Author: নিউজ ডেস্ক :

আরাফাত নুর : বাবা নামক বটবৃক্ষটা নেই। আজ চার বছর পূর্ণ হতে চললো। যার ছায়ায় আদর ভালোবাসা আর কায়ায় বড় হয়েছি। মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানিনা। তবে বাবা সব সময়-ই চাইতেন আমরা যেনো মানুষের মতো মানুষ হই। শিক্ষা দীক্ষা চাল-চলন ও কথা বলার ধরণে সবার মন জয়ী। তাইতো শতো কষ্ট আর সংসারের টানাপোড়েনের মাঝেও বাবা আমাদের শিক্ষা দিয়েছেন। বাবা প্রায় সময় বলতেন, “মানুষ মরে যায় তবে তাঁর গুণগান ও কৃতিত্ব এই পৃথিবীতে রয়ে যায়। সুতরাং মানুষের মতো মানুষ হও। পৃথিবী আজন্ম তোমাদের মনে রাখবে।সম্মান করবে”। বাবা এতো দ্রুত চলে যাবেন জানা ছিলোনা। বাবা চলে গেলেন, তবে…

Read More

নতুন বছরকে স্বাগত জানাতে দেশে দেশে চলছে বর্ষবরণের নানা আয়োজন। তবে ইসরায়েলি হামলায় সব হারানো গাজাবাসীর কাছে নতুন বছরের আনন্দ বলে কিছু নেই। ফিলিস্তিনিদের দুর্দিনে সংহতি জানিয়ে এবছর নববর্ষের সব আয়োজন নিষিদ্ধ করেছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের শহর শারজাহ। গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। ইসরায়েলি বাহিনীর টানা দুই মাসের বেশি সময়ের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু, অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী…

Read More

ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সহায়তায় মুসলিম বিশ্বকে সম্মিলিত সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন বিশ্বের অন্যতম প্রধান আলেম ও পাকিস্তান শরীয়াহ কোর্টের সাবেক প্রধান বিচারপতি মুফতী তাকী উসমানী। সম্প্রতি কাতারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সাথে এক বৈঠকে এই আহবান জানান তিনি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস-এর মহাসচিব শায়েখ ড.আলি আল কারাদাগী, মৌরিতানীয়ার বিখ্যাত আলেম মুহাম্মাদ আল হাছান বিন দিদো, আন্তর্জাতিক নুসরাতুন নবী (সা:) সংস্থার প্রধান শায়েখ ড. মুহাম্মদ সগীর প্রমুখ। বৈঠকে স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠনগুলোকে আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদানের জন্য মুসলিম বিশ্বের প্রতি অনুরোধ জানান মুফতী তাকী উসমানী।…

Read More

দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ধর্মীয় শিক্ষা বিষয়ে কোনো বক্তব্য ও প্রতিশ্রুতি না আসায় ইসলামপ্রিয় জনতা হতাশ বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসার শিক্ষকদের সংগঠন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ। শনিবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি দেওনা পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন, দেশের কয়েকটি বড় রাজনৈতিক দল ছাড়া অনেকগুলো রাজনৈতিক দল আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। এ পর্যন্ত বেশ কয়েকটি দল তাদের নির্বাচনী ইশতেহার জাতির সামনে তুলে ধরেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিও নির্বাচনী ইশতেহার পেশ করেছে। ৯০% মুসলমানের দেশ বাংলাদেশ। মুসলমান শিক্ষার্থীর জন্য শিক্ষাক্রমে ধর্মীয়…

Read More

এবার নিজেকে মুসলিমদের পাহারাদার বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের মুসলিমদের উদ্দেশ্য করে তিনি বলেন, মনে রাখবেন, আমরা যতদিন আছি, আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি ও থাকব। বৃহস্পতিবার এক দলীয় সভায় তিনি এসব কথা বলেন। মমতা বলেন, ‘দয়া করে ভোটটা সিপিএমকে, বিজেপিকে, বা কোনো সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনে ভোট দেবেন না। এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য। একদল বসন্তের কোকিল এসেছে। তারা এলাকায় এলাকায় ঘুরে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে। মুসলিমদের উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব…

Read More

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। আগুন দিয়ে মানুষ পোড়ানোই ওদের কাজ। এ দেশে ওদের রাজনীতি করার অধিকার নাই। শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা ৭ জানুয়ারি নির্বাচনে ভোট প্রার্থনা করে বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে একটি মানুষও হতদরিদ্র থাকবে না। প্রধানমন্ত্রীর তার বক্তব্যে স্বাধীনতা পরবর্তী তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাসনামল উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু যখন ক্ষমতায় বসেছিলেন, তখন বাংলাদেশ ছিল ক্ষুধা নিপীড়িত একটি দেশ, যেখানে মানুষের গড় আয় ছিল মাত্র ৯১ ডলার। ৩ বছর ৭ মাসের শাসনামলে বঙ্গবন্ধু সেই আয় ২৭৭…

Read More

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এস‌এসসি,এইচএসসি/ সমমান পরীক্ষায় A+ ও ক‌ওমী মাদ্রাসাসমূহের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে” কৃতি শিক্ষার্থী সংবর্ধনা” অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ সেপ্টেম্বর, শুক্রবার) সকাল ১০.০০ থেকে রাজধানীর উত্তরাস্থ বিএম মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী। তিনি তার বক্তব্যে বলেন, মেধাবীদের জন্য আবশ্যিক হলো ক্লাসের পড়ার পাশাপাশি ভৌগোলিক জ্ঞানসহ বিভিন্ন জ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। এজন্য কমপক্ষে তিনটি ভাষা আয়ত্ত করতে হবে। বাংলা, আরবি ও ইংরেজি ভাষা। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের জেনারেল…

Read More

বর্তমান সরকার প্রহসনের নির্বাচনের আয়োজন করে জনগনের সাথে তামাশা করছে মন্তব্য করে ভোটকেন্দ্রে না গিয়ে এই অবৈধ নির্বাচন বর্জনের আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান। আজ (২৯ ডিসেম্বর) পল্টনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর কর্মী বৈঠকে তিনি এ আহবান জানান। তিনি বলেন, বিরোধী দলবিহীন ভাগবাটোয়ারার নির্বাচন নিয়ে দেশ-বিদেশে নানা আপত্তির পরেও সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আজ্ঞাবহ প্রশাসন ও নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনের নামে জনগনের অর্থের অপচয় ছাড়া আর কিছু হবেনা। এসময় তিনি নির্বাচনের পূর্বে মাওলানা মামুনুল হকের মুক্তি দাবি করেন। ঢাকা মহানগরীর সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদুল আলমের পরচালনায় ও…

Read More

‘এখন ঘুম থেকে উঠেই অন্যের এচিভমেন্টে তালি দেওয়ার তাড়া নেই। প্রতিমুহূর্তে জীবনের প্রতিযোগিতা নিয়ে সচেতন থাকতে হচ্ছে না। অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে নেগেটিভিটি, কাঁদা ছোঁড়াছুড়ি থেকেও একদম দূরে থাকছি।  ফেসবুকে থাকলে এসব নিয়ে নিজেকে প্রায়ই ছোট মনে হত। অযাচিত চাওয়া-পাওয়ার হাহাকার বাড়ত।’ করোনা মহামারীতে সবাই যখন যোগাযোগের জন্য অনলাইন মাধ্যমে ঝুঁকছিলেন তখনই সোশ্যাল মিডিয়া ছাড়ার ‘কঠিন’ সিদ্ধান্তটি নেন জুলকার নাইন মাহফুজ। তখন পর্যন্ত ফেসবুকে রোজ প্রায় ছয়-সাত ঘণ্টা ব্যয় হতো তার। নিজের লেখা গল্প-কবিতা শেয়ার করার বাইরে বাকি সময়ের বেশিরভাগই কাটত অকারণে নিউজফিড স্ক্রল করে। এতে করে তার একাডেমিক পড়ালেখা বা সৃজনশীল কাজের সময় যেমন ব্যহত হচ্ছিল তেমনি ভুগতে শুরু করেছিলেন…

Read More

২০২৪ সালে হজে যেতে নিবন্ধনের সময় আরো ১৮ দিন বাড়ানো হয়েছে। হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে আজ বৃহস্পতিবার  বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর হজ নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা। কিন্তু আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৫ হাজার ৪৭৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২২ হাজার ৫৪৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৯ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির…

Read More