Author: নিউজ ডেস্ক :

অস্ট্রেলিয়ার সিডনিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার’ কিশোর ফারহান জাহিন। স্থানীয় সময় শনিবার (১৮ মে) সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে দেশটির ছয়টি রাজ্য থেকে আগত বিপুল সংখ্যক স্কুলশিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে  তিন হাজার ডলারসহ ন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন ফারহান জাহিন। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ভিক্টোরিয়া স্টেটের হাফসা বতুল এবং তৃতীয় হয়েছেন সালমান মোহাম্মদ। কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশ নেয়। একই প্রতিযোগিতায় দুই পারা কুরআন মুখস্ত করায় অংশ নেয় ৩৫০ জনেরও বেশি প্রতিযোগী। অস্ট্রেলিয়ায় প্রায় ৫০টি ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৩০টি মসজিদ এ প্রতিযোগিতায় যুক্ত…

Read More

ট্রান্সজেন্ডার বিষয়ে ফতোয়া প্রকাশ করলো কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি শিক্ষাবোর্ড  আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (২১ মে/ ১২ যিলকদ ১৪৪৫ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এর কার্যালয়ে জাতীয় মুফতি বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় ‘শরীয়তের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার মতবাদ: একটি প্রামাণ্য ফতোয়া’ শিরোনামে এই ফতোয়া প্রকাশ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ‘র অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান। জানা গেছে, সভায় সভাপতিত্ব করেন জাতীয় মুফতি বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। সভায় উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান হযরত মাওলানা সাজিদুর রহমান, হযরত মাওলানা মাহফুজুল হক, হযরত মাওলানা মুফতি মোহাম্মাদ আলী, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ, হযরত মাওলানা…

Read More

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী অংশ নেন। দোয়াত কলম প্রতীকে নার্গিস বেগম, হেলিকপ্টার প্রতীকে ফিরোজ চৌধুরী, ঘোড়া প্রতীকে মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, মোটরসাইকেল প্রতীকে আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও আনারস প্রতীকে তাহেরুল ইসলাম তোতা ভোট যুদ্ধে নামেন। শেষমেশ আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও তাহেরুল ইসলাম তোতা নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তাদের প্রতীক রয়ে যায়। নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার (দোয়াত কলম) ৩০ হাজার ৩৬৪ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) পান ৫ হাজার ৮৩৯ ভোট। এছাড়াও মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু…

Read More

শরীয়তপুরে উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থী ভোটারদের জন্য খাবারের বিরাট আয়োজন করেছেন। গত ২৫ দিন ধরে ভোটারদের গরুর খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছেন তিনি। বিস্তারিত আসছে…

Read More

যেকোনো বিদ্যালয়ের একটি স্তর শেষ করে বিদায় নেয়ার সময় নাচ-গান করে র‍্যাগ ডে পালন যেন নতুন কালচার হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমাধাচের এই অনুষ্ঠান নিয়ে রয়েছে ব্যাপক সমালোচনাও। তবে এবার ভিন্ন এক বিদায়ের দেখা মিললো ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। র‍্যাগ ডের পরিবর্তে বিদায়ী শিক্ষার্থীরা নসীহা প্রোগ্রাম করেছে। আর এই তথ্য ও ছবি প্রকাশ করেছেন আসসুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি শায়েখ আহমাদুল্লাহ। গত ১৯ মে তিনি একটি স্ট্যাটাসে জানান, হওয়ার কথা ছিল র‍্যাগ ডে, কিন্তু শিক্ষার্থীদের উদ্যোগে র‍্যাগ ডে-র পরিবর্তে হলো নসীহা প্রোগ্রাম। ব্যতিক্রমী এই উদ্যোগের কৃতিত্ব ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিদায়ী শিক্ষার্থীদের। প্রোগ্রামের দিন শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে কলেজ অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দীনি ও নৈতিক…

Read More

দেশের ইতিহাসে প্রথমবার মাথাপিছু আয় ৩ লাখ টাকা ছাড়িয়েছে। ডলারের মূল্যবৃদ্ধির মধ্যেও দেশে গড় মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৮৪ ডলার। এটি চলতি অর্থবছরের সাময়িক হিসাব। প্রতি ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা হিসাবে মাথাপিছু গড় আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। সোমবার রাতে এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। প্রতিষ্ঠানটির প্রকাশ করা পরিসংখ্যানে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়—এসবের সাময়িক হিসাব দেওয়া হয়েছে। বিবিএসের হিসাবে, গত অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় ৩৫ ডলার বেড়েছে। মাথাপিছু আয়…

Read More

ছোট ভাই অকস্মাৎ পুকুরে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয় বড় বোন। কিন্তু দুজনের কেউই আর পানি থেকে উঠতে পারেননি। অবশেষে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ভাই-বোনের। মর্মান্তিক ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে নিহত বোন নাফিজা মোবারক মাদিহার বয়স ৮ ও ভাইয়ের বয়স মো. ওমরে বয়স ৫। নিহত নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও ওমর প্লে শাখার ছাত্র ছিল। তারা কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান। ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খুরশিদ আলম জানান, ভাইবোনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। একটি পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে দিলো দুই শিশু।

Read More

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে এক ঘণ্টায় মাত্র একটি ভোট পড়েছে। পাশাপাশি কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।  মঙ্গলবার (২১ মে) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সরেজমিনে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের লাইনের কথা মাথায় রেখে রশি দিয়ে তিনটি সারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছে। মাঝেমধ্যে দুই একজন ভোটার এলে তাদেরকে ভোট কক্ষ দেখিয়ে দিচ্ছেন। এক পুলিশ সদস্যকে বসে বসে ইউটিউবে মোশাররফ করিমের নাটকও দেখতে দেখা গেছে। তালমা আমিনুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তালমা ইউনিয়নের পূর্ব সদরবেড়া গ্রামের বাসিন্দা খায়েরউদ্দীন…

Read More

চোর ধরার কৌশল নিয়ে ইমাম আবু হানিফা (রহ) এর একটি কাহিনী আছে। আজকের এই গল্পে চোর ধরার কৌশল সম্পর্কে একটি পন্থা শিখব। তাহলে আসুন জেনে নেই চোর ধরার কৌশলটি কি? ইমাম আবু হানিফা (রঃ) এর যুগে এক ব্যক্তির বাড়ীতে চুরি হল। চুরি করার সময় বাড়ীর মালিক চোরকে চিনে ফেলতেই চোর ধমকি দিয়ে মালিককে বলল, “যদি এই চুরির ব্যাপারে আমার নাম কাউকে বলে দাও তবে তোমার বউ তালাক হবে- এই কথা তুমি মুখে উচ্চারণ করে বল, নচেৎ তোমাকে এখনই প্রাণে বধ করব। মালিক প্রাণের-ভয়ে বলল, “যদি আমি চুরির ব্যাপারে তোমার নাম কাউকে বলে দেই তবে আমার স্ত্রী তিন তালাক হবে।” এই…

Read More

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে ভারী হয়ে উঠেছে ইরানের বাতাস। ইতোমধ্যে পাঁচদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে ইরান জুড়ে। এরই মধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আগামীকাল মঙ্গলবার তাবরিজে অনুষ্ঠিত হবে। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের কর্মকর্তাদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদসংস্থা তাসনিম জানিয়েছে, প্রেসিডেন্টের পাশাপাশি তার নিহত সফরসঙ্গীদের দাফনও সম্পন্ন হবে সেখানে। তার আগে, মরদেহগুলো তাবরিজের ফরেনসিক বিভাগে রাখা হবে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি জানিয়েছেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেন তিনি।

Read More