঙা-গড়া ও মান-অভিমানের খণ্ডচিত্র। কারও প্রতি বিদ্বেষ নয়, ইতিহাসের কাছে একটা বয়ান রেখে যাবার সামান্য প্রচেষ্টা মাত্র। যেভাবে তৈরি হলো প্রেক্ষাপট ২০০৯-১০ সালে বাংলাদেশে জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে…

Read More

আরাফাত নুর : বাবা নামক বটবৃক্ষটা নেই। আজ চার বছর পূর্ণ হতে চললো। যার ছায়ায় আদর ভালোবাসা আর কায়ায় বড় হয়েছি। মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানিনা। তবে বাবা সব সময়-ই চাইতেন আমরা যেনো মানুষের মতো মানুষ হই। শিক্ষা দীক্ষা চাল-চলন ও কথা বলার ধরণে সবার মন জয়ী। তাইতো শতো কষ্ট আর সংসারের টানাপোড়েনের মাঝেও বাবা আমাদের শিক্ষা দিয়েছেন। বাবা প্রায় সময় বলতেন, “মানুষ মরে যায় তবে তাঁর গুণগান ও কৃতিত্ব এই পৃথিবীতে রয়ে যায়। সুতরাং মানুষের মতো মানুষ হও। পৃথিবী আজন্ম তোমাদের মনে রাখবে।সম্মান করবে”। বাবা এতো দ্রুত চলে যাবেন জানা ছিলোনা। বাবা চলে গেলেন, তবে…

Read More

নতুন বছরকে স্বাগত জানাতে দেশে দেশে চলছে বর্ষবরণের নানা আয়োজন। তবে ইসরায়েলি হামলায় সব হারানো গাজাবাসীর কাছে নতুন বছরের আনন্দ বলে কিছু নেই। ফিলিস্তিনিদের দুর্দিনে সংহতি জানিয়ে এবছর নববর্ষের সব আয়োজন নিষিদ্ধ করেছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের শহর শারজাহ। গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। ইসরায়েলি বাহিনীর টানা দুই মাসের বেশি সময়ের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু, অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী…

Read More

ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সহায়তায় মুসলিম বিশ্বকে সম্মিলিত সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন বিশ্বের অন্যতম প্রধান আলেম ও পাকিস্তান শরীয়াহ কোর্টের সাবেক প্রধান বিচারপতি মুফতী তাকী উসমানী। সম্প্রতি কাতারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সাথে এক বৈঠকে এই আহবান জানান তিনি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস-এর মহাসচিব শায়েখ ড.আলি আল কারাদাগী, মৌরিতানীয়ার বিখ্যাত আলেম মুহাম্মাদ আল হাছান বিন দিদো, আন্তর্জাতিক নুসরাতুন নবী (সা:) সংস্থার প্রধান শায়েখ ড. মুহাম্মদ সগীর প্রমুখ। বৈঠকে স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠনগুলোকে আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদানের জন্য মুসলিম বিশ্বের প্রতি অনুরোধ জানান মুফতী তাকী উসমানী।…

Read More