Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»বিনামূল্যে ১০ হাজার ফতোয়ার কপি বিতরণ করবে হাইআতুল উলয়া
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিনামূল্যে ১০ হাজার ফতোয়ার কপি বিতরণ করবে হাইআতুল উলয়া

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৪, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ট্রান্সজেন্ডার বিষয়ে প্রকাশিত ফতোয়ার ১০ হাজার কপি বিতরণ করার উদ্যোগ নিয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ।

বোর্ডটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে ১০ হাজার কপি ছাপার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ উদ্যোগী হতে চাইলে আরও বেশিও ছাপা হতে পারে।

সূত্র জানায়, আনুমানিক ১০-১২ দিনের মধ্যে ছাপা কপি চলে আসবে। প্রাথমিকভাবে ইমাম-খতিব ও সমাজকে সচেতন করবেন এমন অভিভাবকদের কাছে পৌঁছানো হবে ফতোয়ার কপি।

এছাড়া, সরকার মহলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের হাতেও পৌঁছানো হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২১ মে/ ১২ যিলকদ ১৪৪৫ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এর কার্যালয়ে জাতীয় মুফতি বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় ‘শরীয়তের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার মতবাদ: একটি প্রামাণ্য ফতোয়া’ শিরোনামে এই ফতোয়া প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় মুফতি বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান হযরত মাওলানা সাজিদুর রহমান, হযরত মাওলানা মাহফুজুল হক, হযরত মাওলানা মুফতি মোহাম্মাদ আলী, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ, হযরত মাওলানা মুফতি জসিমুদ্দীন, হযরত মাওলানা মুফতি এনামুল হক (বসুন্ধরা), হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া, হযরত মাওলানা মুফতি মানসূরুল হক, হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান (সিলেট), হযরত মাওলানা মুফতি মীযানুর রহমান সাঈদ, হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, হযরত মাওলানা মুফতী আব্দুস সালাম (ফরিদাবাদ), হযরত মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ (হাটহাজারী) ও জাতীয় মুফতি বোর্ডের সদস্য সচিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.