জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত একদলীয় নির্বাচন ও জাতির ভবিষ্যত শীর্ষক আলোচনা সভায় সমমনা ইসলামী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন,আগামী ৭ জানুয়ারীর নির্বাচন জাতির সাথে প্রহসন ও উপহাস করার নির্বাচন। ভোটাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবিকে উপেক্ষা করে সাজানো ও পাতানো এই নির্বাচনের ফলে বর্তমান সঙ্কট আরো তীব্রতর হবে এবং দেশ ভয়াবহ ঝুঁকিতে পড়বে। এই সরকার দেশ জনগণ ও ইসলামের শত্রু। ৭ জানুয়ারির ভাগবাটোয়ারার নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। আমরা দেশের জনসাধারণকে তামাশা,প্রহসন ও একদলীয় এই নির্বাচন বর্জন করার আহবান জানাচ্ছি। আজ বৃহস্পতিবার বিকেলে পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়…
Author: নিউজ ডেস্ক :
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোন উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না এবং ইন্ধন যোগাবেন না। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি হিসেবে তিনি এ ভাষণ দেন। শেখ হাসিনা বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি। এই প্রথম বাংলাদেশে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনকে আর্থিকভাবে স্বাধীনতা দেয়া হয়েছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী…
ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া ৫ জানুয়ারি শুক্রবার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন চলবে। তবে বন্ধ থাকবে মোটরসাইকেল, দূরপাল্লার বাস। মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব তথ্য জানান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজার রহমান। তিনি বলেন, নির্বাচনে ভোটারদের যাতায়াত সুবিধার জন্য ভোটের দিন গণপরিবহন, প্রাইভেট কার, সিএনজি ও অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে। তবে আগের মতো এবারো মোটরসাইকেল ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি না দিতে, গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে ও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করার পরামর্শ দেন…
ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেলআবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরাইলের বহু শহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফলে নববর্ষের অনুষ্ঠান পালন বাদ দিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে এসব শহরের ইহুদিবাদী অধিবাসীরা। রোববার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে তেল আবিব ও অ্যাশদোদসহ বহু ইসরাইলি শহরে সাইরেনের ভয়ঙ্কর শব্দ বাজতে শুরু করে। এর ফলে ইহুদিবাদীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। আল-মায়াদিন টিভি জানিয়ছে, জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহর থেকেও গতরাতে তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। গাজা থেকে মধ্যরাতে রকেট উৎক্ষেপণ শুরু হলে গাজাবাসী আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এ হামলাকে স্বাগত…
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে এক মাসের মধ্যে আপিলের শর্তে জামিন মঞ্জুর করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে একই আদালত আজ বিকেল ৩টার দিকে ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এদিকে রায় ঘোষণার পর ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, তাঁরা ন্যায়বিচার পাননি। গত ২১ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন…
ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ২০২৩ সালের শেষ দিনের রাতে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে ডিএমপির এই নিষেধাজ্ঞাকে অমান্য করে রাজধানীর বিভিন্ন এলাকায় ফানুস উড়ানো হয় এবং পটকা ফোটানো হয়। রোববার (৩১ ডিসেম্বর) রাতে গুলশান, রামপুরা, মহাখালী, শান্তিনগর এলাকাসহ বিভিন্ন এলাকায় পটকা ও আতশবাজি ফোটাতে থাকেন অনেকে। আবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির ছাদ থেকে ওড়ানো হচ্ছে ফানুসও। কয়েকটি এলাকার বাসা বাড়ি ও ফাঁকা জায়গা থেকে ফানুস ওড়াতে দেখা যায়। তাদের ওড়ানো ফানুস রাজধানীর বিভিন্ন এলাকার ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে। এর ফলে বাসিন্দাদের মধ্যে আগুন লাগার আতঙ্ক তৈরি হয়েছে।…
দেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নতুন বছরে তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রিয় ভাই, রাত বারোটায় যখন তুমি বাড়ির ছাদ থেকে আকাশে ‘টাকা’ ওড়াচ্ছিলে; বরং পোড়াচ্ছিলে, ঠিক তখন হয়ত তোমার বাড়ির নিচে পথের ধারে শুয়ে থাকা কোনো বনি আদম একটু কাপড়ের অভাবে শীতে কাঁপছিল!নতুন বছরের আগমন যদি আনন্দের উপলক্ষ্য হয়, তবে বছরের বিদায় কি বিষাদের কারণ নয়? তুমি কি কখনো বছরের বিদায়ে কেঁদেছো?নতুন বছরের আগমন যদি আনন্দের উপলক্ষ্য হয়, তবে বছরের বিদায় কি বিষাদের কারণ নয়? তুমি কি কখনো বছরের বিদায়ে কেঁদেছো? সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তরুণদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘‘তোমার ওড়ানো ফানুস…
বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত বিমান হামলায় শাহাদাত বরণ করলেন মুসলিমদের ৩য় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসার সাবেক খতিব ও ফিলিস্তিনের সাবেক ধর্মমন্ত্রী শায়েখ ইউসুফ সালামাহ (৬৯)। রবিবার (৩১ ডিসেম্বর) দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের তথ্যমতে, সেন্ট্রাল গাজ্জায় আকসার সাবেক খতিব ও সাবেক ধর্মমন্ত্রীর বাড়িকে লক্ষ্য করে বিমান যোগে বোমা হামলা চালায় বর্বর ইসরাইলী বাহিনী। এতে ধর্মীয় এই ব্যক্তিত্ব শাহাদাত বরণ করেন। একই সময়ে যাইতুন এলাকা ও মাগাজি শরণার্থী শিবিরেও বিমান হামলা চালায় অবৈধ রাষ্ট্রটির সেনারা। এতে করে সাবেক এই ধর্মমন্ত্রীর পরিবারের বহু সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। সদ্য পরিচালিত বিমান হামলায় সর্বমোট…
রাকিবুল হাসান নাঈম: যে সময়ে বাংলাদেশে হেফাজতে ইসলামের জন্ম, উপযুক্ততার বিচারে ইসলামের স্বপক্ষে কথা বলার জন্য তখন এমন একটি সংগঠনের বড্ড প্রয়োজন ছিল। শাহবাগে গণজাগরণ মঞ্চের উত্থানের পর এর একটা জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পেয়েছি। ২০১০ সালে জন্ম নেয়া হেফাজতে ইসলাম একটু একটু করে পরিণত হয়েছে। নয়ত নাস্তিকদের বিরুদ্ধে এত বড় আন্দোলন হুট করেই সম্ভব ছিল না। এই লেখায় হেফাজতে ইসলামের সূচনা, বিকাশ এবং বিভক্তির সরল বিবরণ তুলে ধরবো। তুলে ধরবো দলীয় কমিটিতে ভাঙা-গড়া ও মান-অভিমানের খণ্ডচিত্র। কারও প্রতি বিদ্বেষ নয়, ইতিহাসের কাছে একটা বয়ান রেখে যাবার সামান্য প্রচেষ্টা মাত্র। যেভাবে তৈরি হলো প্রেক্ষাপট ২০০৯-১০ সালে বাংলাদেশে জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে…