Author: নিউজ ডেস্ক :

ট্রান্সজেন্ডার বিষয়ে প্রকাশিত ফতোয়ার ১০ হাজার কপি বিতরণ করার উদ্যোগ নিয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। বোর্ডটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে ১০ হাজার কপি ছাপার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ উদ্যোগী হতে চাইলে আরও বেশিও ছাপা হতে পারে। সূত্র জানায়, আনুমানিক ১০-১২ দিনের মধ্যে ছাপা কপি চলে আসবে। প্রাথমিকভাবে ইমাম-খতিব ও সমাজকে সচেতন করবেন এমন অভিভাবকদের কাছে পৌঁছানো হবে ফতোয়ার কপি। এছাড়া, সরকার মহলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের হাতেও পৌঁছানো হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার (২১ মে/ ১২ যিলকদ ১৪৪৫ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এর কার্যালয়ে জাতীয় মুফতি বোর্ডের…

Read More

বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশে এয়ার বেজ বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে কোন দেশ এই প্রস্তাব দিয়েছে, সেটি উল্লেখ করেননি প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলীয় জোটের এক বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। যুদ্ধ ঘরে-বাইরে সব জায়গায় শেখ হাসিনা বলেন, আমার যুদ্ধ ঘরে-বাইরে সব জায়গায়। ওই অবস্থায় আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। চক্রান্ত এখনও আছে। পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে… তারপরে চট্টগ্রাম, মিয়ানমার এখানে একটা খ্রিষ্টান দেশ বানাবে,…

Read More

বেনজীরের সম্পত্তি ক্রোকের  পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন। দুদক বেনজীরের সম্পত্তি ক্রোকের আবেদন করেছিল। সম্প্রতি প্রকাশিত এক জাতীয় দৈনিকের দাবি, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যা বের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। জাতীয় ওই দৈনিকে প্রতিবেদনে বেনজীরের নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিপুল পরিমাণ…

Read More

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় হত্যার পর মাংস-হাড্ডি আলাদা করে হলুদের গুঁড়া মেশানো হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। এমপির লাশ উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘হত্যাকাণ্ডের যে মূল সংগঠক আছেন, তিনি আমাদের যেভাবে বিবৃতি দিয়েছেন, বর্ণনা করেছেন—সে বর্ণনা অনুযায়ী লাশটি পাওয়ার কথা না। কারণ তারা বিভিন্নভাবে লাশকে খণ্ডিত করে শরীর থেকে মাংস, হাড্ডি আলাদা করে সেখানে তারা হলুদের গুঁড়া মিশিয়েছে। তারপরও ভারতীয় পুলিশের সঙ্গে আমরা কথা…

Read More

একদিন শব্দ ছক করতে করতে জেনে গেলাম – ‌‘বাবা’ আসলে একটা এক শব্দের ধাঁধা, যে আমাকে মাঝে রেখে সবদিক থেকেই সমানভাবে ঘিরে আছে। আর আমি শুধুই এদিক-ওদিক ঘুরে কাছে যেতে চাইছি। আসলে বাবাকে নিয়ে সন্তানের অনুভূতিগুলো সবসময়ই মনের গহীনে চাপা পড়ে থাকে। বাবার ত্যাগ, তিতিক্ষা, স্নেহ, ভালোবাসা, রাগ প্রতিটি সন্তান আগলে রাখে তার বুকের এক কোণে। কখনো মুখ ফুটে বলা হয়ে ওঠেনা, বাবা ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমায় বাবা। বাবাকে আমরা আব্বা, আব্বু, বাবা যে নামেই ডাকিনা কেন, সব বাবা’ই তার সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ করেন। তাদের বাহ্যিক রূপ ভিন্ন হলেও অন্তস্থ রূপ একই চিহ্ন বহন করে। বাবা এক নিরন্তর অনুপ্রেরণার…

Read More

চলমান অর্থনৈতিক সংকট এবং লাগামহীন দ্রব্যমূল্যের কারণে দেশের চার কোটি মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটাচ্ছে ঋণ করে। সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খাদ্য নিরাপত্তা জরিপে সংকটের এমন চিত্র উঠে এসেছে। ২০২২ সালের জুনের ১৫ থেকে ২৫ তারিখ পর্যন্ত প্রায় ৩০ হাজার খানার ওপর এই জরিপ চালায় সংস্থাটি। বিবিএসের প্রতিবেদন বলছে, দেশের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মানুষ ঋণ করে তাদের মৌলিক চাহিদা মেটাচ্ছেন। এতে গ্রামের ২৮ শতাংশ এবং শহরের ২৪ শতাংশ ও সিটি করপোরেশনের ১৫ শতাংশ মানুষ রয়েছেন। সংস্থাটি বলছে, ২২ শতাংশ পরিবার মাঝারি বা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। উৎপাদনের সঙ্গে জড়িত থাকলেও…

Read More

সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীমের (আনার) মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ গভীর শোক করেছেন। বুধবার (২২ মে) এক শোক বার্তায় ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, চিকিসৎসা নিতে গিয়ে ভারতে খুন হন এমপি আনার। কিন্তু তদন্ত ছাড়া বাংলাদেশীরা খুন করেছে মন্ত্রীদের এমন মন্তব্যে তাদের দৈন্যতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের মন্ত্রীগণ কীভাবে জানলেন বাংলাদেশীরা খুনের সাথে জড়িত। যেহেতু ভারতে খুন হয়েছেন এমপি আনার, এর দায়ভার ভারত সরকার কোনভাবেই এড়াতে পারে না। এ জন্য আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বাংলাদেশের…

Read More

কমলনগর উপজেলা্ পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ বলেছেনে “ঘুষ-দূর্নীতি বন্ধ করে, জনকল্যাণে শতভাগ বরাদ্ধ কাজে লাগানোই আমার লক্ষ্য” সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আল্লামা খালেদ সাইফুল্লাহ এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা ঘুষ ও দুর্নীতি। আমি এই ঘুষ ও দূর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। এজন্য আমার উপজেলায় ঘুষ ও দূর্নীতি বন্ধ করে সরকারি বরাদ্ধ শতভাগ কাজে লাগানোই আমার প্রধান লক্ষ্য। মাওলানা খালেদ সাইফুল্লাহ কমলনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও চরকাদিরা ইউনিয়নের দুইবারের সাবেক নির্বাচিত চেয়ারম্যান। তিনি হাফিজ্বি হুজুর রহ. এর জামাত ও রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ষষ্ঠ…

Read More

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের সাত ঘণ্টার পর শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) বিকেলে উপজেলার হরিণহাটি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মিম আক্তার (৮)। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবামাসি গ্রামের সবুজ মিয়ার প্রথম স্ত্রীর মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার সোজাবর আলীর ভাড়া বাসায় থাকত। জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে মিম হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যাচ্ছিল না। বিকেল ৫টার দিকে সন্দেহ হলে মিমের দাদা কুদ্দুস মিয়াসহ কয়েকজন মিলে ওই শিশুর সৎ মা আয়নার ঘরে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে ওই ঘরের সানসেটে কাঁথা দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় শিশু মিমের নিথর…

Read More

‘মাইগ্রেনের কাছে হেরে গেলাম। জীবনযুদ্ধে আমি পরাজিত’, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটা স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মান্না দে (৩২)। বুধবার (২২ মে) সদর থানার চন্দ্র দিঘলিয়া ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, শিক্ষক মান্না দে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার থানা পাড়া এলাকার বাবুল কুমার দের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের পদার্থবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী। এরপর কর্মজীবনে তিনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস টেকনোলজির ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদে যোগ দেন। মঙ্গলবার রাতে মান্না দে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘প্রতিনিয়ত মস্তিষ্কের নিউরনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। মাইগ্রেন…

Read More