Author: নিউজ ডেস্ক :

বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা। এটি মুসলমানদের প্রথম কেবলা। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত এ মসজিদে মেরাজের রাতে রাসূল (সা.) সব নবী-রাসূলের ইমামতি করেন। হাদিস শরিফে রয়েছে, ‘কাবা শরিফ তথা মসজিদুল হারামে নামাজে এক লাখ গুণ সওয়াব, মদিনা শরিফে মসজিদে নববীতে নামাজে ৫০ হাজার গুণ সওয়াব, বাইতুল মুকাদ্দাসে নামাজে ২৫ হাজার গুণ সওয়াব’ (ইবনে মাজাহ)। ফিলিস্তিনের ভূমি অসংখ্য নবী-রাসূলের স্মৃতিবিজড়িত, এর আশপাশে অনেক নবী-রাসূলের সমাধি রয়েছে। এটি দীর্ঘকালের ওহি অবতরণস্থল, ইসলামের কেন্দ্র এবং ইসলামি সংস্কৃতির চারণভূমি। মুসলমানদের পবিত্র এ ভূমি ভাঙা-গড়ার সর্বশেষ পর্বে এখন ইহুদিদের দখলদারির করাল গ্রাসে আক্রান্ত। ৬৪৮ সালে আমিরুল মুমিনিন হজরত উমর (রা.)-এর খেলাফতকালে মুসলমানরা ফিলিস্তিন জয় করেন। ১০৯৬…

Read More

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ও এর পক্ষে থাকায় নিপীড়নের শিকার যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশজুড়ে সর্ববৃহৎ সংহতি সমাবেশ পালিত হয়েছে। ছাত্র সংগঠন ছাত্রলীগের আহ্বানে সারা দিয়ে সোমবার (৬ মে) বেলা ১১টা থেকে দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা এ সংহতি সমাবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মধুর ক্যান্টিন থেকে এ সংহতি সমাবেশের শুরু হয়। এ সময় ফিলিস্তিনি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা; যা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় , ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও…

Read More

অনেকেই বাইরে থেকে ঘরে ঢুকেই ফ্রিজের দরজা খুলে হাতে তুলে নেন ঠান্ডা পানির বোতল। তারপর ঢকঢক করে গলাধঃকরণ করেন। তারপর তার মনে হয়, আহ শান্তি। তবে এই শান্তির সঙ্গে সঙ্গে আপনি কিন্তু কিছু ঝুঁকিকেও আমন্ত্রণ জানাচ্ছেন। পুষ্টিবিদের মতে, হিমশীতল পানি শরীরের বহু ক্ষতি করতে পারে। অতিরিক্ত ঠান্ডা পানিপানের অভ্যাস হজমে বিঘ্ন ঘটায়। এর থেকে পেট ব্যথা হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে গলার রক্তনালিকাও। পরবর্তীতে যার থেকে দেখা দিতে পারে জটিল সংক্রমণ। টনসিল–ঠান্ডা–কাশি–জ্বর গরমের মধ্যে বাইরে থেকে ফিরেই সরাসরি ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেলে গলা খুসখুস থেকে শুরু করে ঠান্ডা লাগা পর্যন্ত অনেক আশঙ্কাই আছে। শরীরের তাপমাত্রা সাধারণভাবে ৯৮ ডিগ্রি ফারেনহাইট।…

Read More

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। গুম, খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। তারাই বলে এই দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই। সোমবার (৬ মে) জাতীয় প্রেস ক্লাবে শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শহীদ আহসান্ উল্লাহ্ মাস্টার এমপি স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী বলেন, বিএনপি এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে গাজীপুরে তাদের অবস্থা দিন দিন খুবই নাজুক…

Read More

গড় আয়ুতে পুরুষের চেয়ে এগিয়ে রয়েছেন নারীরা। তবে গবেষণা বলছে, নারীরা পুরুষের চেয়ে বেশি বাঁচলেও তারা অসুস্থ থাকেন অনেক বেশি। জনস্বাস্থ্যবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষণায় দেখা গেছে, নারীরা যেসব রোগে ভোগেন সেগুলো প্রাণঘাতী না হলেও অসুস্থতা ও শারীরিক অক্ষমতা তৈরি করে। এসব রোগের অন্যতম হলো পেশির সমস্যা, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং মাথাব্যথা। অন্যদিকে পুরুষেরা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হন। এসবের মধ্যে অন্যতম হলো হৃদরোগ, শ্বাসযন্ত্র, যকৃতের রোগ এবং কোভিড-১৯। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারায় পুরুষেরা। স্বাস্থ্যগত দিক থেকে নারী-পুরুষের ব্যবধান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা…

Read More

গাম্বিয়ার বানজুলে ১৫তম ওআইসি শীর্ষ সম্মেলনে  বাংলাদেশ প্রতিনিধি দলনেতা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ রোহিঙ্গা গণহত্যার বিচারের দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলায় আইনি ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনের অধিবেশনে পশ্চিম আফ্রিকার স্থানীয় সময় রোববার অপরাহ্নে ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা’র (Hissein Brahim Taha) উপস্থিতিতে গাম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাওদা এ জালও (Dawda A. Jallow) ওআইসি নেতৃবৃন্দের সামনে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা মামলার অগ্রগতি তুলে ধরেন। অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ  মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের আইনি অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করায় গাম্বিয়াকে…

Read More

আরাফাত নুর: প্রচণ্ড তাপপ্রবাহে শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের মাঝে দক্ষিনখান থানাধীন ৫০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (০৪ মে ) সকালে আজমপুর রেলগেট সংলগ্ন ফরিদ মার্কেট এলাকায় স্যালাইন ও খাবার পানি বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। আমিনুল হক বলেন, ‘বিএনপি দুর্যোগ, দুর্বিপাকে সব সময় মানুষের পাশে ছিল, মানুষের সঙ্গে থাকে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয়  নির্দেশে  এই প্রচণ্ড তাপপ্রবাহে শ্রমজীবী ও কর্মজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।’ তিনি বলেন, ‘তাপপ্রবাহের তীব্রতা না কমা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ৫০ নং…

Read More

যোবায়ের আহমদ নোমান আমাকে কখনো যদি প্রশ্ন করা হয় জীবনের সবচেয়ে তরতাজা স্মৃতি কোনটি? অতীতের কোন গল্পটি চোখ বন্ধ করলেই ভেসে উঠে? এই দুরূহ প্রশ্নের উত্তরে আমি একমূহুর্তও না ভেবে বলবো ২০১৩ সালের ৬ ই এপ্রিল লংমার্চের কথা, ৫ ই মের ভয়াবহ কালো রাত্রির কথা। শাপলা চত্বরের স্মৃতি আজও আমায় তাড়া করে বেড়ায়! এক, সালটা ২০১৩। আমি তখন কিশোর। নবী প্রেমিক অতি জযবাতী এক কিশোর। দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করতে পারাটাই ছিলো একমাত্র স্বপ্ন। ফেব্রুয়ারী জুড়ে শাহবাগে নাস্তিকদের আন্দলোন চলছিলো। আন্দোলনের নামে চলছিলো ইসলাম বিদ্বেষী আর নাস্তিকতা। সময় গড়িয়ে শাহবাগ হয়ে উঠে নাস্তিক ব্লগারদের আশ্রয়স্থল। নারী-বাজ নারীবাদীদের মিলনমেলা। পৃথিবীর সকল…

Read More

আজ (৫ মে) রোববার, সকাল ১০ টায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইলে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে বর্তমান ‘জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্য পুস্তকের বাস্তবতা ও ভবিষ্যত’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন হেফাজতের নায়েবে আমীর ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় আমীরে হেফাজতের লিখিত বক্তব্য যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী পাঠ করেন। লিখিত বক্তব্যে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘জাতীয় পাঠ্যবই নিয়ে একের পর এক বিতর্ক হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো জাতিকে পরাজিত করতে হলে সেই জাতির শিক্ষাব্যবস্থা ধ্বংস করাই যথেষ্ট।’ তিনি আরও বলেন,…

Read More

ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ মানুষের ওপর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। এ ছাড়া দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র সংগঠনটি। শনিবার (৪ মে) দুপুরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষর করা এক বিবৃতিতে এ সংহতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগে শোষক শ্রেণি, আরেক ভাগে শোষিত। আমি শোষিতের দলে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঘোষণাকে ধারণ করে আমরা বিশ্বব্যাপী চলমান এই ন্যায্যতার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করি। বিবৃতিতে বলা হয়, নিরীহ ও নিরপরাধ ফিলিস্তিন নাগরিকদের সঙ্গে পরিচালিত জঘন্য হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে…

Read More