পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা কোনো নেতাকর্মীদের অ্যারেস্ট করিনি, যারা সন্ত্রাসের সাথে যুক্ত, যাদের চেহারা সিসিটিভির ফুটেজে উঠেছে তাদেরকে অ্যারেস্ট করেছি। যারা ক্রিমিনাল, তাদেরকে অ্যারেস্ট করেছি। রাজনৈতিক কারণে কেউ অ্যারেস্ট হয়নি। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ের বাসভবন হাফিজ কমপ্লেক্সে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে আমাদের কী পরিকল্পনা, আওয়ামী লীগের আজকের নির্বাচনী ইশতেহারে কী কী আছে সেই সব বিষয়ে জানতে চেয়েছেন ইইউর নির্বাচন পর্যবেক্ষকরা। সেগুলো তাদের কাছে তুলে ধরেছি। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে চাই। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে…
Author: নিউজ ডেস্ক :
জাহিদ মেহজাদ গওহরডাঙ্গা মাদরাসার হেফজখানার পাশে দাফন করা হয়েছে ‘ছদর সাহেব হুজুর’ খ্যাত আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ.-কে। তাঁর তো এখন নিরিবিলি শুয়ে থাকার কথা। কিন্তু না, তিনি এখনও খুশবু ছড়িয়ে যাচ্ছেন—যার যা অভ্যাস আর কী! ‘খুশবুওয়ালা তো খুশবুওয়ালাই!’ ইহলোকে থাকতে দীনের ফুল বাগিচার কোকিল হয়ে মানুষকে বসন্তের পয়গাম শুনিয়েছেন। জুঁই, চামেলী, রজনীগন্ধা হয়ে ফুলের সৌরভ ছড়িয়েছেন। পরলোকে গিয়ে এখন জান্নাতী খুশবুতে সবাইকে মাতোয়ারা করে দিচ্ছেন। কবরের মাটি আর থাকছে না। থাকে কী করে! ‘দীনহীন দীনদরদী’ এই ব-দ্বীপের মানুষগুলো তো ‘শামছুল হক ফরিদপুরী’ বলতে এমনিতেই পাগল! তাঁরা ইতিমধ্যে এই মাটিকে আবার রোগের প্রতিষেধক হিসেবেও আবিষ্কার করে ফেলেছে। হিন্দুদের কাছে তিনি…
নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ তুর্কি জাতি। আর এ বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে বিশেষ করে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় নির্যাতিতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সোমবার, আঙ্কারায় তুরস্কের জাতীয় সংগীতের রচয়িতা মুহাম্মাদ আকিফ এরোশির স্মরণে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এ কথা বলেন এরদোগান। এরদোগান বলেন, “আকিফের কথার মাধ্যমে আমরা ক্রন্দনরত থাকবো সেই সব মানুষদের প্রতি যাদেরকে শোষণ, নিপীড়ন ও হত্যা করা হয়েছে।” এসময় তিনি বিশেষভাবে গাজ্জার কথা উল্লেখ করেন। এরদোগান আরো বলেন, “আমরা সব সময় শুধুমাত্র ন্যায়ের পক্ষে দাঁড়াবো।” এছাড়াও অনুষ্ঠানে তিনি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখারও আহ্বান জানান।…
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেছেন, ট্রান্সজেন্ডার এক ধরনের মানসিক বিকৃতি। বাংলাদেশের হাজার বছরের চর্চিত ইসলাম বিধৌত বাঙালি বোধ-বিশ্বাস ও সংস্কৃতি এবং প্রকৃতি বিরোধী একটি এজেন্ডা। ট্রান্সজেন্ডার ঈমান ও সমাজ বিধ্বংসী একটি অপচেষ্টা। ট্রান্সজেন্ডারকারীদের হিজড়া সম্প্রদায় অবহিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জ্ঞানগত আগ্রাসনের আশ্রয় নিয়েছেন। যা হিজড়া সম্প্রদায়ের পরিচয় ও অধিকারের প্রশ্নে ধোঁয়াশা সৃষ্টি করবে, বিশেষত নারী শিক্ষার্থীদের জন্য এটি বিব্রতকর পরিস্থিতি ও সামাজিক অনিরাপত্তার কারণ হয়ে দাঁড়াবে। তাই অনতিবিলম্বে এই বিতর্কিত কোটা ও প্রস্তুতকৃত খসড়া আইন বাতিল করতে হবে। আজ (২৭ ডিসেম্বর) বুধবার টিএসসি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত “ঈমান ও সমাজ বিধ্বংসী ট্রান্সজেন্ডার…
কিছু কিছু মানুষের ধারণা, বিবাহের ইজাব পেশ করার পর পাত্র যদি ‘কবুল’ শব্দ উচ্চারণ না করে তাহলে বিবাহ সহিহ হবে না। এ ধারণা ঠিক নয়। আসল বিষয় হল সম্মতি জ্ঞাপন করা। এখন কবুল শব্দ ছাড়া যদি ‘আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম’ বা এজাতীয় শব্দ উচ্চারণ করে তাহলেও সেটা সম্মতি বোঝাবে এবং বিবাহ সহিহ হবে। সুতরাং ‘কবুল’ শব্দই উচ্চারণ করতে হবে- এ ধারণা ভুল। সূত্র: মাসিক আলকাউসার» জুমাদাল উলা ১৪৩৭
অফিস তো আছেই, একইসাথে ব্যক্তিগত প্রয়োজনেও বাইরে বেরোতে হয়। বৃষ্টি, কাদা, ঘামে ভেজা পোশাক দিনের দিন কেচে না দেয়া ছাড়া উপায় নেই। ফেলে রাখলেই পোশাক থেকে বাজে গন্ধ বের হতে শুরু করে। তাছাড়া নোংরা পোশাক জড়ো করে রাখলে জমতে জমতে পোশাকের পাহাড় হয়ে যায়। আমরা সাধারণত ওয়াশিং মেশিন কিংবা হাতে জামাকাপড় কাচি। জামাকাপড় কাচার সময়ে কয়েকটি বিষয় মাথায় রাখলে পোশাক দীর্ঘস্থায়ী হবে এবং তাড়াতাড়ি পরিষ্কার হবে। ১) সব ডিটারজেন্ট একই রকম কার্যকর হয় না। কেনার সময়ে দেখে নিন সেটি ‘মাল্টিপারপাস ডিটারজেন্ট’ কিনা। সেই ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচলে দাগ ওঠে আবার পোশাকের ক্ষতিও হয় না। বিশেষকরে জামার কলারের অংশ সব সময়…
ঘড়ির কাঁটা থেমে নেই। প্রতিটি মুহূর্তেই জীবন থেকে একটি একটি করে সেকেন্ড হারিয়ে যাচ্ছে। ঠিক তেমনি পরিসমাপ্তির পথে ২০২৩। ইতোমধ্যে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্বের মানুষ। পরিসমাপ্তির বছর কেমন কেটেছে? কী করতে পেরেছে? কী করতে পারেনি? সেসব হিসাব রেখে বুক ভরা আশার আলোর স্বপ্ন নিয়ে নতুন বছরের সূর্যকে স্বাগত জানাবে সবাই। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী বছর কিছু রাশির জাতকদের জন্য বিশেষ কিছু ঘটতে চলেছে। আসন্ন নতুন বছরে অনেক গ্রহ তাদের গতিবিধি বা রাশি পরিবর্তন করবে। ফলে ১২টি রাশি প্রভাবিত হবে। এমন পরিস্থিতিতে এই গ্রহগুলির পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক-জাতিকার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। চলুন…
কোনো নাগরিক নিখোঁজ (মিসিং) হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বগুড়ায় নিখোঁজ হওয়া দুই বিএনপি নেতার সন্ধান চেয়ে করা রিটের শুনানিতে বুধবার বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। এক ঘণ্টাও মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের তা পরিবারই জানে। পরে আদালত নিখোঁজ বগুড়ার দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন কোথায় কী অবস্থায় আছেন তা জানাতে নির্দেশ দেন। আগামী ৪ জানুয়ারি পুলিশের আইজিকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি…
বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটারদের আগ্রহ কমলেও ধনী-কোটিপতি আর ব্যবসায়ীদের প্রার্থীদের আগ্রহ বেড়েছে অনেক। গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসায়ী অংশ নিচ্ছে ৭ জানুয়ারির নির্বাচনে। দ্বাদশ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের দেয়া হলফনামা বিশ্লেষণ করে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি মঙ্গলবার এক প্রতিবেদনে বলছে, নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ২৭ ভাগই কোটিপতি। প্রতিবেদনে দেখা যাচ্ছে, মন্ত্রীদের মধ্যে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি আয় বেড়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর। আর ১৫ বছরের মধ্যে সম্পদ বেড়েছে খাদ্যমন্ত্রীর। নাম গোপন রেখে এক মন্ত্রীর সম্পদের হিসাব তুলে ধরে টিআইবি বলছে, দেশের বাইরে ওই মন্ত্রীর দুই হাজার ৩১২ কোটি টাকার সম্পদ থাকলেও তা প্রকাশ করা হয়নি হলফনামায়।…
বিয়ে হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি বিষয়। কিন্তু সমাজের নিদারুণ নিয়ম তন্ত্রের মধ্যে পড়ে অনেক যুবক-যুবতি ঠিক সময়ে বিয়ে করতে পারে না। ফলে তারা মনোকষ্টে ভোগে। আবার কেউ কেউ বিয়ে করতে চাইলেও পছন্দ মতো পাত্র কিংবা পাত্রী না পাওয়ায় বিয়ে হয় না। বিয়ে করা যুবক-যুবতীদের জন্য ক্ষেত্র ভেদে ফরজ আবার কখনও সুন্নত। এজন্য দ্রুত বিয়ে করে নেয়াই ভালো। অনেকের বয়স অতিক্রম হয়ে যায়, তারপরও বিয়ে হয় না। তাদের জন্য নিম্নের আমলটি দেয়া হলো- যেসব যুবক-যুবতীদের বিবাহের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, তাদের মধ্যে যুবকেরা ডান হাত দিয়ে বাম হাতের কব্জি চেপে ধরে এবং যুবতীরা বাম হাত…