Author: নিউজ ডেস্ক :

প্রশ্ন : জুমার দিনে গোসল করা কি আবশ্যক? শীতকালেও গোসল কী করতেই হবে? উত্তর : হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যাদের জন্য জুমা ওয়াজিব, তাদের জন্য জুমার দিনে গোসলও ওয়াজিব। সুতরাং, জুমার দিনে গোসল করা আবশ্যক, যদি আপনি জুমার সালাতে অংশগ্রহণ করতে চান। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিন গোসলের ব্যাপারে খুব বেশি তাগিদ দিয়েছেন। জুমার দিন গোসল করা অতি উত্তম কাজ। হজরত সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন অজু করল; সে যথেষ্ট করলো ও ভালো করলো। আর যে গোসল করলো সে অধিক উত্তম।’ (ইবনে মাজাহ) হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিমের…

Read More

বছরের দীর্ঘতম রাত কাটালেই আপনি সবচেয়ে ক্ষুদ্রতম দিনের দেখা পাবেন। দক্ষিণ অয়নান্তের কারণে উত্তর গোলার্ধের দেশগুলোতে ২২ ডিসেম্বর বছরের ক্ষুদ্রতম দিন। সূর্য মকরক্রান্তি রেখার উপর অবস্থান করায় এবং পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে দূরে হেলে থাকায় ২১ ডিসেম্বরের দিবাগত রাত উত্তর গোলার্ধের দেশগুলোতে দীর্ঘতম রাত এবং ২২ ডিসেম্বর ক্ষুদ্রতম দিন হয়ে থাকে। এই দিনে উত্তর গোলার্ধে শীতের সূচনা ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মের সূচনা হয়ে থাকে। বিপরীতভাবে দক্ষিণ গোলার্ধে এ দিনটি বছরের দীর্ঘতম দিন। পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার দক্ষিণ গোলার্ধের অঞ্চল ব্যতীত এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশই উত্তর গোলার্ধে পড়েছে। বাংলাদেশও উত্তর গোলার্ধের একটি দেশ হওয়ায় বাংলাদেশেও কালকের দিনটি বছরের ক্ষুদ্রতম দিন।…

Read More

বিতর্কিত সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার নির্বাচন করলে দেশ ভয়াবহ অর্থনৈতিক ঝুঁকিতে পরবে। গার্মেন্টস সেক্টর বন্ধ হবে, কোটি কোটি শ্রমিক বেকার হয়ে চুরি ডাকাতিসহ অনৈতিক কর্মকান্ডে ঝুঁকে পড়বে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাতানো প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা, দেশের মানুষের নিরাপত্তাহীনতায় জনগণ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। কাজেই সরকারের মনোবাসনা পুরণের চেয়ে দেশ বাচানো বড় বিষয়। আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, বিতর্কিত জাতীয় সংসদ বিলুপ্ত করে বিরোধী দলগুলোর সমন্বয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি যেহেতু…

Read More

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর পোস্টের ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ লেখায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতায় হয়। এতে কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। তিনি করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর…

Read More

জামিয়াতুল মানহাল আল কওমিয়া ডিয়াবাড়ি উত্তরার  বার্ষিক ইসলামী মহা সম্মেলন আগামী (২৩ ডিসেম্বর) শনিবার বাদ যোহর হতে মাদরাসা সংলগ্ন মাঠে শুরু হবে। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শাইখুল হাদীস মাওলানা শেখ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা-১৮ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ হাবিব হাসান এমপি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল-হাইআতুল উলিইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়খ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়া কাসেমিয়া আশরাফুল উলূম সাভারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জুনাইদ আল…

Read More

কুদস কেন্দ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে হামাস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জাবালিয়া শরণার্থী এলাকায় অবৈধ রাষ্ট্রটির নৃশংস হামলা প্রসঙ্গে এই প্রত্যয় ব্যক্ত করা হয়। হামাসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয় যে, গণহত্যা পরিচালনা করে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে বের করে দেওয়ার পরিকল্পনায় সফল হবে না জায়োনিস্ট ইসরাইল। বাস্তুচ্যুতি নিশ্চিত করতে গাজ্জায় আমেরিকার প্রত্যক্ষ সহায়তায় ধারাবাহিক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। এর অংশ হিসেবে জাবালিয়াতেও বেসামরিক ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়েছে জায়োনিস্ট সন্ত্রাসীরা। তাদের বর্বরোচিত হামলায় জাবালিয়ায় ডজন ডজন ফিলিস্তিনি আহত ও শহীদ হয়েছেন। বিবৃতিতে আরো বলা…

Read More

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের চলমান আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় ইসরাইলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটি। এমনকি তাদের বন্দরে ইসরাইলের পতাকাবাহী কোনো জাহাজ নোঙর করতে না দেয়ার ঘোষণাও দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি। স্থানীয় সময় বুধবার এক সরকারি বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা। সরকারি বিবৃতিতে বলা বলেছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় জিআইএম শিপিং কোম্পানির ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। একই সময়ে মালয়েশিয়া বলেছে, তারা এখন থেকে দেশে ইসরাইলের-পতাকাবাহী জাহাজ নোঙর করতে দেবে না। এছাড়াও ‘ইসরাইলগামী যেকোনো জাহাজের মালয়েশিয়ার বন্দরে পণ্য লোড করার ওপরও নিষেধাজ্ঞা’ আরোপ…

Read More

আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকাকে নূহ নবীর নৌকা হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আমাদের মার্কা নৌকা। এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানবজাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে উন্নয়নের জন্য নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়যুক্ত করুন। নৌকা যখনই ক্ষমতায় এসেছে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। গতকাল সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ২০০১ সালের নির্বাচনে আমেরিকা আমাদেরকে ক্ষমতায় আসতে দিলো না। কেন দিলো না? কারণ- বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গ্যাস ওই আমেরিকা প্রস্তাব করল…

Read More

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ ইশতেহার ঘোষণা করেন। ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এ স্লোগান সামনে রেখে নির্বাচনের ইশতেহার ঘোষণা করে দলটি। এবারের ইশতেহারে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, দুর্নীতি ও অর্থপাচার রোধ প্রভৃতি বিষয় উঠে এসেছে। এছাড়াও দেশের চলমান বাস্তবতায় কর্মসংস্থান, বিকেন্দ্রীকরণ, বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা রয়েছে জাপার নির্বাচনী ইশতেহারে। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দেয়। এবার দলটি এককভাবে…

Read More

পঞ্চগড়ে আবারও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল তাপমাত্রা। এ ছাড়া মেহেরপুর-চুয়াডাঙ্গায় তীব্র শীত আর কুয়াশায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। তাপমাত্রা বিবেচনায় মেহেরপুরে শৈত্যপ্রবাহ না থাকলেও কনকনে ঠাণ্ডা জবুথবু অবস্থার সৃষ্টি হয়েছে শ্রমজীবী মানুষের। মৃদু বাতাস আর কনকনে ঠাণ্ডায় শীতের তীব্রতা বাড়ছে কয়েকগুণ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আবহাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল ৬টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ৯টায় কিছুটা কমতে পারে তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। গতকাল বুধবার তাপমাত্রা…

Read More