মাওলানা মুহাম্মদ কালিম সিদ্দিকী অনুবাদ: আবদুল্লাহ তামিম বিশ্বজগতের স্রষ্টা মহান আল্লাহ এই পৃথিবীতে আসার আগে অজান্তেই মানুষকে তার মায়ের স্তন থেকে দুধের ব্যবস্থা করে দেন। আকাশ ও জমিনের সমস্ত প্রাণীকে মানুষের সেবা করতে আদেশ দিয়ে মানুষকে এই বিশ্বের বর বানিয়ে দিয়েছেন। তিনি ঘোষণা করেন- আকাশে ও পৃথিবীতে যা আছে, এগুলি সবই তোমাদের অনুগত (আল-জাসিয়া: ১৩) তিনি নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু রয়েছে তা তোমাদের অধীন করেছেন। তোমরা হলে পৃথিবীর বর। আর তোমাদের জন্যই এই পুরো মঞ্চটি সজ্জিত করেছেন তিনি। যার স্বভাব ও প্রয়োজনটি তার স্রষ্টার চেয়ে বেশি আর কেই বা জানতে পারে? কুরআনে তিনি বলেন- তিনি কি জানেন না? যিনি…
Author: নিউজ ডেস্ক :
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আজাব দেখানো হয়েছিলো, ফলে তিনি বলেছিলেন, ‘আমি কখনও কবরের চেয়ে ভয়াবহ দৃশ্য দেখিনি।’ -সুনানে তিরমিজি : ২৩০৮ নবী কারিম সা. আরও বলেন, ‘তোমরা মৃতদেরকে দাফন করা বাদ দিয়ে দেবে, এ ভয় না থাকলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, যেন তিনি তোমাদেরকে কবরের কিছু আজাব শুনিয়ে দেন।’ -সহিহ মুসলিম : ৭১০৬ হাদিসে এসেছে, ‘যে মুমিন ব্যক্তি মুনকার-নাকিরের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে, তাকে কবরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে, ফলে সে জান্নাতের সিগ্ধ হাওয়া ও সুগন্ধি পেতে থাকবে।’ -সুনানে আবু দাউদ : ৪৭৫৩ এগুলো দেখার পর…
আল্লাহ তায়ালা বান্দার প্রত্যাশার চেয়েও উত্তম কিছু দিতে সক্ষম। তাঁর ইচ্ছার বিপরীতে কেউ কিছু পেতে পারে না। তাই উত্তম জীবনসঙ্গী পেতে আল্লাহর ওপর একান্ত আস্থা ও বিশ্বাসের বিকল্প নেই। পবিত্র কুরআনে মহান প্রভু চক্ষু শীতলকারী জীবনসঙ্গী পেতে দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো— رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا উচ্চারণ: রাব্বানা-হাবলানা-মিন আজওয়া-জিনা- ওয়া যুররিইয়া-তিনা, কুররাতা আ‘ইউনি ওয়াজ‘আলনা-লিলমুত্তাকিনা ইমা-মা-। অর্থ: হে আমাদের রব! আমাদেরকে জন্যে এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন যারা হবে আমাদের চোখজুড়ানো। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য করুন। (সুরা ফুরকান: ৭৪) আল্লাহ’র মহত্বের কথা মাথায় রেখে দৃঢ় আশা নিয়ে উল্লেখিত দোয়াটির উপর…
জুমার নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এ নামাজ ছেড়ে দিলে হাদিসে ভয়াবহ ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এ জন্য প্রতিটি মুসলিমকে অবশ্যই জুমার নামাজ গুরুত্বের সঙ্গে পড়া উচিত। প্রিয়নবী হজরত মুহাম্মাদ সা. ইরশাদ করেছেন, জুমা হচ্ছে শ্রেষ্ঠ দিবস। পবিত্র কুরআনে সূরা আল জুমায় ইরশাদ করা হয়েছে, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ ‘মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।’ (সূরা: আল জুমা, আয়াত: ৯) মহান রাব্বুল…
মসজিদে নববী মুসলামনদের কাছে অন্যতম পবিত্র স্থানগুলোর একটি। মক্কার মসজিদুল হারামের পরই এই মসজিদের অবস্থান। আল্লাহর রাসূল সা. মক্কা থেকে মদিনায় হিজরতের পরেই সর্বপ্রথম মসজিদ নির্মাণের কাজে মনোযোগ দেন। মদিনায় এসে আল্লাহর রাসূলের উটটি যেখানে বসেছিল সেখানেই তিনি মসজিদে নির্মাণের উদ্যোগ নেন। এই জায়গাটি দুইজন এতিম বালকের ছিল। তিনি তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে জায়গাটি মসজিদের জন্য কিনে নেন। মসজিদে নির্মাণের কাজে তিনি নিজেও অংশ নিয়েছিলেন। তিনি নিজ হাতে মসজিদের ইট-পাথর বহন করেছিলেন। মসজিদ নির্মাণের আগে সেই জমিতে পৌত্তলিকদের কয়েকটি কবর ছিল। কিছু অংশ ছিল বিরান, উঁচু-নিচু। খেজুর এবং অন্যান্য কয়েকটি গাছও ছিল। নবীজি সা. পৌত্তলিকদের কবর খোঁড়ালেন, উঁচু-নিচু জায়গা…
কারো সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া অপছন্দনীয় কাজগুলোর মধ্যে অন্যতম। ইসলাম কখনো ঝগড়া-বিবাদকে সমর্থন করে না, বরং সবার সঙ্গে সৌহার্দ্য ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। সমাজিকভাবেও এই মন্দ স্বভাবটি মানুষ অপছন্দ করে। ঝগড়াটে স্বভাবের মানুষকে কেউ তেমন পছন্দ করে না। এমন লোকদের সবাই এড়িয়ে চলতে চায়। ঝগড়া বিবাদের কারণে মানুষ আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হয়। আল্লাহ তায়ালা শবেকদরের মতো মহান রাতের সুনির্দিষ্ট সময়ের বিষয়টি শুধু বিতর্ক বা বিবাদের কারণে তুলে নেন। (বুখারি, হাদিস : ৪৯) এতে বোঝা যায়, বিবাদ কল্যাণ থেকে বঞ্চিত করে। ঝগড়া বা বিতর্ককারী আল্লাহ ও রাসূল সা.-এর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। রাসূল সা.…
এবার রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন ৬৩ জন। তবে তাদের বিমানের ভাড়া পরিশোধ করতে হবে। গত বছর সরকারি খরচে হজে গিয়েছিলেন ২৩ জন। সে হিসেবে এবার সরকারি খরচে হজে যাওয়ার সংখ্যা ৪০ জন বেড়েছে। বুধবার (৮ মে) ধর্ম মন্ত্রণালয় সরকারি খরচে হজ পালনকারীদের তালিকা প্রকাশ করেছে। ধর্ম মন্ত্রণালয় থেকে তালিকাসহ প্রধান হিসাব রক্ষণ ও অর্থ কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে বলা হয়, হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ অনুযায়ী সরকারের আর্থিক সহায়তায় ৬৩ জনের হজ পালনে সম্মতি জ্ঞাপন করা হলো। রাষ্ট্রীয় খরচে হজ পালনের জন্য মনোনীতদের বিমান টিকিট বাবদ এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা দিতে হবে। চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রীয়…
ভারতের হিন্দুদের সংখ্যা ৮ শতাংশ কমেছে। বেড়েছে সংখ্যালঘু জনসংখ্যা। দেশটিতে লোকসভা নির্বাচন চলাকালীন এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। ১৯৫০ থেকে ২০১৫ পর্যন্ত ভারতের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করা হয়। আন্তর্জাতিক ভারতে কমছে হিন্দুদের সংখ্যা, বেড়েছে মুসলিম : রিপোর্ট dhaka-post আন্তর্জাতিক ডেস্ক ৯ মে ২০২৪, ০৮:০৭ ভারতে কমছে হিন্দুদের সংখ্যা, বেড়েছে মুসলিম : রিপোর্ট ভারতের হিন্দুদের সংখ্যা ৮ শতাংশ কমেছে। বেড়েছে সংখ্যালঘু জনসংখ্যা। দেশটিতে লোকসভা নির্বাচন চলাকালীন এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। ১৯৫০ থেকে ২০১৫ পর্যন্ত ভারতের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করা হয়। বিজ্ঞাপন এতে দেখা গেছে, ৬৫ বছরে ভারতে হিন্দুদের সংখ্যা কমে…
তিন বছর কারাবন্দি থাকার পর গত শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক। মুক্তির পর তাকে স্বপদে বহাল করেছে সংগঠনটি। এতে উজ্জীবিত হয়েছেন হেফাজতের নেতাকর্মীরা। আসতে পারে নতুন কর্মসূচির ঘোষণাও। মামুনুল হক হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন। রবিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) ‘বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় শিক্ষা সেমিনারে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান যুগ্ম-মহাসচিব পদে মামুনুল হককে বহাল রাখার ঘোষণা দেন। এতে উপস্থিত নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। হেফাজত সূত্র বলছে, মামুনুল হক মুক্তি পাওয়ায়…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে, ফিলিস্তিনিদের দুঃখ-কষ্ট লাঘবসহ মুসলিমদের জন্য আরও ভালো অবস্থানে পৌঁছানো সহজ হতো। তিনি বলেন, “আজকে যদি আমাদের সকল মুসলিম দেশগুলো এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আমরা এ বিষয়ে আরো অগ্রগামী হতে পারতাম।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘হজ কার্যক্রম ২০২৪’-এর উদ্বোধনকালে দেওয়া প্রধান অতিথির ভাষণে একথা বলেন। ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে তিনি নিজেকে একমাত্র বোন (সরকার প্রধান) হিসেবে উল্লেখ করে- বলেন, “আমার এখানে একটাই কথা- সকলে এক হন এবং এ ধরনের অন্যায় অবিচার যেন আমাদের ওপর না হয়, সেজন্য…