মো: এমদাদ হোসেন সন্দীপ( চট্টগ্রাম) প্রতিনিধি সন্দ্বীপে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। তিনি তাঁর বক্তব্যে বলেন, সন্দ্বীপ উপজেলা বিএনপিকে সংগঠিত করতে অতীতের মতো সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। প্রতিটি ইউনিয়নে আমরা দ্রুত পথসভার মাধ্যমে সুসংগঠিত করব। অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সন্তোষপুর ইউনিয়ন বিএনপি’র …
Author: নিউজ ডেস্ক :
কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন। তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন। রোববার ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ এসব তথ্য জানিয়েছেন। গত ১৫ নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন এ আইনজীবী। আইনজীবী লিটন আহমেদ বলেন, ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। তিনি বলেন, ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে ওঠেন…
মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআনে হিফজ করা ৭ বছরের শিশু হাবিবুর রহমানকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে ওই বিস্ময় শিশুর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন: বাংলাদেশ ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও নোয়াখালী জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মুবারক বিন মোর্শেদ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি আরাফাত বিন জাহাঙ্গীর, অফিস সম্পাদক মাহবুবুর রহমান, বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী শাহাদাত হোসাইন ও প্রধান হাফেজ…
বাংলাদেশে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের বিশ্ব ইজতেমায় তাবলিগের বিতর্কিত আমীর দিল্লির মাওলানা সা’দ বাংলাদেশে আসবেন না মর্মে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়। তাই, আগের নিয়মেই চলবে কাকরাইল মসজিদ ও ইজতেমার মাঠ। বিবৃতি প্রকাশ করে এমন খবর দিয়েছে ওলামা-মাশায়েখ বাংলাদেশ। এ বিষয়ে তথ্যটি নিশ্চিত করেছেন মাওলানা শাহরিয়ার মাহমুদ। তিনি জানান, বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইল মসজিদ ও ইজতেমার মাঠ আগে যেভাবে আছে ও বর্তমানে চলছে সেভাবেই থাকবে এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসে সরকার এ বিষয়ে স্থায়ী সমাধানে যাবে, সে পর্যন্ত আমরা সাথীদেরকে বুঝিয়ে নিচ্ছি। এর আগে ওলামা-মাশায়েখ বাংলাদেশ এর পক্ষ থেকে কাকরাইল মসজিদ ও তবলিগ বিষয়ে এক জরুরি বিবৃতিতে বলা হয়, বৈষম্য-বিরোধী…
চট্টগ্রামে তাওহিদি ছাত্র জনতার ব্যানারে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে সভা করা হয়েছে। এসময় সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক আটকদের পাঁচজনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- শিবলী নোমান, ওসামা, মবিন ও তওকীর। এর মধ্যে শিবলী নোমান ‘তাওহিদি ছাত্র-জনতা, চট্টগ্রামের’ আহ্বায়ক। বাকিরা সবাই সদস্য। পুলিশ জানিয়েছে, আটক পাঁচজনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কোনো সম্পৃক্ততা আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, চট্টগ্রাম প্রেস…
আজ ১১ ই নভেম্বর’২৪ রোজ সোমবার গণঅভ্যুত্থানে নিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারে গণবিরোধী লোকদের অন্তর্ভুক্তির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর পূর্বের সভাপতি নাঈম বিন শামসুল হকের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আশিকুর রহমান জাকারিয়া বলেন, উপদেষ্টা পরিষদে গণবিরোধী লোকদের অন্তর্ভুক্ত করে এই অন্তর্বর্তীকালীন সরকার ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনতিবিলম্বে ফ্যাসিস্টের দোসর, জনবিরোধী লোকদেরকে অপসারণ করতে হবে। এই যৌক্তিক দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন। ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক আহমদ মুরসালিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন…
রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্র-জনতা। শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড প্রোফাইলে করা পোস্টে রোববার গণজমায়েতের ডাক দিয়ে লিখেছেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির ভেন্যুও জিরো পয়েন্ট। সেখানে দুপুর ১২টাতেই ছাত্র-জনতা জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে তারা। তার আগে রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। যাতে লেখা, ‘১০ নভেম্বর আসুন জিরো…
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ভারতের ইশারায় বন্ধ থাকা সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার আহবান জানিয়েছেন। শনিবার (০৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সিলেটের পাথরগুলো আল্লাহর দেওয়া বড় এক নেয়ামত। পাথর, বালু এগুলো কয়লা, তেল-গ্যাসের মত এদেশের খনিজ সম্পদ। আমাদের এই সম্পদ যথাযথ ব্যবহার হলে দেশের অর্থনীতির চাকা সচল হবে। তিনি বলেন, ফ্যাসিবাদি শেখ হাসিনা ২০১৮ সাল থেকে পরিবেশ দূষণের অযুহাতে কোয়ারি থেকে পাথর, বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে ক্ষমতায় টিকে থাকতে এলসি পাথর আমদানি করে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করে রেখেছিল। অথচ পাথর উত্তোলন পরিবেশে কোন প্রভাব ফেলে না। এটা সরকারের একধরনের ভাঁওতাবাজি…
২০২৪ সালের মার্কিন কংগ্রেসের নির্বাচনে পাঁচজন মুসলিম নেতা নির্বাচিত হয়েছেন। যার মধ্যে রাশিদা তালিব, ইলহান ওমর ও আন্দ্রে কারসন কংগ্রেসে পুনঃনির্বাচিত হয়েছেন। এছাড়া টেক্সাসে সালমান ভোজানি ও সুলেমান লালানিও পুনঃনির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সরকারে মুসলিম প্রতিনিধিত্বের মুসলিম প্রভাব জানান দেয় এর মাধ্যমেই। মিশিগানের ১৩তম জেলা থেকে রাশিদা তালিব পুনরায় চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। যেখানে তিনি ৭০% ভোট পেয়ে জয়লাভ করেছেন। ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং কংগ্রেসে নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী হিসেবে পরিচিত তালিব যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতির অন্যতম প্রকাশ্য সমালোচক। তার পুনঃনির্বাচন প্রমাণ করে যে ডিয়ারবর্নের আরব-আমেরিকান সম্প্রদায় তাকে ব্যাপকভাবে সমর্থন করে, যারা তার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নীতি-প্রবণতার সাথে সংহতি প্রকাশ করে।
নিজস্ব প্রতিবেদক সংবিধান সংস্কার বিষয়ে সব শ্রেণিপেশার মতামত নিতে বৈঠকের আয়োজন করেছে কমিশন। এরকম গুরুত্বপূর্ণ কোনো বৈঠকে এই প্রথম ডাক পড়েছে আলেমদের। এ বৈঠকে অংশ নিতে ডাক পেয়েছেন কবি, দার্শনিক ও আলেম মুসা আল হাফিজ। ১২ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলের কেবিনেট কক্ষে এ বৈঠক হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ স্বাক্ষরিত ৬ নভেম্বরের ওই আমন্ত্রণপত্রটি মুসা আল হাফিজ তার ফেসবুকে শেয়ার করেছেন। মুসা আল হাফিজকে পাঠানো ওই আমন্ত্রণপত্রে বলা হয়, কমিশন সুপারিশ তৈরির লক্ষ্যে অংশীজনদের মতামত গ্রহণের প্রক্রিয়া হিসেবে সংবিধান সংস্কার বিষয়ে সমাজের সব স্তরের মানুষের মতামত সংগ্রহ করবে।…